এক্সপ্লোর

Plane Collides with Helicopter: মাঝ আকাশে সেনার কপ্টারের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে নদীতে যাত্রীবাহী বিমান, কারও বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ

US Plane Accident: কিন্তু নদীতে উদ্ধারকার্য চালানো কঠিন হতে পারে।

ওয়াশিংটন: জাতীয় বিমানবন্দরে ঢোকার মুখে আমেরিকায় দুর্ঘটনার শিকার হল যাত্রীবাহী বিমান। মাঝ আকাশে সেনার হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগল বিমানটির। রেগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে, পোটোম্যাক নদীর উপর দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে বিমানটি-র দু’টি টুকরো হয়ে গিয়েছে। সেই অবস্থায় নদীতে বিমানটি ভেঙে পড়ে। হেলিকপ্টারটি উল্টে পড়ে উল্টো হয়ে। এখনও পর্যন্ত ১৯টি দেহ জল থেকে টেনে তোলা গিয়েছে বলে খবর। (Plane Collides with Helicopter)

কিন্তু নদীতে উদ্ধারকার্য চালানো কঠিন হতে পারে। কারণ এই মুহূর্তে আমেরিকার তাপমাত্রা হিমাঙ্কের নীচে। পোটম্যাক নদী প্রায় জমে যাওয়ার মতো অবস্থা। উদ্ধারকার্য চালাতে তাই আগামী প্রস্তুতি নিয়ে নামা হচ্ছে। ডুবুরি নামানো হচ্ছে নদীতে। প্রয়োজনীয় যন্ত্রপাতিও জড়ো করা হয়েছে। (US Plane Accident)

আমেরিকার রেগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার রাত ৮টা বেজে ৫৩ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। কানসাসের উইচিটা থেকে আসছিল যাত্রীবাহী বিমানটি। সেনার হেলিকপ্টারটি আসছিল ভার্জিনিয়ার ফোর্ট বেলভয়ের থেকে। অবতরণের কয়েক মিনিট আগেই বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয় বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার পর যাত্রীবাহী বিমান এবং হেলিকপ্টার, দু’টিই পোটোম্যাক নদীতে ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। বিমানটি দু’টুকরো হয়ে গিয়েছে। উল্টো হয়ে নদীতে ভেঙে পড়েছে হেলিকপ্টারটি। বিমানে ৬০ যাত্রী এবং চার জন বিমানকর্মী সওয়ার ছিলেন। হেলিকপ্টারে ছিলেন চার সৈনিক। তাঁদের কেউ বেঁচে আছেন কি না, এখনও জানা যায়নি। তবে বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারাও ছুটে গিয়েছেন ঘটনাস্থলে।

আরও পড়ুন: মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে হেলিকপ্টারের ধাক্কা, বহু প্রাণহানির আশঙ্কা

স্থানীয়রা জানিয়েছেন, আচমকা বিকট শব্দ শুনতে পান তাঁরা। তার পর আসল ঘটনা বুঝতে পারেন। US Federal Aviation Administration জানিয়েছে, PSA Airlines-এর একটি ৫৩৪২ অন্তর্দেশীয় বিমান আমেরিকার রেগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের দিকে এগোচ্ছিল। সেই সময় সেনার Black Hawk Silkrsky H-60 হেলিকপ্টারের সঙ্গে মাঝ আকাশে ধাক্কা লাগে। যে যাত্রীবাহী বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, American Airlines-এর হয়ে সেটিতে পরিষেবা দিচ্ছিল PSA Airlines. কানসাসের উইচিটা থেকে আসছিল বিমানটি। ওই বিমানে ৬০ যাত্রী এবং চার জন বিমানকর্মী ছিলেন। সেনার হেলিকপ্টারে সওয়ার ছিলেন চারজন সৈনিক। সেটি কানসাসের ফোর্ট বেলভয়ের থেকে আসছিল। বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

আমেরিকার যুক্তরাষ্ট্রীয় তদন্তকারী সংস্থা FBI জানিেয়েছে, তদন্তে সবরকমের সহযোগিতা করবে তারা। এই মুহূর্তে রেগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের সমস্ত বিমান অন্য অভিমুখে ঘোরানো হচ্ছে। দুর্ঘটনার জেরে ওয়াশিংটন ডিসি-তে গভীর রাত পর্যন্ত চলবে মেট্রো। কী করে এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

সেরা শিরোনাম

Oppositions Rally : কত লোক হল রামলীলা ময়দানের সমাবেশে ? কংগ্রেসের দাবির পাল্টা ভিডিও দেখিয়ে বিজেপি বলল...
কত লোক হল রামলীলা ময়দানের সমাবেশে ? কংগ্রেসের দাবির পাল্টা ভিডিও দেখিয়ে বিজেপি বলল...
West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Plane Crash: ডোনাল্ড ট্রাম্পের রিসর্টের কাছেই ভেঙে পড়ল বিমান, সওয়ার ৯ জনেরই মৃত্যু
ডোনাল্ড ট্রাম্পের রিসর্টের কাছেই ভেঙে পড়ল বিমান, সওয়ার ৯ জনেরই মৃত্যু

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget