এক্সপ্লোর

চলছে করোনা মৃত্যুমিছিল, আমেরিকায় বেকারত্ব ছাড়াল ৪ কোটি

গত এপ্রিলে আমেরিকায় ৬৬ লক্ষ মানুষ একসপ্তাহে বেকারত্বের তালিকায় নাম লিখিয়েছিল। রিপোর্ট বলছে, শুধু ওই মাসেই ২ কোটি মানুষ কাজ হারিয়েছিল আমেরিকায়।

ওয়াশিংটন: করোনা পরিস্থিতিতে ভয়ঙ্করতর হতে চলেছে বেকারত্ব সমস্যা। যার ইঙ্গিত মিলেছে মার্কিন মুলুকে লোকের চাকরি হারানোর হার দেখে। পরিসংখ্যান বলছে, গত ১০ সপ্তাহে আমেরিকায় বেকারের সংখ্যা বেড়ে গেছে ৪ কোটিরও বেশি। করোনা হানার পর থেকেই পর্যুদস্ত মার্কিন-অর্থনীতি। লকডাউন ও গৃহবন্দি থাকার ফলে বহু বহু কর্মদিবস নষ্ট হয়েছে। মহাসঙ্কটে দৈনিক রোজগেরেরা। গত এপ্রিলে আমেরিকায় ৬৬ লক্ষ মানুষ একসপ্তাহে বেকারত্বের তালিকায় নাম লিখিয়েছিল। রিপোর্ট বলছে, শুধু ওই মাসেই ২ কোটি মানুষ কাজ হারিয়েছিল আমেরিকায়। মার্চে ৪.৪ শতাংশ থেকে এপ্রিলে বেকারত্বের হার বেড়ে হয় ১৪.৭ শতাংশ। প্রতি সপ্তাহেই লক্ষ লক্ষ মানুষ বেকারত্বের খাতায় নাম তুলছে। এমন পরিস্থিতি মহামন্দার সময়ও দেখেনি আমেরিকা। শ্রম দফতর থেকে প্রকাশিত তথ্য বলছে, এই ধাক্কায় সব থেকে বেশি ক্ষতির শিকার হসপিটালিটি ইন্ডাস্ট্রি। শুধু সেই ক্ষেত্রেই চাকরি হারিয়েছেন ৪৮ লক্ষ মানুষ। যদিও চাকরি গেছে শিক্ষা, স্বাস্থ্য, খুচরো ব্যবসা ইত্যাদি ক্ষেত্রেও। যদিও বিশেষজ্ঞ মহলের দাবি, সরকারি তথ্য বা রিপোর্টেড আনএমপ্লয়মেন্ট-এর থেকে আসল চাকরি যাওয়ার হার অনেক বেশি। আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন-এর সংখ্যা এতটাই বেশি, যে সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। যেমন অরিগনে এখনও প্রায় ৩৮ হাজার আনএমপ্লয়মেন্ট ক্লেম প্রসেসিং-এর অপেক্ষায়। অনেকেই বেকার ভাতা কবে পাবেন জানেন না। শুধু তাই নয় বেকার ভাতার জন্য আবেদনকারীর সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে, ভার বইতে পারছে না ওয়েবসাইট। সেই জন্য আবেদন করতেও সমস্যায় পড়ছেন অনেকেই। কেউ কেউ বহু প্রচেষ্টার পর আবেদন করছেন, কিন্তু ভাতা পেতে পেতে আরও মাসখানেকের অপেক্ষা। চাকরি খুইয়ে কেউ কেউ কপর্দক শূন্য। এখন শুধু সরকারি ভাতার দিকেই তাকিয়ে তারা। মৃত্যু মিছিলের মধ্যেই ধীরে ধীরে স্বাভাবিক জনজীবনে ফেরার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। আশা করা হচ্ছে, আবার বেকারত্বের গহ্বর থেকে ধীরে ধীরে উঠবে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
ABP Ananda Top 10, 31 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 31 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget