এক্সপ্লোর

Bihar Election 2025: 'বাংলার দিদি...বিহারের পর বাংলা... বাংলাদেশী, রোহিঙ্গাদের এবার বেরোতে হবে' হুঙ্কার কেন্দ্রীয় মন্ত্রীর

Union Minister Giriraj Singh : ম্যাজিক ফিগার অনেক আগেই পার করেছে এনডিএ। বিজেপি ও জেডিউ, উভয় দলই আলাদা আলাদা ভাবে ৮০ র বেশি আসনে এগিয়ে রয়েছে। 

বিহারের গণনায় বড় মার্জিনে এগিয়ে এনডিএ। সকাল সকাল ট্রেন্ড স্পষ্ট হতেই গেরুয়া আবির উড়ছে বিহারে। আরও জ্বলজ্বল করছে 'টাইগার আভি জিন্দা হ্যায়' পোস্টার। 

ম্যাজিক ফিগার ছাপিয়ে ১৯০ আসনে এগিয়ে এনডিএ জোট। মহাজোট এগিয়ে ৫০ টি আসনে। ২৪৩টি বিধানসভা আসন বিশিষ্ট বিহারে, সরকার গড়তে প্রয়োজন ১২২টি আসন। সেই ম্যাজিক ফিগার অনেক আগেই পার করেছে এনডিএ। বিজেপি ও জেডিউ, উভয় দলই আলাদা আলাদা ভাবে ৮০ র বেশি আসনে এগিয়ে রয়েছে। 

বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ এগিয়ে। সকাল থেকেই পার্টি অফিসের বাইরে উচ্ছ্বসিত কর্মীদের মুখ।  বিজেপি নেতা মুকতার আব্বাস নকভির বার্তা, এটা জনতার রায়। বিনয়ের সঙ্গে গ্রহণ করতে হবে। এক্সিট পোলের সঙ্গে মিলে যাচ্ছে ট্রেন্ড। বিহারের এই ফল নির্বাচনে লড়াই করা প্রতিটি রাজনৈতিক দলের কাছে গণতন্ত্রের শিক্ষা।   জয়ের মিষ্টতা হোক বা পরাজয়ের স্বাদ, উভয়ই গণতন্ত্রের স্বাদ।  সবসময় জয়ের মিষ্টতা পাওয়া যায় না। 

এনডিএ-র জয়ের প্রবণতা দেখেই স্বস্তির হাসি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের মুখে। বললেন, প্রথম দিন থেকেই এটা স্পষ্ট ছিল  বিহার বিশৃঙ্খলা, দুর্নীতি বা লুঠপাটের সরকারকে মেনে নেবে না।  তিনি আরও বলেন, ভোটাররা শান্তি, ন্যায়বিচার এবং উন্নয়নকে বেছে নিয়েছেন। তেজস্বী যাদব ফল বেরোনোর আগেই শপথ অনুষ্ঠানের তারিখ ঘোষণা করে দিয়েছিলেন। গিরিরাজ বলেন, নির্বাচন কমিশনের সার্টিফিকেশন ছাড়া তারিখ নির্ধারণ করা বোকামি ছাড়া আর কিছুই নয়। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, "...বিহার কি জিত হামারি হ্যায়, বেঙ্গল ওয়ালি দিদি আগলি বারি বেঙ্গল কি হ্যায়"।                 

২০২৬ সালে বাংলায় বিধানসভা ভোট। বিহারেই সারা দেশে প্রথম SIR হয়েছিল। বাংলাতেও শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন। এসআইআরের সরাসরি বিরোধিতা করেছে শাসক দল। এই পরিস্থিতিতে বিহারে এনডিএ-র জয়ের ট্রেন্ড নিঃসন্দেহে গুরুত্ববহ। বিহার-জয়ের স্রোতে গা ভাসিয়ে গিরিরাজের হুঙ্কার, বাংলা থেকেও অবৈধ বাংলাদেশী, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে। পরের লক্ষ্য বাংলা।                               

পুনর্নির্বাচন ছাড়াই এবার বিহার ভোটের গণনা হচ্ছে। ২০০৫ সালে হিংসা-কারচুপির জন্য বিহারের ৬৬০টি বুথে পুনর্নির্বাচন হয়েছিল। ১৯৯৫ সালে হিংসা-কারচুপির জন্য ৪বার বিহারে ভোট স্থগিত করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget