এক্সপ্লোর

হ্যাকিংয়ের শিকার অলিম্পিক, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সরকারি ট্যুইটার অ্যাকাউন্ট, সাময়িকভাবে করা হল লক্ড

এদিকে, অ্যাকাউন্ট হ্যাক করার দায় স্বীকার করেছে ‘আওরমাইন’ নামে একটি গোষ্ঠী।

ওয়াশিংটন: হ্যাক হয়েছে অলিম্পিক্স ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মিডিয়া সরকারি ট্যুইটার অ্যাকাউন্ট। যে কারণে, এই দুটি অ্যাকাউন্টকে সাময়িকভাবে লক্ড (বন্ধ) করে দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষের তরফে। ট্যুইটারের এক মুখপাত্র জানিয়েছেন, কোনও একটি থার্ড পার্টি প্ল্যাটফর্ম ব্যবহার করে ওই হ্যাকিং করা হয়েছে। যদিও, এই সংক্রান্ত বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।  তিনি বলেন, যখনই আমরা এই বিষয়টির (হ্যাকিং) সম্পর্কে অবগত হয়েছি, তখনই আমরা ওই দুটি অ্যাকাউন্ট লক করে দিয়েছি। বর্তমানে অ্যাকাউন্টগুলি ঠিক (রেস্টোর) করার প্রক্রিয়া চালানো হচ্ছে। এদিকে, অ্যাকাউন্ট হ্যাক করার দায় স্বীকার করেছে ‘আওরমাইন’ নামে একটি গোষ্ঠী। অলিম্পিকের ট্যুইটার অ্যাকাউন্টে গিয়ে তারা লেখে, ‘হ্যালো, আমরা হলাম আওয়ারমাইন। সব কিছুই হ্যাক করা সম্ভব’। ওই ট্যুইটে একটি লিঙ্কও দেওয়া ছিল। সেই লিঙ্কটি ওই গোষ্ঠীর ওয়েবসাইটের। সেখানে বলা হয়েছে, কেউ যদি নিজেদের সাইবার-অ্যাকাউন্টের নিরাপত্তা বৃদ্ধি করতে চান, তাহলে যেন তাদের (ওই গোষ্ঠীর) সঙ্গে যোগাযোগ করা হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মুখপাত্র পৃথমভাবে জানান, তারা এই ঘটনার তদন্ত করছেন।  এর আগে, শনিবারই স্প্যানিশ ফুটবল ক্লাব এফসি বার্সেলোনার অ্যাকাউন্টও একইভাবে হ্যাক করা হয়েছিল বলে স্বীকার করেছে ট্যুইটার। এরপরই, ফুটবল ক্লাবের তরফে বলা হয়, এই ঘটনায় একটি সাইবার সিকিউরিটি অডিট করে দেখা হবে কোন থার্ড পার্টি প্ল্যাটফর্ম ব্যবহার করে এই হ্যাকিং করা হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে এধরনের ঘটনা এড়াতে প্রোটোকল পর্যালোচনা করা হবে। প্রসঙ্গত, গতমাসে সুপার বোল-এর ঠিক আগে সান ফ্রান্সিসকো ফোর্টিনাইনার্স এবং কানসাস সিটি চিফ সহ মার্কিন ফুটবল লিগ (এনএফএল) একাধিক দলের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। পাশাপাশি, এমাসেই ফেসবুকের সরকারি ট্যুইটার অ্যাকাউন্টেও হানা দিয়েছিল হ্যাকাররা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন, কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন, কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Agnimitra Paul:
Agnimitra Paul: "সবাইকে তো..ধুয়ে আনিনি",দলের একাংশকে কড়া বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার
Cockroach Janta Party : রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে ককরোচ জনতা পার্টি ? যা জানিয়ে দিলেন অভিজিৎ দীপকে...
রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে ককরোচ জনতা পার্টি ? যা জানিয়ে দিলেন অভিজিৎ দীপকে...
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধমার ! শ্রাবণ সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধমার ! শ্রাবণ সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget