এক্সপ্লোর

Ujjain Mahakal Corridor: মহাকালেশ্বরের নয়া করিডরের প্রথম ধাপের কাজ শেষ, ১১ অক্টোবর উদ্বোধনে প্রধানমন্ত্রী

Narendra Modi:মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বরের নতুন করিডরের প্রথম ধাপের কাজ শেষ। সোমবার করিডোর পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

ভোপাল: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জয়িনীতে (Ujjain) জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বরের (Mahakal Temple Corridor) নতুন করিডরের প্রথম ধাপের কাজ শেষ। সোমবার করিডোর পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) শিবরাজ সিং চৌহান (shivraj singh chouhan)। পরিদর্শন শেষে তিনি বলেন, 'আজ যে কাজ দেখেছি, তাতে সন্তুষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১১ অক্টোবর নতুন করিডোর উদ্বোধন করবেন।'

করিডোরের খুঁটিনাটি: 
মহাকাল করিডোরের কাজ দুটি ধাপে করা হচ্ছে। বর্তমানে এই মন্দির চত্বরের যা আয়তন, প্রকল্পটির রূপায়ণের পর তার আট গুণ বেড়ে দাঁড়াবে বলে দাবি প্রশাসনের। এই মুহূর্তে ২.৮২ হেক্টর এলাকা জুড়ে রয়েছে মন্দির চত্বরটি। ২০২৩ সালের মধ্যে ওই এলাকা গিয়ে পৌঁছবে ২০.২৩ হেক্টরে। প্রথম ধাপে থাকছে ৯০০ মিটার লম্বা একটি করিডোর। অগুনতি স্থাপত্য থাকার কথা সেখানে। থাকবে থিম-পার্ক, ই-ট্রান্সপোর্ট পরিষেবা, হেরিটেজ মল ইত্যাদি। দ্বিতীয় পর্যায়ে মহারাজওয়াড়া স্কুল ভবনকে ঐতিহ্যবাহী ধর্মশালায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এছাড়া আরও বেশ কিছু পরিকল্পনা রূপায়ণের নকশা তৈরি করছে তারা। যেমন শিপ্রা নদী ও রুদ্র সাগরের সংযোগস্থন নির্মাণ, হ্রদের সামনের অংশের সৌন্দর্যায়ন, বহুস্তরীয় পার্কিং ব্যবস্থা যেখানে অন্তত সাড়ে তিনশো গাড়ি রাখার জায়গা থাকবে। এছাড়া একটা রেলওয়ে আন্ডারপাস ও রুদ্রসাগরের উপর ২১০ মিটার লম্বা ঝুলন্ত সেতুও বানানোর পরিকল্পনা রয়েছে। রামঘাটের কাছে চোখধাঁধানো 'লাইট শো'-র ব্যবস্থাও করা হবে, খবর সরকারি সূত্রে। এই পর্যায়ের কাজ শেষ হতে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগার কথা। 

খরচের খতিয়ান...
চলতি বছরের জানুয়ারি মাসে, এই প্রকল্পের করিডোর অংশটুকু রূপায়ণ খাতে প্রাথমিক ভাবে ৫০০ কোটি টাকা মঞ্জুর করে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। তবে প্রথম পর্যায়ের কাজে সম্ভবত সাড়ে তিনশো কোটি টাকা খরচ হয়েছে। পুরো প্রকল্প রূপায়ণে আনুমানিক 750 কোটি টাকা খরচ হতে পারে বলে খবর। উজ্জয়িনীর মহাকাল মন্দির করিডোরকে প্রযুক্তিগত দিক থেকে দেশের আধুনিকতম কেন্দ্র করে তুলতেই এই উদ্য়োগ, ব্যাখ্যা শিবরাজ সিং চৌহান সরকারের। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এবার পালা মহাকাল মন্দির করিডোরের। অপেক্ষা এখন ১১ অক্টোবরের।

আরও পড়ুন:'বেকারদের চোখের জল দেখতে পাই', এবিপি আনন্দে অকপট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?
উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget