এক্সপ্লোর

India-Canada Relations: ভারত-কানাডা সংঘাতে বিভক্ত আন্তর্জাতিক মহল, দিল্লিকে তদন্তে সহযোগিতা করতে বলল আমেরিকা

India-Canada Tension: সোমবার দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে বেনজির ভাবে ভারতকে আক্রমণ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

নয়াদিল্লি: খালিস্তানপন্থী শিখ নেতার মৃত্যু নিয়ে ভারত এবং কানাডার মধ্যে সংঘাত চরমে। ভারতীয় গুপ্তচরেরা কানাডার মাটিতে হিংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে বলে অভিযোগ করেছে কানাডা। পাল্টা কানাডার বিরুদ্ধে খালিস্তানপন্থীদের নিরাপদ আশ্রয় দেওয়া থেকে, ভারতবিরোধী কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ তুলেছে দিল্লি (India-Canada Tension)। সেই নিয়ে এই মুহূর্তে তেতে রয়েছে আন্তর্জাতিক ভূ-রাজনীতি। বিষয়টি নিয়ে এই মুহূর্তে দ্বিখণ্ডিত আন্তর্জাতিক মহল। আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার মতো দেশ কানাডার তদন্তে আস্থা রাখার পক্ষপাতী।  তদন্তে ভারতের সহযোগিতা করা উচিত বলে মত তাদের। (India-Canada Relations)

সোমবার দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে বেনজির ভাবে ভারতকে আক্রমণ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারতীয় গুপ্তচরেরা সে দেশের মাটিতে হিংসাত্মক কার্যকলাপ চালাচ্ছেন এবং তাতে কানাডার সার্বভৌমিকতা নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।  এর পাল্টা, কানাডার অভিযোগ 'অযৌক্তিক' এবং 'উদ্দেশ্যপ্রণোদিত' বলে মন্তব্য করে ভারত। এর পর দুই দেশের সরকার একে অপরের কূটনীতিককে বহিষ্কারও করে। ভ্রমণ নিয়েও সতর্ক করা হয় দুই দেশের নাগরিকদের। 

ভারত এবং কানাডার মধ্যেকার এই সংঘাত উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলেরও। বিষয়টি নিয়ে মুখ খুলেছে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়ার মতো দেশ। এমনিতে নিরাপত্তা সংক্রান্ত তথ্য পরস্পরের সঙ্গে ভাগ করে নিতে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডার মধ্যে 'ফাইভ আই অ্যালায়্যান্স' রয়েছে। আমেরিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে সুসম্পর্ক রয়েছে ভারতেরও। ভারত মহাসাগরে চিনা আধিপত্য় রুখতে চতুর্মুখী সমঝোতাও রয়েছে, যার অংশ জাপানও। 

আরও পড়ুন: Canada Visa Service Suspension: বন্ধ করে দেওয়া হল ভিসা পরিষেবা, কানাডার বিরুদ্ধে আরও কড়া অবস্থান ভারতের

কিন্তু ভারত এবং কানাডার মধ্যেকার সংঘাত পরিস্থিতিতে দ্বিধাবিভক্ত অবস্থান চোখে পড়ছে। সংবাদমাধ্যমে আমেরিকার নিরাপত্তা পরিষদের কৌশলগত জনসংযোগ বিভাগের সহ আহ্বায়ক  জন কিরবি বলেন, "অত্যন্ত গুরুতর আভিযোগ। কানাডা তদন্ত করছে বিষয়টি। তা সম্পূর্ণ হওয়ার আগে কিছু বলা ঠিক নয়। ভারতকে অনুরোধ, তারা যেন তদন্তে সহযোগিতা করে। আমরা চাই, এই ধরনের হামলার ঘটনায় সবকিছুপ স্বচ্ছ ভাবে উঠে আসুক। কানাডার মানুষ প্রশ্নের উত্তর খুঁজে পান। তাই দুই সহযোগী দেশের সঙ্গেই যোগাযোগ রাখা হচ্ছে। আমরা চাই তদন্ত সঠিক পথে এগোক এবং আসল সত্য উঠে আসুক।"

ভারতে আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেত্তি বলেন, "এই ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। আন্তর্জাতিক আইন, সার্বভৌমিকতার জন্য গুরুত্বপূর্ণ। এমন অভিযোগ যে কারও জন্যই সমস্যার। কিন্তু অপরাধের তদন্ত যখন চলছ, চাইব দোষীরা সাজা পাক। কোনও সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে তদন্ত শেষ করতে দিতে হবে।"

অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং বলেন, "অত্যন্ত উদ্বেগের খবর। এই মুহূর্তে তদন্ত চলছে। পরিস্থিতির দিকে আমাদের নজর রয়েছে। সহযোগীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। আগামী দিনেও পরিস্থিতির দিকে নজর থাকবে। ভারতের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে।"  ব্রিটেনের তরফেও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। দেশের এক সরকারি মুখপাত্র বলেন, “অত্যন্ত গুরুতর অভিযোগ। কানাডা সরকারের সঙ্গে যোগাযোগ করেছি আমরা। তদন্ত যেহেতু চলছে, এই মুহূর্তে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা উচিত হবে না।”

ভারতের তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি এখনও পর্যন্ত। কানাডাকে তদন্তে সহযোগিতা করা নিয়েও কোনও মন্তব্য করেনি দিল্লি। যে হরদীপের মৃত্যু নিয়ে এই সংঘাতের সূচনা, তিনি খালিস্তানি টাইগার ফোর্সের (KTF) প্রধান, যে সংগঠনকে এ বছর ফেব্রুয়ারি মাসে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে নিষিদ্ধ করে ভারত সরকার। এ বছর ১৮ জুন সারি-তে একটি শিখ মন্দিরের সামনে গুলি করে খুন করা হয় তাঁকে। কানাডার অভিযোগ, ভারতীয় গুপ্তচররা জড়িত রয়েছেন এই ঘটনায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget