এক্সপ্লোর

রাওলাট আইনের সঙ্গে তুলনা, সিএএ ‘গরিব ও মুসলিম-বিরোধী’ বললেন উর্মিলা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ভুল উল্লেখ

উর্মিলা মহাত্মা গাঁধী সম্পর্কে বলেন, কোনও একটি দেশের নয়, গাঁধীজি গোটা বিশ্বের নেতা ছিলেন। আমি তো মনে করি, কেউ যদি হিন্দু ধর্ম সবচেয়ে বেশি মেনে চলে থাকেন, তবে তিনি হলেন গাঁধীজি। যে মহাত্মা গাঁধীকে হত্যা করেছিল, সে মুসলিম বা শিখ, কোনওটাই ছিল না। সে ছিল হিন্দু। আমার এ নিয়ে আর বেশি কিছু বলার নেই।

মুম্বই: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতা করে ১৯১৯ এর ব্রিটিশ জমানার রাওলাট আইনের সঙ্গে তার তুলনা করলেন উর্মিলা মাতন্ডকর। তবে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ভুল বলেছেন। ১৯৩৯ থেকে ১৯৪৫ এর মধ্যে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর মহাত্মা গাঁধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন বলিউড অভিনেত্রী, কয়েক মাস আগে কংগ্রেস ত্যাগ করা উর্মিলা বলেন, ১৯১৯-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশরা বুঝতে পারে ভারতে ক্ষোভ, অসন্তোষ ছড়াচ্ছে, যা ক্রমশ বাড়তে পারে। তাই তারা একটা আইন এনেছিল, যা পরিচিত রাওলাট আইন বলে। সংশোধিত নাগরিকত্ব আইন ও রাওলাট আইন, দুটোই ইতিহাসে কালো আইন বলে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি। সিএএ ‘গরিব ও মুসলিম-বিরোধী’ বলেও দাবি করেন তিনি। রাওলাট আইন পাশ হয়েছিল তত্কালীন লেজিসলেটিভ কাউন্সিলে। তাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, এহেন সন্দেহ হলেই ব্রিটিশ সরকারকে যে কাউকে গ্রেফতার করে বিনা ন্যয়বিচারে জেলে পুরে রাখার ক্ষমতা দেওয়া হয় ওই আইনে। উর্মিলা মহাত্মা গাঁধী সম্পর্কে বলেন, কোনও একটি দেশের নয়, গাঁধীজি গোটা বিশ্বের নেতা ছিলেন। আমি তো মনে করি, কেউ যদি হিন্দু ধর্ম সবচেয়ে বেশি মেনে চলে থাকেন, তবে তিনি হলেন গাঁধীজি। যে মহাত্মা গাঁধীকে হত্যা করেছিল, সে মুসলিম বা শিখ, কোনওটাই ছিল না। সে ছিল হিন্দু। আমার এ নিয়ে আর বেশি কিছু বলার নেই। ২০১৯ এর লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর কেন্দ্রে কংগ্রেসের টিকিটে ভোটে লড়ে হেরে যান উর্মিলা। সেপ্টেম্বরেই মুম্বই কংগ্রেসের মূল দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দল ছাড়েন তিনি।

সেরা শিরোনাম

Roopa Ganguly : 'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না', ফেসবুকে পোস্ট করেও ডিলিট করলেন বিজেপি বিধায়ক
'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না', ফেসবুকে পোস্ট করেও ডিলিট করলেন বিজেপি বিধায়ক
Raiganj News: গণধর্ষণ ও খুনের মামলায় রাজ্য়ে ফের এনকাউন্টার অভিযুক্তকে, নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধারকাণ্ডে বড় পদক্ষেপ
গণধর্ষণ ও খুনের মামলায় রাজ্য়ে ফের এনকাউন্টার অভিযুক্তকে, নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধারকাণ্ডে বড় পদক্ষেপ
Chorbagan Puja Incident: চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক,
চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক, "প্য়ান্ডেলের পিছনের অংশে আগুনের ফুলকি..."
West Bengal News Live : কালীপুজোর রাতে শব্দ-দানবের দৌরাত্ম্য, কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি শব্দবাজি
কালীপুজোর রাতে শব্দ-দানবের দৌরাত্ম্য, কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি শব্দবাজি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget