এক্সপ্লোর

'ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর বাস, ফিরবই বা কী করে', শহরের দিকে দিকে হয়রান নিত্যযাত্রীরা

রোনা-বিধি মেনেই বাসে দাঁড়িয়ে যাওয়া যাবে না। অন্যদিকে বেসরকারি বাস রাস্তায় নেমেছে নামমাত্র। সরকারি বাসও অপ্রতুল। এই পরিস্থিতিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না বাস।

কলকাতা: চতুর্থ লকডাউনের পর আনলকের প্রথম পর্যায়ে প্রবেশ করেছে দেশ। রাজ্যে চালু হয়েছে সরকারি -বেসরকারি বাস। সরকার ৮ জুন থেকে অফিসে হাজিরা সংক্রান্ত নতুন নির্দেশ জারি করার কথা বললেও, ১ জুন থেকেই রাস্তায় রাস্তায় অফিসযাত্রীদের ভিড় চোখে পড়ল। সেই সঙ্গে ভয়ঙ্কর ভাবে ধরা দিন করোনা-সতর্কতার তোয়াক্কা না করে সোশ্যাল ডিসট্যান্সিং উপেক্ষা করে মানুষের জটলার ছবি। হয়ত নিরুপায় হয়েই। বাস চলছে। কিন্তু করোনা-বিধি মেনেই বাসে দাঁড়িয়ে যাওয়া যাবে না। অন্যদিকে বেসরকারি বাস রাস্তায় নেমেছে নামমাত্র। সরকারি বাসও অপ্রতুল। এই পরিস্থিতিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না বাস। কখনও স্ট্যান্ড থেকে সিট ভর্তি করে হু হু করে ছুটে যাচ্ছে বাস। মাঝপথে অপেক্ষারত যাত্রীরা পড়ে থাকছেন বিশ বাঁও দলে। শহর-শহরতলি ও জেলার কিছু কিছু জায়গায়, আনলক ওয়ানেই চিত্রটা এরকমই। যদিও সব থেকে ভয়াবহ অবস্থা শহরেই। এক ঝলকে দেখে নেব, কোথায় কেমন পরিস্থিতি। উল্টোডাঙা  মোড়ে  আনলক ওয়ানের দ্বিতীয় দিন সকালে নিত্যযাত্রীদের হয়রানির ছবি প্রকট। দীর্ঘক্ষণ বাসের দেখা নেই। অফিসযাত্রীদের ভিড়ে দূরত্ব-বিধি মানাও সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মানা সম্ভবও নয়, মানছেন যাত্রীরাই। দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি বাস স্ট্যান্ডে ঘণ্টার পর ঘণ্টা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে যাত্রীরা। ২-৩ ঘণ্টা দাঁড়িয়েও মিলছে না গন্তব্যে পৌঁছানোর যান।  'কোনওমতে যদি পৌঁছেও যাই, ফিরব কী করে বাড়ি?', আতঙ্কের ছাপ নিত্যযাত্রীদের মুখে। অনেকদিন পর আবার ডানলপ মোড়ে মানুষের ভিড়। কিন্তু বহু ক্ষণ পর দেখা মিলছে এক-একটি বাসের।  বাস স্ট্যান্ডের সামনে দীর্ঘ লাইন। বাস এলেও, যাত্রী তোলার জায়গা নেই। কপালে ভাঁজ যাত্রীদের। সময়ে অফিস পৌঁছানোর আশা ছেড়ে দিয়েছেন অনেকেই। আনলকের পয়লা দিনেই এয়ারপোর্ট এলাকায় ধরা পড়েছিল যাত্রী হয়রানির ছবিব। দ্বিতীয় দিনেও ব্যতিক্রম হল না। এরপর বাড়তি অশান্তি ট্রাফিক জ্যাম।  আড়াই নম্বর গেটের কাছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এবং যশোর রোডের সংযোগস্থলে ব্যাপক যানজট দেখা গেল। এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে বাসের অপেক্ষায় যাত্রীদের সুদীর্ঘ লাইন। জেলাগুলিও তার ব্যতিক্রম নয়। উত্তর ২৪ পরগনার বারাসাতের কাজিপাড়া অঞ্চলে দেখা গেল বাসের জন্য অপেক্ষায় লম্বা লাইন যাত্রীদের। বারাসাত চাঁপাডালি মোড়ে  তিতুমির বাস স্ট্যান্ডে জেলা পরিবহণ দফতর ও জেলা প্রশাসনের আধিকারিক, আইএনটিটিইউসি-র বাস সংগঠনের নেতাদের উপস্থিতিতে বেশ কয়েকটি বেসরকারি বাস ছাড়ে। আবার বহরমপুরে  বাস স্ট্যান্ডে কলকাতাগামী বাসের অপেক্ষায় দেখা গেল দীর্ঘ লাইন। সেখানেও মানা হচ্ছে না দূরত্ব-বিধি।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget