এক্সপ্লোর

Cabinet Meeting Today:৩৩% মহিলা সংরক্ষণ বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা, খবর সূত্রে

PM Narendra Modi:মহিলা সংরক্ষণ বিলে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা, খবর সূত্রের। ৩৩% মহিলা সংরক্ষণ বিলে সম্মতি দেওয়া হয়েছে বলে খবর।

বিজেন্দ্র সিংহ, কলকাতা: মহিলা সংরক্ষণ বিলে (Women's Reservation Bill) সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা (Union Cabinet Meeting), খবর সূত্রের। ৩৩% মহিলা সংরক্ষণ বিলে সম্মতি দেওয়া হয়েছে বলে খবর। বুধবার সংসদে মহিলা সংরক্ষণ বিল পেশ করতে পারে সরকার। লোকসভা এবং রাজ্য বিধানসভায় মোট আসনের এক-তৃতীয়াংশ সংরক্ষণে সিলমোহর দেওয়া হয় এদিনের মহিলা সংরক্ষণ বিলে। চব্বিশের সাধারণ নির্বাচনের আগে মহিলা সংরক্ষণ বিল নিয়ে বড় সিদ্ধান্ত নিল সরকার (PM Narendra Modi Government)।

আর কী?
আজ থেকে শুক্রবার পর্যন্ত যে পাঁচ দিনের বিশেষ সংসদ অধিবেশন ডাকা হয়েছে, তার অন্যতম 'অ্যাজেন্ডা' ছিল এই মহিলা সংরক্ষণ বিল, খবর সূত্রে। পুরনো সংসদ ভবনে, গত ৭৫ বছরে কী কী কাজ হয়েছে, সে কথা লোকসভা ও রাজ্যসভায় আজ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল, ১টার পর থেকে যখন নতুন সংসদ ভবনে অধিবেশন বসবে, তখন তাতে কী কী বিল আনা হতে পারে তা নিয়ে জল্পনা চলছিল। তার আগের দিন, আজ সন্ধে সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সংসদ ভবন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনও আনুষ্ঠানিক ভাবে জানা যায়নি ঠিকই। তবে সূত্রের খবর, মহিলা সংরক্ষণ বিলে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর পর, এই বিশেষ অধিবেশনের মধ্যে এই বিলটি  সংসদে নিয়ে আসতে পারে সরকার, এমনই ধারণা রাজনৈতিক মহলে।     
এক্ষেত্রে একটি বিষয় মনে করাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মনমোহন সিংহের সরকার এই বিল রাজ্য়সভায় পাশ করাতে পারলেও লোকসভায় পাশ করাতে পারেনি। এদিনের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর মহিলা সংরক্ষণ বিলে সিলমোহরের যে খবর, শোনা যাচ্ছে তাতে একটি বিষয় অন্তত পরিষ্কার। সংসদের বিশেষ অধিবেশন ডাকার অন্যতম কারণ ছিল এটি, বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। লক্ষণীয় ব্যাপার হল, এদিন লোকসভায় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা যায়, নতুন সংসদ ভবনে অধিবেশন শুরুর লগ্নেই মহিলা সংরক্ষণ বিল পাশ করানো গেলে এই যাত্রার শুভারম্ভ হবে।

জল্পনায় আর যা..
প্রধানমন্ত্রী তাঁর সোমবারের বক্তৃতাতেই 'ঐতিহাসিক সিদ্ধান্তের' ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। তার পর থেকেই মহিলা সংরক্ষণ বিলের পাশাপাশি 'এক দেশ, এক নির্বাচন', 'দেশের নাম বদল' ইত্যাদি মর্মেও বিল পাশের জল্পনা তৈরি হয়। এর মধ্যে প্রথমটিতে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা, এমনই খবর সূত্রে। বাকিগুলোই কি তবে এই অধিবেশনেই পাশ হবে? উত্তর মিলবে আর কিছুদিনেই।

আরও পড়ুন:সীমান্ত পেরিয়ে বাংলাদেশে বৃক্ষরোপণ শ্যামলের, এরপর লক্ষ্য নেপাল-ভুটান

 

সেরা শিরোনাম

SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
ABP Ananda Top 10,20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget