এক্সপ্লোর

Saharanpur News: বিয়ের সাধ, শিবকে তুষ্ট করতে ২০০ লিটারের কলসিতে জল বইছেন যুবক

Kanwar Yatra: শিবকে তুষ্ট করে মনের মতো জীবনসঙ্গী পাওয়ার জন্য হরিদ্বার থেকে ২০১ লিটার গঙ্গাজল নিয়ে সাহারানপুরের বাড়িতে ফিরছেন এক যুবক।

সাহারানপুর: পবিত্র শ্রাবণ মাসে কানওয়ার (kanwar) যাত্রীরা হরিদ্বার থেকে গঙ্গাজল নিয়ে এসে ভগবান মহাদেবের অভিষেক করছেন। এই সময়ে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার এক যুবক মায়ের কথা মতো বিয়ের ইচ্ছা পূরণ করতে ২০১ লিটারের কলসি করে গঙ্গাজল নিয়ে এলেন।

আরও পড়ুন: SC/ST Reservation: সংরক্ষণে তফসিলিদের মধ্যে অনগ্রসর শ্রেণিকে বাড়তি গুরুত্ব, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

সাহারানপুর জেলার লেবার কলোনির বাসিন্দা অক্ষয় সোনি গতবছর বন্ধুদের সঙ্গে কানওয়ার যাত্রায় গিয়ে ১০১ লিটার গঙ্গাজল নিয়ে এসেছিলেন। এবার তাঁর কানওয়ার যাত্রা গিয়ে জল নিয়ে আসার ইচ্ছা ছিল না। কিন্তু, অক্ষয়ের মা তাঁকে বলেন যে জল নিয়ে এলেই শিব তাঁর জীবনসঙ্গী খুঁজে দেবেন। এই কথা শুনে অক্ষয় মাকে প্রতিশ্রুতি দেন যে এবার তিনি ১০১ লিটার নয় ২০১ লিটার গঙ্গাজল নিয়ে এসে ভগবান শিবের অভিষেক করবেন।

সেই প্রতিশ্রুতি পূরণের জন্য গত মাস থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন অক্ষয়। বাজার থেকে ২০১ লিটার গঙ্গাজল ধরবে এরকম কলসি নিয়ে তিনি সোজা হরিদ্বারের উদ্দেশে রওনা হন। 

এপ্রসঙ্গে অক্ষয় জানান, তাঁর দুটো বোনের বিয়ে হয়ে গেছে। এবার তাঁর বিয়ের প্রস্তুতি চলছে। বাড়িতে ভালো বউ আনার জন্য তাঁর মা বাবা ভোলানাথের কাছে মানত করেছিলেন। এর জন্যই তাঁর মা জল আনতে বলেছিলেন।  

আরও পড়ুন: Indian Army: কুর্নিশ, ভূমিধসে বিপর্যস্ত ওয়ানাডে রেকর্ড সময়ে সেতু তৈরি সেনার

অক্ষয় বর্তমানে হরিদ্বার থেকে ২০১ লিটার গঙ্গাজল নিয়ে বাড়ির উদ্দেশে রওয়ানা দিয়েছেন। তাঁর কথায়, এবার তাঁর বিয়ে হয়ে যাবে তাই সামনের বছর তিনি আর জল নিতে আসবে না। পাশাপাশি তিনি একথাও জানান যে মায়ের খুশির জন্য তিনি সবকিছু করতে পারেন। এবার কানওয়ার যাত্রায় যাওয়ার জন্য তাঁর ইচ্ছা ছিল না। কিন্তু, মা যখন তাঁর বিয়ের জন্য গঙ্গাজল নিয়ে এসে ভগবান শিবের অভিষেক করতে বলেন তখন তিনি তাঁকে বারণ করতে পারেননি। মায়ের ইচ্ছা পূরণ করার জন্যই তিনি ২০১ লিটার জল নিয়ে ফিরছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Viral News: মোবাইল-টিভি দেখতে বাধা, মা-বাবার বিরুদ্ধে থানায় ছেলেমেয়ে, মামলা উঠল আদালতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget