এক্সপ্লোর

India America Relation : কাটছে বাণিজ্যিক জট? এবার 'ভাল বন্ধু' মোদিকে আলোচনার বার্তা ট্রাম্পের, ভারতও জানিয়ে দিল...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  ফের খুব ভাল বন্ধু বলে উল্লেখ করে ট্রাম্প সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ’-এ লিখেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা আলোচনা করতে চান।

এ যেন উলটপুরাণ। চিনে , জিনপিং, পুতিন, মোদিকে একসঙ্গে দেখার পরই হোয়াইট হাউসে বসে সুর নরম করেছিলেন ট্রাম্প। রাশিয়ার থেকে ভারতের তেল কেনা পছন্দ নয়, এ-কথা জানানোর পরও বলেছিলেন, মোদি একজন মহান নেতা, রাজনীতিক এবং তাঁর ভাল বন্ধুও। এবার আরও এক ধাপ এগিয়ে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ট্রুথ সোশ্যাল-এ দাবি করেছেন ,বাণিজ্যচুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তাঁর দেশ। তিনি লেখেন, "আনন্দের  সঙ্গে ঘোষণা করছি, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য বাধা মোকাবিলায় আলোচনা চলছে।  আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমি আমার খুব ভালো বন্ধু, প্রধানমন্ত্রী মোদির  সঙ্গেকথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত,  আমাদের দুই মহান দেশের ই সফল সিদ্ধান্তে পৌঁছাতে কোনও অসুবিধা হবে না!" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  ফের খুব ভাল বন্ধু বলে উল্লেখ করে ট্রাম্প সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ’-এ লিখেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা আলোচনা করতে চান খুব শিগগিরিই। 

 ট্রাম্পের এই বার্তার পর সোশ্যাল মিডিয়ায় উত্তর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদিও।  তিনিও ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য আগ্রহী বলে উল্লেখ করেছেন। তিনি লেখেন, 'ভারত এবং আমেরিকা ঘনিষ্ঠ বন্ধু এবং স্বাভাবিক অংশীদার। আমি নিশ্চিত,  আমাদের বাণিজ্য আলোচনা ভারত-মার্কিন অংশীদারিত্বের অসীম সম্ভাবনা উন্মোচনের পথ প্রশস্ত করবে। ' মোদি আরও লেখেন, 'আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের উভয় দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল, আরও সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করার জন্য আমরা একসঙ্গে কাজ করব।' 

গত মাসের শেষের দিক থেকে ভারতের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। অগাস্টের শেষাশেষি আমেরিকার ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে ভারতের ওপর। ওই সিদ্ধান্তের পর ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের বাণিজ্যমহলের একাংশেও চাপা টেনশন। সিঁদুরে মেঘ দেখছেন বহু ব্যবসায়ী ও ব্যবসার সঙ্গে যুক্ত পরিবারগুলি। এরই মধ্যে গত সপ্তাহে চিন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি। এর পরই গত ৬ সেপ্টেম্বর তাৎপর্যপূর্ণ পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। গত শুক্রবার নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ট্রাম্প লেখেন, ‘মনে হচ্ছে, অন্ধকারতম, গভীরতম চিনের ভেতরে আমরা ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেলেছি। ওদের ভবিষ্যৎ দীর্ঘ ও সমৃদ্ধ হোক, এই কামনা করি।' পরে অবশ্য হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে তিনি কিছুটা রাশ টেনে বলেন, 'ভারত রাশিয়া থেকে এত তেল কেনায় আমি হতাশ। আমি তাদেরকে এটা জানিয়েছি। ভারতের ওপরে আমরা ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছি। বিপুল পরিমাণ শুল্ক। মোদির সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক আছে। তিনি কয়েকমাস আগে এখানে এসেছিলেন। আমরা রোজ গার্ডেনেও গেছিলাম।' সেই বার্তার পর সৌজন্য-বার্তা দেন মোদিও। এর দিন চারেকের মধ্যেই একেবারে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট। সরাসরি বাণিজ্য নিয়ে ভাবনা -চিন্তার কথা জানালেন। এর মাধ্যমে আগামী দিনে ফের ট্রাম্প আরোপিত শুল্ক বোঝা কমার আশায় বুক বাঁধছে বাণিজ্যমহল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget