এক্সপ্লোর

Boris Johnson : ২ দিনের সফরে ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, নজরে কর্মসংস্থান-প্রতিরক্ষা

UK PM Boris Johnson : প্রসঙ্গত, রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন নিয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছে ভারত। অন্যদিকে, মস্কোর ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে লন্ডন

লন্ডন : পরের সপ্তাহেই ভারতে আসতে পারেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে আলোচনা করতে পারেন। ব্রিটিশ রাষ্ট্রনেতা হিসেবে এটাই তাঁর প্রথম ভারত সফর হতে চলেছে। এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমাদের শান্তি ও সমৃদ্ধিতে হুমকি আসছে বিভিন্ন স্বৈরাচারী রাষ্ট্র থেকে। তাই, গণতান্ত্রিক ও বন্ধু রাষ্ট্রগুলির এক থাকা উচিত।

প্রসঙ্গত, রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন নিয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছে ভারত। অন্যদিকে, মস্কোর ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে লন্ডন। এমনকী কিভে অস্ত্র সরবরাহও করেছে। মোদি সরকার সরাসরি ক্রেমলিনের পদক্ষেপের নিন্দা করেনি। তবে, ইউক্রেনকে মানবিক সহায়তা পাঠিয়েছে। ভারতের বক্তব্য, রাশিয়া দীর্ঘদিনের বন্ধু। এছাড়া দেশের বিদেশ নীতির অন্যতম ভিত্তি। জাতীয় নিরাপত্তাতেও মস্কো কৌশল-সঙ্গী।

জনসন জানান, ২১-২২ এপ্রিল তাঁর ভারত সফরের মূল ফোকাস থাকবে উভয় দেশের মানুষের জন্য চাকরি সৃষ্টি থেকে আর্থিক বৃদ্ধি, শক্তির নিরাপত্তা থেকে প্রতিরক্ষা। তাঁর সংযোজন, এই অনিশ্চয়তার সময়ে বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র ও প্রধান অর্থনৈতিক শক্রি হিসেবে ভারত ইংল্যান্ডের খুবই মূল্যবান কৌশল-সঙ্গী।

জনসনের অফিস থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জনসন ২২ এপ্রিল বিস্তারিত আলোচনা করবেন। কৌশলগত প্রতিরক্ষা, কূটনীতি ও অর্থনৈতিক পার্টনরশিপ নিয়ে আলোচনা হবে। যাতে এশিয়া-প্রশান্ত মহাসাগরে পারস্পরিক নিরাপত্তা সমঝোতা আরও বাড়ানো যায়। 

২১ এপ্রিল আমদাবাদ পরিদর্শন করবেন জনসন। গুজরাতের অন্যতম প্রধান শহর এবং ব্রিটেনে বসবাসকারী অর্ধেক অ্যাঙ্গলো-ইন্ডিয়ানদের পৈত্রিক বাড়ি। ডাউনিং স্ট্রিট সূত্রের খবর, ব্রিটেনে প্রধান বিনিয়োগ নিয়ে গুজরাতে ঘোষণা করতে পারেন জনসন। 

এর পাশাপাশি ব্রিটেন ও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য নিয়ে পারস্পরিক সমঝোতার চেষ্টা করবেন তিনি। কাজেই, জনসনের এই সফর নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে। একাধিক বিষয়ে আলোচনা পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Cockroach Janta Party: CJP-র স্বেচ্ছাসেবকদের বৈঠকে হল ভাড়া দিতে বাধা, হুমকি দিচ্ছে BJP, অভিযোগ অভিজিৎ দীপকের
CJP-র স্বেচ্ছাসেবকদের বৈঠকে হল ভাড়া দিতে বাধা, হুমকি দিচ্ছে BJP, অভিযোগ অভিজিৎ দীপকের
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget