এক্সপ্লোর

Uttarakhand Rescue Operation: পাহাড়ের টানে ছুটে এসেছিলেন, চৌখাম্বা ৩ শৃঙ্গে উঠে বিপত্তি, নিখোঁজ দুই বিদেশি তরুণী

Chaukhamba-3 Peak: আমেরিকার বাসিন্দা মিশেল টেরেসা ভোরাক এবং ব্রিটেনের নাগিক ফের জেন ম্যানার্স পেশায় পর্বতারোহী।

দেহরাদূণ: উত্তরাখণ্ডের পাহাড়ে উঠতে ছুটে এসেছিলেন। কিন্তু নিখোঁজ হয়ে গেলেন দুই তরুণী। চামোলি জেলায় চৌখাম্বা ৩ শৃঙ্গের প্রায় ৬০০০ মিটার উপরে উঠেছিলেন তাঁরা। কিন্তু সেখান থেকে কোনও খোঁজ মিলছে না তাঁদের। ওই দুই তরুণীর খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। বায়ুসেনার হেলিকপ্টার তল্লাশি চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও খোঁজ নেই দু'জনের। (Uttarakhand Rescue Operation)

আমেরিকার বাসিন্দা মিশেল টেরেসা ভোরাক এবং ব্রিটেনের নাগিক ফের জেন ম্যানার্স পেশায় পর্বতারোহী।  পাহাড়ে ওঠার নেশা নিয়ে উত্তরাখণ্ড এসেছিলেন। বৃহস্পতিবার চামোলির চৌখাম্বা ৩ শৃঙ্গে উঠেছিলেন তাঁরা। তার পর থেকেই আর তাঁদের খোঁজ মিলছে না বলে জানা গিয়েছে। কোনও ভাবে যোগাযোগও করা যাচ্ছে না তাঁদের সঙ্গে। (Chaukhamba-3 Peak)

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইন্ডিয়া মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের তরফে বিদেশি নাগরিকদের জন্য বিশেষ অভিযানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার চৌখাম্বা ৩ শৃঙ্গে ওঠার পর ৬ হাজার ১৫ মিটার উচ্চতা থেকে তাঁদের সরঞ্জাম পড়ে যায় বলে জানা গিয়েছে। তার পর থেকেই ওই দু'জনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। কোনও খোঁজ নেই তাঁদের। 

অত উচ্চতায় একেবারে হাড় কাঁপানো ঠান্ডা। বিশেষ করে রাতে পরিস্থিতি অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে পর্বতারোহী ওই দুই তরুণীকে নিয়ে আশঙ্কা বাড়ছে। আকাশপথে তল্লাশি চালাচ্ছে বায়ুসেনার হেলিকপ্টার। পাশাপাশি, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও তল্লাশি চালাচ্ছে। পায়ে হেঁটে তল্লাশি চালাতে অতিরিক্ত বাহিনীও চাওয়া হয়েছে। 

গড়ওয়াল হিমালয়ের অংশ চৌখাম্বা শৃঙ্গ। চারটি স্তম্ভ থাকাতেই ওই শৃঙ্গেক চৌখাম্বা বলা হয়। এর মধ্যে চৌখাম্বা ৩ শৃঙ্গটিই সবচেয়ে উঁচু। উচ্চতা প্রায় ৬ হাজার ৯৯৫ মিটার। ওই দুই তরুণী যে অভিযানে গিয়েছিলেন, তা অত্যন্ত দুঃসাধ্য।  অত উঁচু শৃঙ্গ ছুঁতে যাওয়ার অর্থ প্রতিকূল আবহাওয়া, অক্সিজেনে ঘাটতি, খাড়া ঢালে পদে পদে বিপদ। 

এক্ষেত্রে শারীরিক ক্ষমতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই পর্বত আরোহণে দক্ষতা থাকাও জরুরি। তবুও চৌখাম্বা শৃঙ্গে উঠতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসেন। ওই দুই তরুণীর খোঁজ পেতে চরম তৎপরতা দেখা যাচ্ছে। বিষয়টি সামনে আসা মাত্রাই চামোলির জেলাশাসক সেনা বিষয়ক বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। প্রতিরক্ষামন্ত্রকের কাছে চেয়ে পাঠান হেলিকপ্টার। জোরকদমে তল্লাশি অভিযান চলছে এই মুহূর্তে।

সেরা শিরোনাম

SIR Row : 'জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে বা প্রধানমন্ত্রী তাঁকে অপসরণ না করলে...', যা বললেন রাহুল
'জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে বা প্রধানমন্ত্রী তাঁকে অপসরণ না করলে...', যা বললেন রাহুল
Madan Mitra:বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
BJP MLA's Former PA Arrested : পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?
পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?
Birbhum News: BJP নেতাদের সঙ্গে গোপন বৈঠকে মমতা-তৃণমূল নেতারা
BJP নেতাদের সঙ্গে গোপন বৈঠকে মমতা-তৃণমূল নেতারা

ভিডিও

Arnab Cyclone News | দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
Haldiram Raid | ভিআইপি রোডের ওপর হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab News | ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
Haldiram Raid: রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরির জায়গা অপরিচ্ছন্ন, অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
TMC News: পুরভোটের আগে কুণাল ঘোষ-সন্দীপন সাহার দীর্ঘ কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget