এক্সপ্লোর

US News: রাতের শিফ্টে সাফ-সাফাইয়ের কাজ, আচমকা চালু হয়ে গেল মাংসের কিমা তৈরির মেশিন, মর্মান্তিক পরিণতি কিশোরের

US Teen Sucked into Machine: আমেরিকার ক্যালিফোর্নিয়ার ভারনন থেকে এই ঘটনা সামনে এসেছে।

নয়াদিল্লি: ফাস্ট ফুড কারখানায় সাফাইকর্মী হিসেবে কাজ নিয়েছিলেন। কিন্তু সেই কাজই মৃত্য়ুর কারণ হয়ে দাঁড়াল  তরুণের। কিমা তৈরির মেশিনের কাছাকাছি চলে যাওয়ায় মর্মান্তিক পরিণতি হল তাঁর। একেবারে ভিতরে টেনে নিয়ে ওই মেশিন পিষে দিল তাঁকে। তরুণের এই মর্মান্তিক পরিণতি নিয়ে তদন্ত শুরু হয়েছে। (US News)

আমেরিকার ক্যালিফোর্নিয়ার ভারনন থেকে এই ঘটনা সামনে এসেছে। সেখানকার Tina’s Burritos Food Procesing Plant-এ সাফাইকর্মী হিসেবে কাজ করছিলেন ১৯ বছরের এক তরুণ। সারাদিনের কাজ মিটলে রাতে সাফ-সাফাইয়ের কাজ হতো। সেই মতো কিমা মেশিনটি পরিষ্কার করতে যান ওই তরুণ। আর তখনই দুর্ঘটনা ঘটে। (US Teen Sucked into Machine)

ভারননের সার্টেন্ট ড্যানিয়েল ওনোপা জানিয়েছেন, রাত ৯.৩০টা নাগাদ এই ঘটনা ঘটে। মেশিন বন্ধ করেই কাজ সেরে চলে যান সকলে। এর পর শুরু হয় সাফাইয়ের কাজ। কিন্তু কোনও ভাবে মাংস পিষে কিমা তৈরির মেশিনটি চালু হয়ে গিয়ে থাকবে। ফলে ওই তরুণ সাফ করতে গেলে, তাঁকে ভিতরে টেনে নেয়।

ঘটনার সময় কারখানায় আরও কয়েক জন কর্মী ছিলেন। তাঁরা জানিয়েছেন, ওই তরুণ চিৎকার করে ওঠেন। তাতেই বিষয়টি চোখে পড়ে সকলের। তড়িঘড়ি মেশিন বন্ধ করতে ছোটেন তাঁরা। কিন্তু মেশিন বন্ধ হতে হতে তরুণটি শেষ হয়ে যায় চোখের সামনে। পুলিশ এসে মেশিনের ভিতর থেকে পিষে যাওয়া দেহটি উদ্ধার করে। আচমকা মেশিনটি চালু হল কী করে, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

ক্যালিফোর্নিয়া ডিভিশন অফ অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট অ্যাটর্নিজ অফিস বিষয়টি তদন্ত করে দেখছে। তবে অতি সম্প্রতিই এমন আর একটি ঘটনা সামনে আসে আমেরিকা থেকে। গতমাসে মিসৌরির কর্নফ্লেক্স কারখানা. ইন্ডাস্ট্রিয়াল ওভেনে আটকে পড়ে মারা যান এক শ্রমিক। পাশাপাশি, মিলানের বারগামো বিমানবন্দরে বিমানের ইঞ্জিনে ঢুকে যান এক ব্যক্তি।

পর পর এমন ঘটনায় কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। মাংসের কিমা তৈরির মেশিনে কিশোরের পিষে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন অনেকে। এক জন লেখেন, 'মেশিন পরিষ্কার করতে যাওয়ার আগে, তা চালু আছে কিনা দেখে নিতে হবে। এমন ভয়াবহ পরিণতি ভাবা যায় না'। ছেলেটির পরিবারের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন একজন। তিনি লেখেন, 'হায় ঈশ্বর, ওঁর পরিবারের কথা ভেবে খারাপ লাগছে। ভাবা যায় না'।

ওই কারখানার আর এক কর্মী লেখেন, ''আমি ওখানে কাজ করতাম। স্পষ্ট মনে পড়ে, ফর্কলিফ্ট দিয়ে স্লাইডিং ডোর খোলার চেষ্টা হচ্ছিল। দরজাটাই খুলে পড়ে গিয়েছিল। একজন আঘাত পেয়েছিলেন।" যে কারখানায় এই ঘটনা ঘটেছে, সেই Tina's Burritos এখনও পর্যন্ত কোনও মন্তব্য় করেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget