এক্সপ্লোর

LPG Cylinder: গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকে বিস্ফোরণ, বিকট শব্দে কাঁপল এলাকা, কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে

Cylinder Explosion: স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণটি ঘটেছে একটি সিলিন্ডার ভর্তি ট্রাকে। যেন আকাশ স্পর্শ করেছে অনলশিখা।

নয়া দিল্লি: হঠাৎই বিকট আওয়াজ। কানে তালা লেগে যাওয়ার উপক্রম। ভূমিকম্প না বোমা বিস্ফোরণ? এ কী হল, এ প্রশ্নই ছিল স্থানীয়দের। তবে বেরিয়ে এসে যা দেখল তাঁরা, তা ভয়ঙ্কর ছাড়া কম নয়। চোখের সামনেই আগুনের লেলিহান শিখা। যেন আকাশ স্পর্শ করেছে অনলশিখা। চারিদিকে কালো ধোঁয়ার কুণ্ডলী।                                            

স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণটি ঘটেছে একটি সিলিন্ডার ভর্তি ট্রাকে। সোমবার বিকেলে উত্তর প্রদেশের বরেলি জেলায় একটি গ্যাস এজেন্সির ট্রাকে আগুন লেগে যায়। সেখানে ছিল প্রায় ৩০০টি গ্যাসভর্তি সিলিন্ডার। একটি আগুন ধরে যেতেই বাকিগুলিতেও চরম উত্তাপে পরপর আগুন লেগে বিস্ফোরণ ঘটতে থাকে। -                       

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুকেশ চন্দ্র মিশ্র জানিয়েছেন, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। সুরক্ষার দিকটি বিবেচনা করে ইতিমধ্যেই গ্যাস এজেন্সির গুদামের কাছের এলাকা খালি করে দিয়েছে তাঁরা। পুলিশের তরফে বলা হয়, মহালক্ষ্মী গ্যাস এজেন্সির মালিকানাধীন ৩৪৫টিরও বেশি এলপিজি সিলিন্ডার বহনকারী ট্রাকটি বিথ্রি চৈনপুর এলাকার রাজাউ পারসাপুর গ্রামের কাছে এসে এই বিপদের মুখে পড়ে।                                    

ঠিক কী কারণে সিলিন্ডারে আগুন লাগল সে কারণ এখনও স্পষ্ট জানা যায়নি। পুলিশ সুপারের কথায়, আগুনের ফলে সিলিন্ডারগুলিতে পরপর বিস্ফোরণ ঘটে, যার ফলে আশেপাশের গ্রামগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অতগুলি দাহ্য সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় বিকট শব্দ হয়। আগুনের গ্রাসে যদিও তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি।                      

তবে আগুনের তেজ ছিল ভয়ঙ্কর। পুলিশ সুপার জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ তিন কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে এবং ঘটনাস্থল থেকে প্রায় আধ কিলোমিটার দূরের মাঠেও সিলিন্ডারের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পাওয়া গেছে।              

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সোনারপুরে প্রবল জনরোষে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছোড়া হয়েছে ডিম-জুতো, উঠেছে 'চোর চোর' স্লোগান, এই ঘটনায় গ্রেফতার ৫
সোনারপুরে প্রবল জনরোষে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছোড়া হয়েছে ডিম-জুতো, উঠেছে 'চোর চোর' স্লোগান, এই ঘটনায় গ্রেফতার ৫
News Live Updates: সোনারপুরে অভিষেককে ঘিরে তুলকালাম, কলার ধরে টান, গ্রেফতার ৫
সোনারপুরে অভিষেককে ঘিরে তুলকালাম, কলার ধরে টান, গ্রেফতার ৫
Delhi Mumbai Attack Plan: দাউদ-ISI - এর সঙ্গে যোগ, দিল্লি থেকে গ্রেফতার ৯ সন্দেহভাজন, মুম্বই-দিল্লিতে নাশকতার ছক ?
দাউদ-ISI - এর সঙ্গে যোগ, দিল্লি থেকে গ্রেফতার ৯ সন্দেহভাজন, মুম্বই-দিল্লিতে নাশকতার ছক ?
Bulldozer Mission: জেলায় জেলায় বুলডোজার, সপ্তাহ শেষে ৫ জায়গায় ভেঙে দেওয়া হল অবৈধ নির্মাণ, কোথায় কোথায় চলল অভিযান
জেলায় জেলায় বুলডোজার, সপ্তাহ শেষে ৫ জায়গায় ভেঙে দেওয়া হল অবৈধ নির্মাণ, কোথায় কোথায় চলল অভিযান

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget