এক্সপ্লোর

US Travel Ban: আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা, পুরোপুরি নিষিদ্ধ ১২ দেশ, বিধিনিষেধ চাপল ৭ দেশের উপর

Donald Trump: বুধবার আমেরিকায় প্রবেশ নিয়ে একাধিক দেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প।

ওয়াশিংটন: যে কোনও দেশের মানুষ আর আমেরিকায় ঢুকতে পারবেন না। আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ হল একাধিক দেশের নাগরিকদের। বিধিনিষেধ জারি করা হয়েছে বেশ কিছু দেশের উপর। সাম্প্রতিক কলোরাডোয় ইজরায়েলি গোষ্ঠীর উপর হামলাকে সামনে রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনও রকম আপস করা হবে না বলে জানিয়েছেন তিনি। (US Travel Ban)

বুধবার আমেরিকায় প্রবেশ নিয়ে একাধিক দেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প। মোট ১২টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। বিধিনিষেধ আরোপ করা হয়েছে সাতটি দেশের উপর। আমেরিকায় ঢোকা পুরোপুরি নিষিদ্ধ আফগানিস্তান, মায়ানমার, চাড, রিপাবলিক অফ কঙ্গো, ইকুয়েটোরাল গিনি, এরাট্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের। (Donald Trump)

পাশাপাশি, আমেরিকায় প্রবেশে বিধিনিষেধ আরোপ হয়েছে বেশ কিছু দেশের নাগরিকদের উপর। সেই তালিকায় রয়েছে, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টঙ্গো, তুর্কমেনিস্তান এবং ভেনিজুয়েলা। B-1, B-2, F, M এবং J, ইমিগ্র্যান্ট এবং নন ইমিগ্র্যান্ট, দুই ধরনের ভিসাই সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও আমেরিকা ছাড়তে না চাওয়া, তদন্তকারীদের সহযোগিতা না করার অভিযোগ রয়েছে। সেকথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত।

আগামী ৮-৯ জুন মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে চলেছে। নিষেধাজ্ঞা চাপানো নিয়ে হোয়াইট হাউস জানিয়েছে, আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলির উপরই নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। জাতীয় নিরাপত্তার দোহাই দেওয়া হলেও, বেছে বেছে মুসলিম দেশগুলির উপর নিষেধাজ্ঞা চাপাতে ট্রাম্প উদ্যোগী বলে দাবি উঠছে। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে প্রথন দফাতেও তিনি এমন ঘোষণা করেছিলেন। 

এবারে ট্রাম্পের বক্তব্য, "যে কোনও দেশের শরণার্থীদের জন্য দরজা খুলে দিতে পারব না আমরা, বিশেষ করে যেখানে যাচাইয়ের সুযোগ নেই। তাই নতুন নির্দেশিকায় সই করছি আমি, যেখানে ইয়েমেন, সোমালিয়া, হাইতি, লিবিয়া এবং আরও কিছু দেশের উপর নিষেধাজ্ঞা জারি করছি। সঠিক যাচাই প্রক্রিয়া ছাড়া ঢোকালে কী হতে পারে, কলোরাডো বোল্ডারের সন্ত্রাসী হামলা হামলায় তা স্পষ্ট হয়ে গিয়েছে। আমরা ওদের চাই না।" 

আফগানিস্তানকে নিষিদ্ধ করার কারণ হিসেবে তালিবানের আধিপত্য, ইরান ও কিউবার বিরুদ্ধে সন্ত্রাসে মদত জোগানো এবং চাড ও এরাট্রিয়ার বিরুদ্ধে ভিসার মেয়াদের চেয়ে দীর্ঘ সময় আমেরিকায় থেকে যাওয়াকে তুলে ধরা হয়েছে। এর আগে, প্রথম দফায় ২০১৭ সালের জানুয়ারি মাসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইরাক, সিরিয়া, ইরান, সুদান, লিবিয়া, সোমালিয়া এবং ইয়েমেনের উপর আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা চাপিয়েছিলেন ট্রাম্প। ২০২১ সালে সেই নীতি থেকে সরে আসেন প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু ক্ষমতায় ফিরে সেই আগের নীতিই চালু করলেন ট্রাম্প।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
Sonam Wangchuk: স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget