এক্সপ্লোর

Iran-Israel Ceasefire: 'সংঘর্ষবিরতি এখন থেকে কার্যকর, কেউ লঙ্ঘন করবেন না', সোশাল মিডিয়ায় ইরান-ইজরায়েলকে বার্তা ট্রাম্পের

Iran-Israel Conflict: ট্রাম্পের ঘোষণার পরেও মিসাইল হামলা চালায় ইরান। ইজরায়েলের বেইয়ার শেবা শহরে একটি আবাসন চত্বরে আঘাত করে ইরানি ক্ষেপণাস্ত্র।

ওয়াশিংটন ডিসি : তিনি ঘোষণার পরও মিসাইল হামলা চালিয়েছে ইরান। তাতে ইজরায়েলে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। নতুন করে উভয় দেশের মধ্যে উত্তেজনা সেঅর্থে আর বাড়েনি। এই পরিস্থিতিতে ফের সোশাল মিডিয়ায় সংঘর্ষবিরতির প্রসঙ্গ তুললেন ট্রাম্প। ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি "এবার কার্যকর হল" বলে বিবৃতি জারি করেন তিনি। এমনকী তিনি উভয় দেশকে সতর্কবার্তা দিয়ে বলেন, কেউ যেন যুদ্ধবিরতি লঙ্ঘন না করে। Truth Social-এ বড় হাতে লেখা একটি পোস্টে ট্রাম্প লেখেন, সংঘর্ষবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না।

আমেরিকার প্রেসিডেন্ট এর আগে ১২ দিনের যুদ্ধের অবসান ঘটাতে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন যে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় ৪টা থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতি হবে ২৪ ঘণ্টার একটি পর্যায়ক্রম প্রক্রিয়া। ইরান প্রথমে একতরফাভাবে সমস্ত অভিযান বন্ধ করবে। ১২ ঘণ্টা পরে ইজরায়েলও একই পদক্ষেপ নেবে। 

ইরানের সরকারি সংবাদ মাধ্যমও জানায় যে, ইজরায়েল-অধিকৃত অঞ্চলে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলার পর ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যার ফলে দক্ষিণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। ইরানের SNN সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে তেহরান শেষ দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ইরান ও ইজরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ঘোষণা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, বাস্তবে কি যুদ্ধবিরতি হয়েছে ? তা নিয়ে প্রশ্ন উঠে যায়। কারণ, ট্রাম্পের এই ঘোষণার পরেও মিসাইল হামলা চালায় ইরান। ইজরায়েলের বেইয়ার শেবা শহরে একটি আবাসন চত্বরে আঘাত করে ইরানি ক্ষেপণাস্ত্র। তাতে সাত জনের মৃত্যুর খবর সামনে আসে। মঙ্গলবার সকালের এই ঘটনা নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনার আবহ বাড়াবে না তো ? তা নিয়েই প্রশ্ন উঠে যায়। ইজরায়েলের ওই শহরে মিসাইল হামলার পরের ছবির একটি ভিডিও সামনে আসে। যাতে দেখা যায়, ইরানের ছোড়া মিসাইলে ওই আবাসন চত্বর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিল্ডিংয়ের বাইরে পড়ে রয়েছে জ্বলন্ত গাড়ি ও গাছপালা। এর আগে, ইজরায়েলি সেনাবাহিনী বলেছিল যে তারা "কিছুক্ষণ আগে" ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করার চেষ্টা করছে। তবে হামলার সঠিক সময় উল্লেখ করা হয়নি। ইজরায়েলি সেনাবাহিনী ভোর ৫টার দিকে টেলিগ্রামে পোস্টে করা এক বিবৃতিতে বলে, "কিছুক্ষণ আগে, ইরান থেকে ইজরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর ইজরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget