এক্সপ্লোর

Viral News: ঘরের মধ্যেই চারবার, বাড়ি ছেড়ে পালিয়েও হল না রক্ষে, ৪৫ দিনে পঞ্চমবার সাপের কামড় খেলেন এক ব্যক্তি

Uttar Pradesh Snake Bites: উত্তরপ্রদেশের ফতেপুরের ঘটনা।

নয়াদিল্লি: একবার, দু'বার নয়, দেড় মাসে পাঁচ বার সাপের কামড় খেলেন এক ব্যক্তি। প্রতিবারই যদিও চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন তিনি। এত বার সাপের কামড় খেয়ে সুস্থ হয়ে ওঠার যেমন বিরল, তেমনই সাপের ভয়ে বাড়িছাড়া হওয়ার পরও ফের সাপের মুখে পড়ার খবরও সচরাচর চোখে পড়ে না। ফলে উত্তরপ্রদেশের ওই ব্যক্তিকে নিয়ে চর্চা শুরু হয়েছে। (Viral News)

উত্তরপ্রদেশের ফতেপুরের ঘটনা। পাঁচ-পাঁচ বার সাপের কামড় খেয়েও যিনি বেঁচে উঠেছেন তাঁর নাম বিকাশ দুবে। জানা গিয়েছে, প্রথম বার ২ জুন সাপে কামড়া বিকাশকে। রাতে ঘুম ভেঙে বিছানা থেকে নামতেই তাঁকে সাপে কামড়ায়। তড়িঘড়ি বেসরকারি নার্সিং হোমে নিয়ে গেলে বেঁচে যান তিনি। দু'দিন সেখানে ভর্তি থাকতে হয়েছিল তাঁকে। (Uttar Pradesh Snake Bites)

এর পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন বিকাশ। দুর্ঘটনা বলে বিষয়টি কাটিয়ে ওঠার চেষ্টা করেন তাঁরা। কিন্তু এর পর ১০ জুন ফের সাপে কামড়ায় বিকাশকে। সেবারও রাতে বিছানা থেকে নেমেছিলেন তিনি। আবারও বেসরকারি ওই নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে।  চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসেন। সেই থেকে সাপের ভয় মনে চেপে বসে বিকাশের। সাবধানে চলাফেরা করতে শুরু করেন। 

আরও পড়ুন: Narendra Modi Speech: 'শুধু বালখিল্যপনা, তোমার দ্বারা হবে না', লোকসভায় রাহুলকে কটাক্ষ মোদির

কিন্তু তার পর এক সপ্তাহও কাটেনি, ১৭ জুন আবারও সাপে কামড়ায় বিকাশকে। এবারও বাড়িতেই। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান তিনি। একই নার্সিংহোমে নিলে সুস্থ হয়ে ওঠেন বিকাশ। বার বার সাপে কামড়ানোর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে তাঁর পরিবার। কিন্তু বিপদ এড়ানো যায়নি। চতুর্থবার ফের সাপের কামড় খান বিকাশষ ওই একই নার্সিং হোম তাঁকে সুস্থ করে তোলে। 

এর পর আর পরিবার ঝুঁকি নিয়ে চায়নি। পরিবার-আত্মীয়স্বজন তো বটেই চিকিৎসকরাও কিছু দিনের জন্য বাড়ি ছাড়ার পরামর্শ দেন বিকাশকে। সেই মতো ফতেপুরের রাধানগরে পিসির বাড়ি চলে যান বিকাশ। কিন্তিু পিসির বাড়িতেও সম্প্রতি ফের, পঞ্চম বারের জন্য সাপে কামড়ায় বিকাশকে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ায় বেঁচে গিয়েছেন তিনি। 

বিকাশের যিনি চিকিৎসক, জওহর লাল জানিয়েছেন, অদ্ভুত ভাবেই বার বার সাপে কামড়েছে বিকাশকে। বাড়িতেও বেছে বেছে তাঁকেই সাপে কামড়ায়। বাড়ি ছাড়ার পরও সাপের কামড় খান তিনি। বিকাশকে বাড়ি ছাড়ার পরামর্শ তিনিই দিয়েছিলেন বলে জানান ওই চিকিৎসক। আপাতত স্থিতিশীল অবস্থা বিকাশের। কিন্তু এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বার বার এক ব্যক্তিই কেনসাপের কামড় খেলেন, বাড়ি ছাড়ার পরও কেন নিস্তার পেলেন না, প্রশ্ন তুলছেন স্থানীয়রা। সাপের আতঙ্কে দিন কাটছে তাঁদেরও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
Bardhaman Terrorist Arrest: শুধু মুখ্যমন্ত্রী নন, হামিম-অর্পিতার টার্গেট ছিল রাজ্যের এই মন্ত্রী ও তাঁর ছেলেও, কীভাবে কাজ এগোচ্ছিল জঙ্গিরা?
শুধু মুখ্যমন্ত্রী নন, হামিম-অর্পিতার টার্গেট ছিল রাজ্যের এই মন্ত্রী ও তাঁর ছেলেও, কীভাবে কাজ এগোচ্ছিল জঙ্গিরা?
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari: জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "SIR-এ যে ২৭ লক্ষ নাম বিবেচনাধীন ছিল.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget