এক্সপ্লোর

রাহুলের প্রশ্ন, জবাবের আগে তাঁর ‘ডান্ডে মারেঙ্গে’ মন্তব্যের ‘নিন্দা’য় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, উত্তাল লোকসভা

রাহুলের বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি দিল্লি বিধানসভা ভোটের প্রচারে তিনি কর্মসংস্থান না হওয়ায় দেশের যুবকরা ৬ মাস বাদে প্রধানমন্ত্রীকে ‘ডান্ডে মারেঙ্গে’ বলে মন্তব্য করেছেন। বিজেপির প্রতিবাদের পাশাপাশি গতকাল মোদিও এ নিয়ে সংসদে নিজের ভাষণে রাহুলকে খোঁচা দিয়ে বলেন, তিনি লাঠির বাড়ি সহ্য করার জন্য পিঠ শক্ত করতে আরও বেশি করে সূর্য নমস্কার করবেন। সংসদে এর আঁচ পড়ল আজ।

নয়াদিল্লি: রাহুল গাঁধী প্রশ্ন করলেন, কিন্তু তার জবাব দেওয়ার আগে তাঁর সম্পর্কে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের নিন্দাসূচক মন্তব্য ঘিরে উত্তাল লোকসভা। শাসক ও বিরোধী শিবিরের সদস্যদের মধ্যে প্রায় হাতাহাতি হওয়ার উপক্রম হয়। শুক্রবার ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল মেডিকেল কলেজ স্থাপন নিয়ে প্রশ্নোত্তর পর্বে হর্ষবর্ধনকে একটি প্রশ্ন করেন। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রশ্নের উত্তর দেওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে কংগ্রেস নেতার সাম্প্রতিক মন্তব্যের ব্যাপারে কিছু বলতে চান। হর্ষবর্ধন বলেন, তিনি ‘দ্বিধাহীন’ ভাষায় রাহুলের ‘অস্বাভাবিক’ মন্তব্যের ‘নিন্দা করছেন’। স্পিকার ওম বিড়লা তাঁকে নির্দিষ্ট উত্তরের মধ্যেই বক্তব্য সীমাবদ্ধ রাখতে বলেন। তবে হর্ষবর্ধন লিখিত বিবৃতি পড়ে যান। পাল্টা কংগ্রেস এমপিরা ওয়েলে ছুটে গিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। তামিলনাড়ুর কংগ্রেস এমপি মানিকা ঠাকুর প্রায় ট্রেজারি বেঞ্চের কাছে চলে যান, দ্বিতীয় সারিতে থাকা হর্ষবর্ধনের দিকে ধেয়ে যাওয়ার চেষ্টা করেন। হাত ধরে তাঁকে টেনে আটকানোর চেষ্টা করেন উত্তরপ্রদেশের বিজেপি সদস্য ব্রিজভূষণ শরণ সিংহ। কেরলের কংগ্রেস এমপি হিবি এডেন মধ্যস্থতার চেষ্টা করেন। তারপর দুদেশের এমপিরা, স্মৃতি ইরানি সহ কয়েকজন মন্ত্রীও উত্তেজনা প্রশমনে উদ্যোগী হন। স্পিকার কিছুক্ষণের জন্য সভা মুলতুবি ঘোষণা করেন। রাহুলের বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি দিল্লি বিধানসভা ভোটের প্রচারে তিনি কর্মসংস্থান না হওয়ায় দেশের যুবকরা ৬ মাস বাদে প্রধানমন্ত্রীকে ‘ডান্ডে মারেঙ্গে’ বলে মন্তব্য করেছেন। বিজেপির প্রতিবাদের পাশাপাশি গতকাল মোদিও এ নিয়ে সংসদে নিজের ভাষণে রাহুলকে খোঁচা দিয়ে বলেন, তিনি লাঠির বাড়ি সহ্য করার জন্য পিঠ শক্ত করতে আরও বেশি করে সূর্য নমস্কার করবেন। সংসদে এর আঁচ পড়ল আজ। পরে রাহুল ট্যুইট করেন, সংসদে আজ যে গন্ডগোল সংঘটিত হল, তার উদ্দেশ্য আমাকে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে বাধা দেওয়া। দেশের যুবকরা স্পষ্ট দেখতে পাচ্ছেন, কীভাবে বেকারি সমস্যা মেটাবেন, তার কোনও হদিশই নেই প্রধানমন্ত্রীর কাছে। তাঁকে বাঁচাতে বিজেপি সংসদ ভন্ডুল করবে, বিতর্ক হতে দেবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget