এক্সপ্লোর

Israel-Gaza War: যুদ্ধের ১৩ দিনে পার, মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে! আজই ইজরায়েলে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক

Rishi Sunak: যুদ্ধ পরিস্থিতি নিয়ে তেল আভিভে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন তিনি। 

নয়াদিল্লি: ১৩ দিনে পড়ল ইজরায়েল-হামাস (Israel-Hamas War) যুদ্ধ। মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। নিহত প্রায় দেড়হাজার হামাস জঙ্গি। ওয়েস্ট ব্যাঙ্কে ৬৫ ও লেবাননে ২১ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ গাজার রাফাহ্ শহরে ইজরায়েলের রকেট-হামলায় মৃত্যু হয়েছে ১৩ জন প্যালেস্তিনীয়র। অন্যদিকে, বাইডেনের সফরের পর আজই ইজরায়েলে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (UK PM Rishi Sunak)। যুদ্ধ পরিস্থিতি নিয়ে তেল আভিভে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন তিনি। 

যুদ্ধের দশম দিনে লেবাননে হেজবোল্লার সামরিক ঘাঁটিতে প্রত্যাঘাত আনে ইজরায়েল। নাবলাস, হেবরন, বেথলেহেমে ইজরায়েলি সেনার হাতে পাকড়াও হয় বহু জঙ্গি। হামাসের বিরুদ্ধে প্রথমবার আয়রন বিম লেজার ব্যবহার করে ইজরায়েল। হামাসের বিরুদ্ধে লড়ার সময় ভারতীয় বংশোদ্ভূত তিন তরুণীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২ জন ইজরায়েলি ডিফেন্স ফোর্সেসে ছিলেন। এক তরুণীর নাম ও মোজেস, গাজার কাছে জিকিমে হামাসের বিরুদ্ধে লড়তে গিয়ে মৃত্যু হয় ওই মহিলা সেনা অফিসারের। দ্বিতীয় জনের নাম কিম ডোকরকর, তিনি ইজরায়েল বর্ডার গার্ড পুলিশের অফিসার। গাজার কাছে সংঘর্ষ চলাকালীন তাঁর মৃত্যু হয়। ইজরায়েলের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৬ হাজার রকেট-হামলা হয়েছে। হামাস-হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯১ জন ইজরায়েলি সেনার।রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, যুদ্ধের কারণে গাজা ভূখণ্ডে ৫০ হাজার অন্তঃসত্ত্বা প্রাথমিক চিকিৎসাটুকুও পাচ্ছেন না। 

মঙ্গলবার রাতে গাজার আল-আহলি হাসপাতাল তীব্র বিস্ফোরণের কেঁপে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে চলতে থাকে আক্রমণ এবং পাল্টা আক্রমণ। এর পর গতকাল অর্থাৎ বুধবার দিনভর এই নিয়ে উত্তপ্ত থেকেছে আন্তর্জাতিক মহল। ইজরায়েল সরকার হামাসের দিকে দায় ঠেললেও, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ গত সপ্তাহে প্যালেস্তিনীয়দের গাজা ছাড়ার নিদান দেয় তারা। খালি করতে বলা হয় হাসপাতালগুলিকেও। দলে দলে মানুষ যখন মাথা বাঁচানোর চেষ্টা করছেন, লাগাতার বোমা-রকেট বর্ষণ চালিয়ে যায় ইজরায়েল।

তাই হাসপাতালে বিস্ফোরণের পর সারি সারি দেহ বেরোতে দেখে আন্তর্জাতিক মহলেও ধাক্কা খায় ইজরায়েল। আরব দেশগুলি তো বটেই, জার্মানিও হাসপাতালে হামলার তীব্র নিন্দা করে। ভারতের তরফেও দোষীদের দায় নিতে হবে বলে মন্তব্য করা হয়। সেই আবহে হামাসের দিকেই আঙুল তুলছে ইজরায়েল সরকার। তাদের দাবি, আল-আহলি হাসপাতাল থেকে রকেট ছুড়তে উদ্যোগী হয় Islamic Jihad নামের একটি সংগঠন। সেটি ব্যর্থ হলে হাসপাতালে বিস্ফোরণ ঘটে।

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget