এক্সপ্লোর

Indian Army: কুর্নিশ, ভূমিধসে বিপর্যস্ত ওয়ানাডে রেকর্ড সময়ে সেতু তৈরি সেনার

Wayanad News: রেকর্ড সময়ে বেইলি ব্রিজ তৈরি করে ওয়ানাডে উদ্ধার কাজে গতি আনল ভারতীয় সেনা। তাদের এই কাজকে কুর্নিশ জানাচ্ছেন সবাই।

ওয়ানাড: প্রবল বর্ষণের ফলে ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে কেরলের ওয়ানাড (Landslide-Hit Wayanad)। প্রচুর মানুষের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগের রাস্তা। বৃহস্পতিবার ওয়ানাডের ভূমিধসে বিপর্যস্ত চুরালমালা থেকে মুন্ডাকাই পর্যন্ত ১৯০ ফুট লম্বা একটি বেইলি ব্রিজ খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নতুন ইতিহাস গড়ল ভারতীয় সেনা (Indian Army)। ২৪ টন পর্যন্ত ওজন বইতে সক্ষম ওই সেতুটি তৈরি করা হয়েছে উদ্ধার কাজ আরও দ্রুত করার জন্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯০ ফুটের ওই বেইলি ব্রিজটি তৈরির কাজ ভারতীয় সেনা শুরু করেছিল ৩১ জুলাই রাত ৯টার সময়। ব্রিজটি সম্পূর্ণ তৈরি হয় পয়লা অগাস্ট বিকেল সাড়ে পাঁচটায়। মোট ১৬ ঘণ্টায় ব্রিজটি তৈরি করে ফেলেন ভারতীয় সেনা জওয়ানরা।

রেকর্ড সময়ে ব্রিজটির তৈরির পর ভারতীয় সেনা জওয়ানদের উচ্ছ্বসিত প্রশংসা করে টুইট করেন ত্রিবান্দ্রমে থাকা প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ভারতীয় সেনার মাদ্রাজ ইঞ্জিনিয়ারিস গ্রুপের মেজর সীতা শালকে ও তাঁর দলকে কুর্নিশ। যাঁরা সমস্ত প্রতিকূলতাকে অগ্রাহ্য করে ওয়ানাডে ৩১ জুলাই রাত ৯টার সময় ২৪ টন ওজন বইতে সক্ষম ১৯০ ফুট লম্বা ব্রিজ তৈরির কাজ শুরু করে পয়লা অগাস্ট বিকেল সাড়ে পাঁচটার সময় তা তৈরি করতে সক্ষম হন। মাত্র ১৬ ঘণ্টার মধ্যে এই কাজ করেছেন তাঁরা।

ভারতীয় সেনার তরফে আরও জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যেই ব্রিজ তৈরির কাজ শেষ হয়ে যেত। কিন্তু, প্রবল বৃষ্টির ফলে বারবার ব্রিজ তৈরির কাজে ব্যাঘাত ঘটে। যার ফলে দেরি হয়ে যায়।

ভারতীয় সেনার সাউদার্ন কমান্ডের তরফেও টুইট করে এই ব্রিজ তৈরির কাজে লিপ্ত থাকা সেনা জওয়ানদের ভূয়সী প্রশংসা করা হয়। যেভাবে প্রতিকূল আবহাওয়া, জলের গতিবেগ, ধ্বংসস্তূপ ও অন্যান্য বাধাকে অগ্রাহ্য করে সেনা জওয়ানরা ব্রিজটির তৈরি করেছেন তার জন্য তাঁদের কুর্নিশ জানানো হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: SC/ST Reservation: সংরক্ষণে তফসিলিদের মধ্যে অনগ্রসর শ্রেণিকে বাড়তি গুরুত্ব, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'ভগবান রামের অপমান', সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করে চটি ! দু'পক্ষের ধস্তাধস্তি
'ভগবান রামের অপমান', সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করে চটি ! দু'পক্ষের ধস্তাধস্তি
ABP Ananda Top 10, 3 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 3 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget