এক্সপ্লোর

US Army Helicopter Crash:রাতের আঁধারে মহড়া দিতে গিয়ে ভাঙল মার্কিন সেনা চপার, মৃত ৯

World News:রাতের আঁধারে মহড়া দেওয়ার সময় দুটি মার্কিন সেনা চপার ভেঙে পড়ে প্রাণ হারালেন ৯ জন। আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার সকালে এই খবর জানান ফোর্ট ক্যাম্পবেলের মুখপাত্র ননডিস থারম্যান।

কেন্টাকি: রাতের আঁধারে মহড়া (Rehearsal) দেওয়ার সময় দুটি মার্কিন সেনা চপার (HH-60 Black Hawk Crash) ভেঙে পড়ে প্রাণ হারালেন ৯ জন। আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার সকালে এই খবর জানান ফোর্ট ক্যাম্পবেলের মুখপাত্র ননডিস থারম্যান। বুধবার রাতে দক্ষিণপশ্চিম কেন্টাকিতে (Kentucky) দুর্ঘটনাটি ঘটেছে, জানান তিনি। নির্ধারিত মহড়া দিতে গিয়েই বিপত্তি।

কী ঘটেছিল?
মার্কিন সেনার তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে বলা হয় বুধবার রাতে 101st Airborne Division-র দুটি HH-60 Black Hawk হেলিকপ্টার নিয়মিত মহড়া দিতেই উড়েছিল। কিন্তু রাত দশটা নাগাদ বিপত্তির খবর আসে। ফোর্ট ক্যাম্পবেল থেকে প্রায় ৩০ মাইল উত্তর-পশ্চিমে ভেঙে পড়ে কপ্টারদুটি। দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে। তবে ৯ মার্কিন সেনার মৃত্যুর খবর মোটামুটি নিশ্চিত। যেখানে কপ্টারদুটি আছড়ে পড়েছে, তার মাইলখানেক আগেই বাড়ি নিক টোমাজেস্কির। দুর্ঘটনার কয়েক লহমা আগেই মার্কিন সেনার ওই দুটি  HH-60 Black Hawk-কে নিজের বাড়ির মাথার উপর দিয়ে উড়ে যেতে দেখেছিলেন তিনি। বললেন, 'কোনও কারণে আমি ও আমার স্ত্রী গত কাল রাত পর্যন্ত জেগে আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাতই নজরে আসে কপ্টারদুটি। খুব নিচ দিয়ে উড়ছিল, কাছাকাছিও চলে এসেছিল।' তবে কিছুক্ষণের মধ্যেই কপ্টারগুলির সব আলো নিভে যায়, দেখেছিলেন ওই বাসিন্দা। যেন আকাশের মধ্যে হঠাৎ হারিয়ে গেল দুজন।   

যা জানা গেল..
দুটি কপ্টারই জনবসতিপূর্ণ এলাকার কাছে একটি খেতের মধ্যে আছড়ে পড়ে। তবে তাতে আশপাশে কারও কোনও ক্ষতি হয়নি, জানান 101st Airborne Division-র ডেপুটি কম্যান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস। যদিও মর্মান্তিক পরিণতি এড়াতে পারেননি হেলিকপ্টারের যাত্রীরা। দুটি কপ্টারের একটিতে পাঁচ জন, দ্বিতীয়টিতে চার জন ছিলেন। প্রত্যেকেই মারা যান। 

প্রশাসনের প্রতিক্রিয়া...
মর্মান্তিক এই ঘটনায় শোকার্ত কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, 'বরাবর যা করে এসেছি, এবারও তাই করব। এই হতভাগ্য পরিবারগুলিকে দুহাত দিয়ে আগলে রাখব। আগামী প্রত্যেকটি দিন, সপ্তাহ, ওঁদের সঙ্গে থাকব।' দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন মিনিটখানেক নীরবতা পালন করে কেন্টাকি সেনেট। আমেরিকার পাশাপাশি একাধিক দেশ এই HH-60 Black Hawk helicopter ব্যবহার করে থাকে। নানা কারণে এই কপ্টারের ব্যবহার হয়ে থাকে। কিন্তু ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, সেটি এখনও স্পষ্ট নয়। জানতে তদন্ত চালাচ্ছে মার্কিন সেনা। একই সঙ্গে মৃতদের পরিবারের পাশেও দাঁড়ানোর চেষ্টা করছে।

আরও পড়ুন:রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র হাওড়া, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
ABP Ananda Top 10, 12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget