এক্সপ্লোর

India on Covid-19 vaccine: ভ্যাকসিন না থাকলে কি নিজেদের ফাঁসিতে ঝোলাব? প্রশ্নে মেজাজ হারালেন কেন্দ্রীয় মন্ত্রী

দেশে ভ্যাকসিন নেই, বারবার প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারালেন

নয়াদিল্লি: দেশে পর্যাপ্ত ভ্যাকসিন নেই। ইতিমধ্যেই একাধিক অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে এদিন ফের একবার করোনা টিকার অভাব নিয়ে প্রশ্ন করা হলে কার্যত মেজাজ হারান কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়া। ধৈর্য হারিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দেশে টিকা উৎপাদন না হলে কি নিজেদের ফাঁসিতে ঝোলাব?

এ দিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'আদালত ভাল চেয়েই বলেছে প্রত্যেকের টিকা পাওয়া উচিৎ। কাল যদি আদালত নির্দেশ দেয় এত পরিমাণে ভ্যাকসিন দিতে হবে এবং সেটা যদি তৈরিই না হয় তাহলে কি আমরা নিজেদের ফাঁসি দেব?

এদিন সদানন্দ গৌড়া বলেন, কেন্দ্র মন দিয়ে সততার সঙ্গে নিজের কাজ করছে, তবে কিছু ক্ষেত্রে সব কিছু আমাদের হাতে থাকে না। আমরা কি সেটা সামাল দিতে পারি? উল্লেখ্য, প্রায় ৪০,০০০ থেকে ৫০,০০০ দৈনিক করোনা সংক্রমণের সাক্ষী হচ্ছে কর্ণাটক। সেই কারণেই টিকার চাহিদা বহুগুণ বেড়ে গিয়েছে। 

দেশজুড়ে ভ্যাকসিনের আকাল, একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কেন্দ্রকে। আদালতের তরফেও ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে বারবার প্রশ্ন করা হয়েছে কেন্দ্রকে। এবার ভ্যাকসিন সংক্রান্ত কলার টিউনের প্রসঙ্গ টেনে কেন্দ্রকে বেনজির ভর্ৎসনা করল দিল্লি হাইকোর্ট। 

কাউকে ফোন করলেই বেজে ওঠে করোনা ভ্যাকসিনের কলার টিউন। যেখানে করোনা থেকে সতর্ক থাকার এবং ভারতীয় ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে আদালতের পর্যবেক্ষণ, পর্যাপ্ত ভ্যাকসিন নেই। অথচ কাউকে ফোন করলেই বিরক্তিকর কলার টিউন শুনতে হচ্ছে। 

বাস্তব ছবিটা একেবারেই অন্য। ভ্যাকসিনের ভাঁড়ে মা ভবানী। গোটা দেশ জুড়ে ভ্যাকসিন-ভোগান্তির খন্ডচিত্র। হাসপাতালরগুলিতে টিকা পাওয়ার আশায় দীর্ঘ লাইন। এই পরিস্থিতিতে একে উদ্বেগ, তারওপর ভ্যাকসিনের জন্য অনন্ত অপেক্ষা। সবমিলিয়ে চরম অস্বস্তিকর অবস্থা। 

আর এই নিয়েই একটি মামলার পর্যবেক্ষণের মাঝে কেন্দ্রকে বেনজির ভর্ৎসনা করে দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ, 'কাউকে ফোন করলেই বিরক্তিকর একটা কলার টিউন বেজে উঠছে। পর্যাপ্ত ভ্যাকসিন যখন নেই,  তখন এসব শুনিয়ে কী হবে।'

যদিও বৃহস্পতিবার টিকা নিয়ে আশ্বাস দিয়েছেন নীতি আয়োগের সদস্য় ভিকে পাল। জানিয়েছেন, চলতি বছর শেষের আগেই দেশে ২০০ কোটি ভ্যাকসিন এসে পৌঁছবে। ইতিমধ্য়েই কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget