এক্সপ্লোর

Amit Shah on CAA: প্রথমে বিজ্ঞপ্তি, তার পর কার্যকর আইন, ভোটের আগেই CAA, ঘোষণা শাহের

Lok Sabha Elections 2024: ২০১৯ সালে সংসদে CAA পাশ হয়। তার পর পাঁচ বছর কাটতে চললেও, এখনও গোটা দেশে CAA কার্যকর করা যায়নি।

নয়াদিল্লি: নির্বাচনী মরশুমে বার বার শোনা গিয়েছে উল্লেখ। আসন্ন লোকসভা নির্বাচনের আগেও তার পুনরাবৃত্তি। আঞ্চলিক স্তরে সংশোধিত নাগরিকত্ব আইন চালু নিয়ে নিত্য-নতুন দাবি সামনে আসছে। এবার CAA চালু করা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। জানালেন, লোকসভা নির্বাচনের আগেই দেশের CAA চালু হবে। (Amit Shah on CAA)

২০১৯ সালে সংসদে CAA পাশ হয়, তার পর পাঁচ বছর কাটতে চললেও, এখনও গোটা দেশে CAA কার্যকর করা যায়নি। গোটা বিষয়টিকেই নির্বাচনী গিমিক বলে দাবি করছেন বিরোধীরা। সেই আবহেই চলতি বছরে CAA চালু করা হবে বলে জানালেন শাহ। লোকসভা নির্বাচনের আগেই সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানালেন তিনি। (Lok Sabha Elections 2024)

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম আয়োজিত সম্মেলনে যোগ দিয়ে এই ঘোষণা করেন শাহ। এতদিন CAA কার্যকর না হওয়ার জন্য কংগ্রেসকে কাঠগড়ায় তোলেন তিনি। শাহের বক্তব্য, "কংগ্রেস সরকার CAA কার্যকর করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। দেশভাগের পর অন্য দেশের সংখ্যালঘুদের উপর হয়ে চলা অত্যাচারের নিরিখে এই প্রতিশ্রুতি দেওয়া হয়, শরণার্থীদের স্বাগত জানানো হয়, ভারতের নাগরিত্বের প্রতিশ্রুতি দেওয়া হয়।"

আরও পড়ুন: EPFO Interest Rate: তিন বছরে সর্বোচ্চ, PF-এ সুদের হার বৃদ্ধির প্রস্তাব EPFO-র

দেশে CAA চালু নিয়ে শাহ বলেন, "বিজ্ঞপ্তি জারি করা হবে প্রথমে। তার পর, লোকসভা নির্বাচনের আগেই দেশে কার্যকর হবে CAA. পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে নিপীড়িতদের নাগরিকত্ব দিতেই CAA কার্যকর করা হবে। কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া আমাদের লক্ষ্য নয়। মুসলিম ভাইদের ভুল বোঝানো হচ্ছে, CAA-র বিরোধিতা করতে মদত জোগানো হচ্ছে ওঁদের।"

২০১৯ সালে CAA পাশ করে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এর আওতায় পড়শি দেশে নিপীড়িত অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। পড়শি দেশ থেকে আগত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টানদের নাগরিত্ব দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। কিন্তু ওই সব দেশে নিপীড়িত, মুসলিমদের কথা বলা হয়নি কোথাও। সেই নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন বিরোধীরা, একই ভাবে, ধাপে ধাপে CAA, NRC, NPR  কার্যকর করার নেপথ্যে কেন্দ্রের বিজেপি সরকারের বৃহত্তর উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ বিরোধীদের। আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের বিষয়টি নিয়ে তরজা শুরু হয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News : 'মা পাপ দেবেন'! দেবীর কাছে কান মুলে প্রণামীর বাক্স চুরি, ভাইরাল হল ভিডিয়ো
'মা পাপ দেবেন'! দেবীর কাছে কান মুলে প্রণামীর বাক্স চুরি, ভাইরাল হল ভিডিয়ো
Sayani Ghosh: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Kalyan Banerjee: সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
News Live: অমিত শাহ, জে পি নাড্ডার লাঞ্চের টেবিলে সৌগত রায়, এবার কি 'কালীঘাট-তৃণমূল' বিজেপির কাছাকাছি?
অমিত শাহ, জে পি নাড্ডার লাঞ্চের টেবিলে সৌগত রায়, এবার কি 'কালীঘাট-তৃণমূল' বিজেপির কাছাকাছি?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget