এক্সপ্লোর

UP Government Free WiFi: উত্তরপ্রদেশে নির্বাচনের আগে বড় চমক, বিনামূল্যে ওয়াইফাই পরিষেবার 'ঘোষণা' যোগী সরকারের

ইউপিতে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা। রাজ্যের ৭৫টি জেলাতেই পাওয়া যাবে এই পরিষেবা। বিধানসভা নির্বাচনের আগে বড় চমক যোগী সরকারের।

লখনউ: বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা পেতে চলেছে উত্তরপ্রদেশ। আগামী ১৫ অগাস্ট থেকে ইউপিতে যুব প্রজন্মের জন্য শুরু হবে ফ্রি ওয়াইফাই পরিষেবা। এই পরিষেবা পাওয়া যাবে রাজ্যের ৭৫টি জেলাতেই। বিধানসভা নির্বাচনের আগে বড় চমক যোগী সরকারের।

আগামী বছরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের সাফল্য অক্সিজেন জুগিয়েছে বিজেপিকে। ইউপিতে বিরোধীদের মুখ বন্ধ করাতে এবার আরও উন্নয়নমুখী যোগী সরকার। সম্প্রতি বিনামূল্যে ওয়াইফাই পরিষেবার ঘোষণা তারই উদাহরণ। তবে যুব প্রজন্মের জন্য এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

রাজ্যে ৭৫টি জেলা ছাড়াও পুর পরিষদ, ১৭টি পুরসভা ও ২১২টি জনবহুল স্থানে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা পাওয়া যাবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে নগর উন্নয়ন দফতরের আধিকারিকরা এই নিয়ে প্রচার শুরু করেছেন। মূলত, জনবহুল স্থান, রেলওয়ে স্টেশন, বাসস্টপের কাছেই ওয়াইফাই-এর সুবিধা দেবে রাজ্য সরকার। পাশাপাশি নজরে রাখা হয়েছে সরকারি অফিস, আদালত ও বাজারের দিকে। 

ইউপির রাজনৈতিক অতীত বলছে, বিধানসভার ইস্তাহারে রাজ্যে ফ্রি ওয়াইফাই পরিষেবা দেওয়ার ঘোষণা করেছিল বিজেপি। রাজ্যে ক্ষমতায় এসে লখনউ ছাড়াও বেশ কয়েকটি শহরে এই পরিষেবা দেওয়া শুরু করে যোগী আদিত্যনাথের সরকার। এবার সেই পরিষেবাকেই নির্বাচনের আগে আরও ছড়িয়ে দিতে চাইছে রাজ্য সরকার। 

নতুন এই পরিষেবা লখনউ , কানপুর , আগ্রা, আলিগড়, মোরাদাবাদ, গোরক্ষপুর, অযোধ্যায় পাওয়া যাবে। এ ছাড়াও ফ্রি ওয়াইফাই পরিষেবায় আনা হবে মিরাট, শাহাজাহানপুর, গাজিয়াবাদ, বৃন্দাবনে। অন্তত সংবাদ সংস্থা আইএএনএস-কে সরকারি আধিকারিকরা তেমনই জানিয়েছেন। ইতিমধ্যেই ইন্টারনেট কোম্পানিগুলির সঙ্গে যোগাযোগ করেছে রাজ্য সরকার। বিনামূল্যে ওয়াইফাই সার্ভিস দেওয়ার ক্ষেত্রে গতির ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে।

সূত্রের খবর, শীঘ্রই রাজ্যের মন্ত্রিসভায় রদবদল করতে পারেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শোনা যাচ্ছে , জিতিন প্রসাদ আসতে পারেন ক্যাবিনেটে। বিধান পরিষদে তাঁকে আনতে পারেন মুখ্যমন্ত্রী। নজরে রয়েছে আরও বেশ কিছু নাম। সব মিলিয়ে ৪-৬ জন নতুন মন্ত্রী হতে পারেন যোগীর মন্ত্রিসভায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget