এক্সপ্লোর

বোল্টের চেয়েও দ্রুত? ৯.৫৫ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ন কর্নাটকের এই কৃষক যুবক, সাহায্যের হাত বাড়ালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

শ্রীনিবাসের কথা কানে এসেছে কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর। সেরা সাই কোচদের সামনে ট্রায়াল দেওয়ার জন্য তাঁকে ডাকবেন তিনি।

কলকাতা: কাদামাটি ভরা জমি দিয়ে ষাঁড়ের লাগাম ধরে প্রাণপণ ছুট। তাতেই বিশ্বচ্যাম্পিয়ন উসেইন বোল্টকে পিছনে ফেলেছেন কর্নাটকের শ্রীনিবাস গৌড়া। ২৮ বছরের শ্রীনিবাস ১৪২.৫০ মিটার দৌড়েছেন ১৩.৬২ সেকেন্ডে! দক্ষিণের ঐতিহ্যবাহী এই কাম্বালা খেলার ইতিহাসে শ্রীনিবাসের থেকে দ্রুত দৌড়বীর আর আসেননি, ৩০ বছর পুরো রেকর্ড ভেঙেছেন তিনি। স্বাভাবিকভাবেই তুলনা চলে আসছে ১০০ মিটারের অবিসংবাদী অলিম্পিক চ্যাম্পিয়ন উসেইন বোল্টের সঙ্গে। বোল্ট ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ড করেছেন। হিসেব করে দেখা যাচ্ছে, এই গতিতে শ্রীনিবাস ১০০ মিটার দৌড়তে নেবেন ৯.৫৫ সেকেন্ড, বোল্টের থেকে ০.৩ সেকেন্ড কম। তবে এই দুই দৌড়কে পাশাপাশি ফেলে তুলনা সম্ভব নয়, কারণ শ্রীনিবাস দৌড়ন জোড়া ষাঁড়ের লাগাম ধরে, তাঁর গতি তুলতে ষাঁড়জোড়ার কিছুটা হলেও অবদান থাকে। কিন্তু তিনি দৌড়ন কাদাজল ভরা মাঠে, যা গতি কমিয়ে দিতে বাধ্য। কোনও তুলনা ছাড়াই তাঁর গতি দেখে মুগ্ধ হওয়া যায়। শ্রীনিবাসের কথা কানে এসেছে কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর। সেরা সাই কোচদের সামনে ট্রায়াল দেওয়ার জন্য তাঁকে ডাকবেন তিনি। মন্ত্রীর এই সিদ্ধান্তের প্রশংসায় পঞ্চমুখ হাই জাম্পার শরদ কুমার, অভিনেতা সুনীল শেট্টি। শ্রীনিবাস অবশ্য উসেইন বোল্টের সঙ্গে নিজের তুলনায় নারাজ। বলেছেন, বোল্ট বিশ্ব চ্যাম্পিয়ন। আর আমি তো দৌড়ই কাদাভরা ধান ক্ষেতে! কর্নাটকের ম্যাঙ্গালোর ও উদুপি অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় ও প্রাচীন ষাঁড়ের দৌড় হল এই কাম্বালা। নিজের সেরা প্রশিক্ষণপ্রাপ্ত ষাঁড় নিয়ে এতে যোগ দেন দলে দলে গ্রাম থেকে আসা যুবক। ষাঁড়দের জোরে দৌড়তে বাধ্য করা হচ্ছে বলে পশু অধিকার কর্মীদের অভিযোগে কয়েক বছর আগে বন্ধ করে দেওয়া হয় এই দৌড়। কিন্তু কংগ্রেসের আমলে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বিশেষ বিল পাশ করিয়ে ফের কাম্বালা খেলা চালু করেন। এর পুরস্কার অর্থ লাখ লাখ টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah News: পুলিশের ভয়ে শাড়ির স্তূপের নীচে তৃণমূল কর্মী, ডাঁই করা শাড়ি সরাতেই বেরিয়ে এলেন...
পুলিশের ভয়ে শাড়ির স্তূপের নীচে তৃণমূল কর্মী, ডাঁই করা শাড়ি সরাতেই বেরিয়ে এলেন...
LPG Price Hike: গৃহস্থের পকেটে টান, ফের বেড়ে গেল রান্নার গ্যাসের দাম! কলকাতায় গ্যাস কিনতে লাগবে কত টাকা?
গৃহস্থের পকেটে টান, ফের বেড়ে গেল রান্নার গ্যাসের দাম! কলকাতায় গ্যাস কিনতে লাগবে কত টাকা?
Khan Sir Coaching Centre Vandalims: গ্রেফতার হতে পারেন খান স্যর? কোচিং সেন্টারে হামলার ঘটনায় নয়া মোড়
গ্রেফতার হতে পারেন খান স্যর? কোচিং সেন্টারে হামলার ঘটনায় নয়া মোড়
West Bengal News Live Updates: কলকাতায় ফের আটক আরেক তৃণমূল কাউন্সিলর, ভূরি ভূরি অভিযোগ তাঁর নামে
কলকাতায় ফের আটক আরেক তৃণমূল কাউন্সিলর, ভূরি ভূরি অভিযোগ তাঁর নামে

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget