এক্সপ্লোর

Uttar Pradesh News: 'বশীকরণ' করে প্রাক্তন প্রেমিকাকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন, 'স্বঘোষিত তান্ত্রিকের' হাতেই 'খুন' যুবক !

Crime News: বশীকরণের কাজ হয়ে যাওয়ার পর আরও দেড় লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিলেন। এমনই জানাচ্ছেন কানপুরের পুলিশ সুপার শ্রদ্ধা নরেন্দ্ পাণ্ডে। 

কানপুর : "বশীকরণ" রীতি পালন ঘিরে বিবাদ ! বছর ২৬-এর এক যুবককে খুনের অভিযোগে এক স্বঘোষিত "তান্ত্রিক"-কে গ্রেফতার করল পুলিশ। কানপুরের শিবলির একটি মাজারের কাছে ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম রাজাবাবু। আরশাদপুর গ্রামের বাসিন্দা। "স্বঘোষিত" ওই তান্ত্রিক নীলুর কাছে গিয়েছিলেন রাজাবাবু। নিজের প্রাক্তন প্রেমিকাকে ফিরে পাওয়ার লক্ষ্যে তার দ্বারস্থ হন। যে প্রেমিকার গত এপ্রিল মাসে অন্য একজনের সঙ্গে বিয়ে হয়ে গেছে। প্রাথমিকভাবে ওই তান্ত্রিককে ৩৬ হাজার টাকা দিয়েছিলেন রাজাবাবু। বশীকরণের কাজ হয়ে যাওয়ার পর আরও দেড় লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিলেন। এমনই জানাচ্ছেন কানপুরের পুলিশ সুপার শ্রদ্ধা নরেন্দ্র পাণ্ডে। 

ঘটনার বিস্তার...

বশীকরণের শেষ পর্যায়ের কাজ করার জন্য গত ২৪ নভেম্বর সন্ধেয় নিজের গ্রামে রাজাবাবুকে ডেকে পাঠায় নীলু। মদ কেনার পর দু'জনে কাছের একটি মাঠে যায়। যেখানে নীলু ওই রীতি পালনের ভণ্ডামি করে বলে অভিযোগ। আরও এভিযোগ, ওই যুবককে একটি চিঠি লেখানো হয়। সেই সময় নীলু আরও টাকা চাওয়ায় উভয়ের মধ্যে বিবাদ শুরু হয়। ঝগড়ার সময় সে রাজাবাবুর বুকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করে। এমনই জানিয়েছে পুলিশ। তাদের সংযোজন, ঘটনাস্থলেই রাজাবাবুর মৃত্যু হয়। এরপর রাজাবাবুর হাতে খুনে ব্যবহৃত অস্ত্রটা ধরিয়ে দেয় নীলু। এরপর একটা চিঠি লিখে এবং তাঁর প্রাক্তন প্রেমিকার একটি ছবি তাঁর মৃতদেহের উপর রেখে দেয় অভিযুক্ত। যাতে এটা আত্মহত্যা বলে মনে করে মানুষ। পরের দিন সকালে ওই যুবকের দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে মদের একটি প্যাকেটও উদ্ধার করা হয়। যা তদন্তকে পরিচালিত করে কাছের একটি মদের দোকানে। সেখানে সিসি টিভি ফুটেজে নীলুর সঙ্গে দেখা যায় রাজাবাবুকে। এরপরই নীলুকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত প্রাথমিকভাবে তদন্তকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছিল বলে অভিযোগ। পরে অবশ্য সে খুনের কথা স্বীকার করে নিয়েছে বলে পুলিশের দাবি। এরপর খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। এর পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট এবং সিসি টিভির ফুটেজও সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন এসপি। তাঁর কথায়, "জাদুবিদ্যা অনুশীলনের বশবর্তী হয়ে টাকার লোভে এই অপরাধ ঘটানো হয়েছে।" প্রসঙ্গত, বিভিন্ন কাজে বশীকরণ করা হয় বলে নানা ধরনের বিজ্ঞাপন দেখা যায় যত্রতত্র। যা অনেকে বিশ্বাস করে তার সাহায্য নেওয়ার চেষ্টা করে। এমন ঘটনা মাঝেমধ্যে দেখা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget