এক্সপ্লোর

ফিস্টে চিকেন-পনির খাওয়ার পর থেকেই মারাত্মক অসুস্থ ১৫০ পড়ুয়া, ভয়ঙ্কর বিষক্রিয়া, হাসপাতালে প্রাণ বাঁচানোর লড়াই

বিশ্ববিদ্যালয়ের প্যাটেল ভবন হস্টেলে ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের প্রায় ১৮৫ জন ছাত্র থাকেন। বুধবার রাতে মেসে বিশেষ ডিনারের আয়োজন করা হয়েছিল

নয়া দিল্লি: উত্তরাখণ্ডের উদম সিং নগর গোবিন্দ বল্লভ পন্থ কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (GB Pant University) বড়সড় খাদ্যে বিষক্রিয়ার ঘটনা সামনে এসেছে। হস্টেলের মেসে পরিবেশিত খাবার খাওয়ার পর প্রায় ১৫০ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের প্যাটেল ভবন হস্টেলে ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের প্রায় ১৮৫ জন ছাত্র থাকেন। বুধবার রাতে মেসে বিশেষ ডিনারের আয়োজন করা হয়েছিল। নিরামিষভোজীদের জন্য পনির ও নান এবং আমিষভোজীদের জন্য চিকেন, নান ও ভাত পরিবেশন করা হয়। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বহু ছাত্রের বমি, পেটব্যথা ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। আক্রান্ত ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে থাকায় হোস্টেল কর্তৃপক্ষ হোস্টেল ম্যানেজার, ওয়ার্ডেন এবং ডিন স্টুডেন্ট ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ)-কে বিষয়টি জানায়। 

পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিনটি অ্যাম্বুল্যান্স এবং একটি বাসের সাহায্যে অসুস্থ পড়ুয়াদের হাসপাতালে পাঠায়। অধিকাংশ ছাত্রকে বিশ্ববিদ্যালয় হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে দু'জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের রুদ্রপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।                                                                                         

অভিযোগ উঠেছে, মেসে নিম্নমানের খাদ্যসামগ্রী ব্যবহার করা হচ্ছিল। ছাত্রদের একাংশের দাবি, এর আগেও একাধিকবার খাবারে পোকামাকড় পাওয়া গিয়েছিল এবং সেই নিয়ে অভিযোগও জানানো হয়েছিল। খাদ্যের মান নিয়ে অতীতেও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছিল বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছেন যে, মেস পরিচালক নিম্নমানের খাদ্য উপাদান ব্যবহার করছিলেন। তারা দাবি করেন যে, এর আগেও দুইবার খাবারে পোকামাকড় পাওয়া গিয়েছিল। এই অভিযোগগুলো সত্ত্বেও মেস পরিচালককে বদলানো হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে ওই পরিচালকের ওপর আর্থিক জরিমানা আরোপ করেছিল

ঘটনার তদন্ত শুরু হয়েছে। খাদ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দফতর গোটা বিষয়টি খতিয়ে দেখছে। রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হাসপাতালে পৌঁছেছেন। ঘটনাটি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Bus Accident : ভয়াবহ দুর্ঘটনা পাহাড়ে, খাদে গড়িয়ে পড়ল যাত্রীবাহী বাস, একের পর এক মৃত্যু
ভয়াবহ দুর্ঘটনা পাহাড়ে, খাদে গড়িয়ে পড়ল যাত্রীবাহী বাস, একের পর এক মৃত্যু
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget