এক্সপ্লোর

Uttarakhand Cloudburst: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে আচমকাই মেঘভাঙা বৃষ্টি, কোনও খোঁজ নেই ৯ শ্রমিকের !

Uttarakhand Cloudburst Update: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টি,  নিখোঁজ ৯ শ্রমিক

নয়াদিল্লি: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টি,  নিখোঁজ ৯ শ্রমিক। বিপর্যয় মোকাবিলা কন্ট্রোল রুম সূত্রে খবর, উত্তরকাশী জেলায় যমুনোত্রী মন্দির যাওয়ার পথে, বারকোট এলাকায় আচমকাই ভারী বৃষ্টিপাত শুরু হয়। পর আর খোঁজ মেলেনি ৯ জন শ্রমিকের।

আরও পড়ুন, ভোররাতে ভূমিকম্প পাকিস্তানে ! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২

মেঘভাঙা বৃষ্টির পর তাঁরা ভেসে গিয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে

বারকোট পুলিশ স্টেশনের SHO দীপক কথাইত, মধ্যরাতে যমুনোত্রী হাইওয়ের পথে ওই মেঘভাঙা বৃষ্টির খবর দেন। একটি দল গিয়ে দেখতে পায়, রাস্তা তৈরির জন্য শ্রমিকরা তাবু খাটিয়ে সেখানে রয়েছেন। তবে মেঘভাঙা বৃষ্টির পর তাঁরা ভেসে গিয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, নিখোঁজ হয়ে যাওয়া ওই শ্রমিকরা মূলত নেপালী। এদিকে মেঘভাঙা বৃষ্টির পর ইতিমধ্যেই হাইওয়ের একাধিক জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও খবর, মেঘভাঙা বৃষ্টির জেরে কুথনৌর গ্রামে চাষের জমিতেও বড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। Ojri এর কাছে রাস্তা পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে।

খারাপ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে চারধাম যাত্রাও

 মূলত গত কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডে হয়ে চলেছে একটানা বৃষ্টি। আগেই অতিভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করেছিল আইএমডি। আর সেই পূর্বাভাসই মিলে গেল। প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরকাশী। বলার অপেক্ষা রাখে না, যোগাযোগ ব্যবস্থার উপরে প্রভাব ফেলেছে। ভূমিধসের কারণে একাধিক জায়গায় বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। সমস্যায় পড়েছে তীর্থযাত্রীরা। খারাপ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে চারধাম যাত্রাও।

কী বলছে আইএমডি ?

দেশের পাশাপাশি এ রাজ্যেও প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। একটি অক্ষরেখা রয়েছে আরব সাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত।‌ এটি গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের ওপর দিয়ে গেছে।মধ্যপ্রদেশ ও রাজস্থানে রয়েছে দুটি ঘূর্ণাবর্ত।  শনিবার ও রবিবার দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা।  ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।  বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।সোমবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার ও বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে  উত্তরবঙ্গের সব জেলার বেশির ভাগ এলাকায়। ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে।

সেরা শিরোনাম

AITC Name-Symbol Freeze: তৃণমূলের রাজনৈতিক অস্তিত্বই থাকবে না আর? নাম-প্রতীক ফ্রিজ করেছে কমিশন, যা বলছেন আইনজ্ঞরা…
তৃণমূলের রাজনৈতিক অস্তিত্বই থাকবে না আর? নাম-প্রতীক ফ্রিজ করেছে কমিশন, যা বলছেন আইনজ্ঞরা…
TMC News: শ্রীরামপুরে কোর্ট ময়দানে জনসভা করতে পারবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
শ্রীরামপুরে কোর্ট ময়দানে জনসভা করতে পারবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
TMC Name-Logo: 'নাম, প্রতীক' ইস্যুতে 'কমিশনের অর্ডার বেআইনি', দাবি কল্যাণের, স্বাগত জানালেন আখরুজ্জামান
'নাম, প্রতীক' ইস্যুতে 'কমিশনের অর্ডার বেআইনি', দাবি কল্যাণের, স্বাগত জানালেন আখরুজ্জামান
AITC Name-Symbol Freeze: মমতার হাতছাড়া তৃণমূলের নাম ও প্রতীক, ‘মোদিকে জন্মদিনের উপহার জ্ঞানেশ কুমারের’, বলছে কংগ্রেস, সরব বিরোধী শিবির
মমতার হাতছাড়া তৃণমূলের নাম ও প্রতীক, ‘মোদিকে জন্মদিনের উপহার জ্ঞানেশ কুমারের’, বলছে কংগ্রেস, সরব বিরোধী শিবির

ভিডিও

Trinamool Congress |
Debjit Sarkar |
Samik Bhattacharya |
Madan Mitra |
Sujan Chakraborty |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget