এক্সপ্লোর

মহারাষ্ট্রে সব সরকারি কাজে মরাঠি বাধ্যতামূলক, না মানলে ইনক্রিমেন্টে কোপ!

আগেও সরকারি কাজে ব্যবহারের দাবি উঠেছিল মহারাষ্ট্রে, এবার তা আরও কঠোরভাবে অনুসরণের নির্দেশ এল

মুম্বই: সরকারি কাজে বাধ্যতামূলকভাবে মরাঠি ভাষার ব্যবহারের নির্দেশ উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারের। সম্প্রতি, মহারাষ্ট্র সরকার রাজ্যের সব দফতর, স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সকল আধিকারিক ও কর্মীদের নির্দেশ দিয়েছেন, এখন থেকে বাধ্যতামূলকভাবে মরাঠি ভাষা ব্যবহার করতে।

সোমবার জারি হওয়া ওই নির্দেশিকার মাধ্যমে প্রত্যেক দফতরের প্রধানকে বলা হয়েছে, কেউ যদি মরাঠি ভাষা সংক্রান্ত নির্দেশ অমান্য করে, তাহলে সেই সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করা হবে। পাশাপাশি কনফিডেনশিয়াল রিপোর্টে ওই ঘটনার উল্লেখ থাকতে হবে। প্রয়োজনে বার্ষিক বেতনবৃদ্ধি আটকে দেওয়া হবে।

মরাঠি ভাষা দফতরের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, অনেক দফতর এখনও সরকারি নির্দেশ ও প্রস্তাব প্রকাশে ইংরেজি ভাষা ব্যবহার করছে। বহু দফতরের ওয়েবসাইটও ইংরেজি ভাষায় রয়েছে। একইভাবে, পৌরসভা যে নোটিস, চিঠি, আবেদনপত্র ও নমুনাপত্র প্রকাশ করছে, তাও কেবলমাত্র ইংরেজিতে রয়েছে। এই মর্মে জনপ্রতিনিধিরা বারংবার অভিযোগ জানিয়েছেন।

প্রসঙ্গত, এর আগেও সরকারি কাজে মরাঠি ভাষাকে ব্যবহার করার দাবি উঠেছিল মহারাষ্ট্রে। এবার তা আরও কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই এবার শাস্তির বিধানও ওই নির্দেশে যুক্ত করা হয়েছে। এখানে বলে রাখা প্রয়োজন, গত ফেব্রুয়ারি মাসে স্কুলে মরাঠি ভাষার শিক্ষা বাধ্যতামূলক করে মহারাষ্ট্র বিধানসভায় আইন পাস করা হয়।

সেরা শিরোনাম

Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
News Update: বিক্রি কমে যাওয়ায় দেউলিয়া! বন্ধের মুখে KFC-র বহু আউটলেট!
বিক্রি কমে যাওয়ায় দেউলিয়া! বন্ধের মুখে KFC-র বহু আউটলেট!
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget