এক্সপ্লোর

নিরাপত্তার ক্ষেত্রে 'হাই রিস্ক'! হাজারখানেক চিনা ছাত্র, গবেষকের ভিসা বাতিল করল আমেরিকা

গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনা সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক রাখার সন্দেহে আমেরিকায় পাঠরত চিনা পড়ুয়াদের একাংশের দিকে ইঙ্গিত করেছিলেন। বলেছিলেন, ওদের কেউ কেউ তথ্য ও মেধাসত্ত্ব চুরি করেছে। আর এবার ভিসা বাতিলের পথে হাঁটল ওয়াশিংটন।

ওয়াশিংটন: নিরাপত্তার ক্ষেত্রে বিপদ, ঝুঁকি, এই তকমা দিয়ে এক হাজারের বেশি চিনা ছাত্র, গবেষকের ভিসা বাতিল করল আমেরিকা। ২০১৮-১৯ বর্ষে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার চিনা পড়ুয়া, গবেষক বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্য়ালয়ে ভর্তি হয়েছিলেন। যাঁদের ভিসা বাতিল হয়েছে, তাঁদের ‘হাই রিস্ক বা প্রবল ঝুঁকিপূর্ণ পড়ুয়া, গবেষক-পন্ডিত’ বলে উল্লেখ করেছেন মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র। যদিও তাঁরা সামগ্রিক চিনা ছাত্রসমাজের একটি ‘ক্ষুদ্র গোষ্ঠী’ বলে জানিয়েছেন তিনি। গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনা সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক রাখার সন্দেহে আমেরিকায় পাঠরত চিনা পড়ুয়াদের একাংশের দিকে ইঙ্গিত করেছিলেন। বলেছিলেন, ওদের কেউ কেউ তথ্য ও মেধাসত্ত্ব চুরি করেছে। আর এবার ভিসা বাতিলের পথে হাঁটল ওয়াশিংটন। মার্কিন মহিলা মুখপাত্রটি অবশ্য বলেন, চিনা কমিউনিস্ট পার্টির সামরিক আধিপত্য কায়েম করার অ্যাজেন্ডার সঙ্গে যুক্ত নয়, চিনের এমন বৈধ ছাত্রছাত্রী, গবেষকদের আমরা স্বাগত জানাচ্ছি। পাল্টা চিন আগেই আমেরিকার বিরুদ্ধে জাতিগত বৈষম্যের অভিযোগ তুলেছিল। আর এবার বেজিঙে দৈনিক সাংবাদিক বৈঠকে চিনা বিদেশমন্ত্রক ভিসা বাতিলের পদক্ষেপের তীব্র নিন্দা করেছে। চিনেরও ‘এরপরও জবাব দেওয়ার’ অধিকার আছে বলে দাবি করে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, এটা একেবারে খোলাখুলি রাজনৈতিক নির্যাতন, জাতিগত বৈষম্য করা হল। এই চিনা পড়ুয়াদের মানবাধিকার চরম লঙ্ঘন করা হয়েছে। প্রসঙ্গত, ট্রাম্পের গত ২৯ মে-র ঘোষণায় চিন গুরুত্বপূর্ণ মার্কিন প্রযুক্তি ও মেধাসত্ত্ব হাতানোর জন্য প্রচুর সম্পদ, রসদ লাগিয়ে ব্যাপক, বহুমুখী প্রচার চালাচ্ছে বলে অভিযোগ তোলা হয়। কিছু ছাত্রকে চেনা গন্ডীর বাইরে মেধাসত্ত্ব সংগ্রহকারী হিসাবে চিন কাজে লাগাচ্ছে বলেও কাঠগড়ায় তোলে আমেরিকা। পালটা আমেরিকায় পড়াশোনা করা কিছু চিনা পড়ুয়ার অভিযোগ, তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রমবর্ধমান বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছে। তাদের সন্দেহের চোখে দেখা হয়। কেন তারা পড়তে এসেছে, সেই প্রশ্নও তোলা হয়।

সেরা শিরোনাম

Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
CJI Surya Kant: CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget