এক্সপ্লোর

US Warplane Rolls off Carrier: হাত ফস্কে লোহিত সাগরে পড়ে গেল আমেরিকার যুদ্ধবিমান! ডুবল কয়েকশো কোটি টাকা

Red Sea: সোমবার লোহিত সাগরের উপর এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আমেরিকার নৌবাহিনী।

নয়াদিল্লি: লোহিত সাগরে ভয়ঙ্কর দুর্ঘটনা। আর তার জেরে বড় ক্ষতি হয়ে গেল আমেরিকার। তাদের একটি যুদ্ধবিমান কেরিয়ার থেকে পড়ে তলিয়ে গেল সাগরের নীচে। এক কোটি বা দু’কোটি নয়, বিমানটির দাম ছিল ৬৭ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৫৭১ কোটি টাকার বেশি। দুর্ঘটনায় এক নাবিক আহত হয়েছেন বলেও খবর। (US Warplane Rolls off Carrier)

সোমবার লোহিত সাগরের উপর এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আমেরিকার নৌবাহিনী। সেখানে তাদের Harry S. Truman বিমান কেরিয়ারটি মোতায়েন ছিল। সেখানেই দুর্ঘটনা ঘটে যায়। F/A-18E যুদ্ধবিমানটি কেরিয়ার থেকে ছিটকে সাগরে পড়ে যায়। সেই সঙ্গে বিমানটিকে টানার কাজে যে ট্র্যাক্টর মোতায়েন ছিল, সেটিও জলে পড়ে যায় বলে জানা গিয়েছে। (Red Sea)

এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, ট্র্যাক্টর দিয়ে হ্য়াঙ্গার বে থেকে টেনে কেরিয়ারে তোলা হচ্ছিল যুদ্ধবিমানটিকে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন কর্মীরা। আর তাতেই বিমান গড়িয়ে লোহিত সাগরে পড়ে যায়। পড়ে যায় ট্র্যাক্টরটিও। যুদ্ধবিমানটি লোহিত সাগরের একেবারে ডুবে গিয়েছে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার সময় যুদ্ধবিমানটিতে দু’জন সওয়ার ছিলেন। কোনও রকমে লাফ দিয়ে বেরিয়ে আসেন তাঁরা। তাঁদের মধ্যে এক জন আহত হয়েছেন।

কেরিয়ার এবং অন্য বিমানগুলি ঠিক আছে বলে জানিয়েছে আমেরিকার নৌবাহিনী। কিন্তু গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এতবড় দুর্ঘটনা ঘটল কেন, কার গাফিলতি ছিল, অন্য কোনও কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যুদ্ধবিমানটিকে তুলে আনার নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি এখনও পর্যন্ত। তবে বিমানটি একেবারে লোহিত সাগরে তলিয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে।

এই নিয়ে গত ছ’মাসে দু’-দু’টি F/A-18 যুদ্ধবিমান হারাল আমেরিকা। Harry S. Truman কেরিয়ার থেকেই দু’টি দুর্ঘটনা ঘটল। এর আগে, গতবছর একটি যুদ্ধবিমানকে ভুলবশত ক্ষেপণাস্ত্র ছু়ড়ে নামানো হয়। পশ্চিম এশিয়ায় আমেরিকার নৌবাহিনীর যুদ্ধজাহাজ বহনকারী অন্যতম কেরিয়ার হল Harry S. Truman. সেখান থেকেই ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি-র মোকাবিলা করে আসছে আমেরিকা। গত বছর সেপ্টেম্বর মাস থেকে লোহিত সাগরে মোতায়েন রয়েছে Harry S. Truman কেরিয়ারটি।  হুথি-র আক্রমণ থেকে জাহাজগুলিকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটি।

Input By : https://bengali.abplive.com/news/punjab-aam-aadmi-party-government-orders-staffers-to-keep-phones-on-after-office-hours-and-during-holidays-1132882

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget