এক্সপ্লোর

Ayodhya Bank: পুঁজি বলতে রামচন্দ্রে আস্থা, কানাকড়ি ছাড়াই অ্যাকাউন্ট খোলা যায় অযোধ্যার এই ব্যাঙ্কে

Viral News:, অযোধ্যার 'ইন্টারন্যাশনাল শ্রী রাম সীতা ব্যাঙ্ক' এখন নজর কাড়ছে পুণ্যার্থী ও পর্যটকদের অনেকের। এখানে অ্যাকাউন্ট খুললে টাকাপয়সা জমা রাখার কোনও নিয়ম নেই।

অযোধ্যা: কানাকড়ি ছাড়াই অ্যাকাউন্ট খোলা যায় এই ব্যাঙ্কে। 'রিটার্ন' বলতে মানসিক শান্তি। গল্পকথা নয়, অযোধ্যার 'ইন্টারন্যাশনাল শ্রী রাম সীতা ব্যাঙ্ক' এখন নজর কাড়ছে পুণ্যার্থী ও পর্যটকদের অনেকের। এখানে অ্যাকাউন্ট খুললে টাকাপয়সা জমা রাখার কোনও নিয়ম নেই। বদলে রাখতে হবে এক ধরনের 'বুকলেট' যার পাতায় পাতায় 'সীতারাম' লেখা থাকবে।

ব্যাঙ্ক সম্পর্কে...
এটি এক ধরনের আধ্যাত্মিক ব্যাঙ্ক। নতুন নয়। ১৯৭০ সালের নভেম্বরে, শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান, মহন্ত নৃত্যগোপাল দাস ব্যাঙ্কটি নির্মাণ করেছিলেন। ভারত তো বটেই, আমেরিকা, ব্রিটেন, কানাডা, নেপাল, ফিজি, সংযুক্ত আরব আমিরশাহি মিলিয়ে এখনও পর্যন্ত এই ব্যাঙ্কে গ্রাহক সংখ্যা ৩৫ হাজারের বেশি। হিসেব বলছে, শ্রীরামচন্দ্রের ভক্তদের থেকে ২০ হাজার কোটিরও বেশি 'সীতারাম' লেখা বুকলেট সংগ্রহ করে ফেলেছে এই ব্যাঙ্ক। ম্যানেজার পুনিত রাম দাস মহারাজ জানাচ্ছেন, গত মাসে রামলালার মূর্তি প্রতিষ্ঠার পর প্রত্যেক দিন এখানে আসা মানুষজনের ভিড় বাড়ছে।  

বিশদ...
ব্যাঙ্ক ম্যানেজারের কথায়, 'কর্তৃপক্ষ বিনা খরচে ভক্তদের বুকলেট এবং লালকালির পেন দিয়ে থাকেন। প্রত্যেকটি অ্যাকাউন্টের উপর নজরদারি চলে। এখানে কাউকে অ্যাকাউন্ট খুলতে হলে ৫ লক্ষ বার সীতারাম লিখতে হয়। তবে পাসবুক ইস্যু করা হয়।' ভারত ও বিদেশ মিলিয়ে 'ইন্টারন্যাশনাল শ্রী রাম সীতা ব্যাঙ্ক'-র ১৩৬টি শাখা রয়েছে। গ্রাহকদের অনেকে মেল করেও বুকলেট পাঠিয়ে দেন, জানালেন ম্যানেজার। সেই মতো হিসেবনিকেশ রাখা হয়। 
পর্যটকদের অনেকে বহু সময় 'সীতারাম' লেখার তাৎপর্য জিজ্ঞাসা করেন।  পুনিত রাম দাস মহারাজের কথায়, 'অন্তরের বিশ্বাস ও মানসিক শান্তির জন্য আমরা মন্দিরে দেবী-দেবতার দর্শনে যাই। ঠিক সেভাবেই সীতারাম লিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দেওয়া প্রার্থনার একটি ধরন। কথায় বলে না, ঈশ্বর সকলের পাপ-পুণ্য়ের হিসেব রাখেন?' তিনি আরও জানালেন, ভক্তেরা শ্রীরামের নাম করে মানসিক শান্তি পান। অনেকের বিশ্বাস, ৮৪ লক্ষ বার এই নাম লিখলে 'মোক্ষপ্রাপ্তি' সম্ভব।

কী বলছেন পুণ্যার্থীরা?
বিহারের গয়ার জিতু নাগর গত ১৪ বছর ধরে এই ব্যাঙ্কে আসছেন। তিনি জানালেন, এই ভাবে 'সীতারাম' লিখেই প্রার্থনা করেন তিনি। মন্দিরে প্রার্থনা করার পরিবর্তে এখানে এভাবে প্রার্থনা করেও ফল পেয়েছেন তিনি। তাঁর দাবি, ইতিমধ্যে ১ কোটি ৩৭ লক্ষ বার নাম লিখে ফেলেছেন বুকলেটে। এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। প্রত্যেকেই আসছেন, ভক্তির অ্যাকাউন্ট খুলতে।

আরও পড়ুন:গহীন অরণ্যে লুকিয়ে বহু রহস্য! আমাজনের চমকে দেওয়া এই তথ্য আপনি জানেন?

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী

ভিডিও

Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget