এক্সপ্লোর

Uttarakhand Tunnel Rescue: ১৭ দিনের বন্দিদশা ঘুচল, উত্তরাখণ্ডের সুড়ঙ্গ থেকে বেরোলেন ৪১ জন শ্রমিক, মানুষের হাতেই সাফল্য

Uttarakhand Tunnel Collapse: গত ১২ নভেম্বর ভোররাতে নির্মাণকার্য চলাকালীন উত্তরকাশীর ওই সিল্কয়ারা সুড়ঙ্গটি ভেঙে পড়ে। সেই থেকে ভিতরে আটকে ছিলেন ৪১ জন শ্রমিক।

দেহরাদূণ: যন্ত্র নয় মানুষের দ্বারাই কার্যোদ্ধার শেষ পর্যন্ত। ১৭ দিনে ধরে বন্দি থাকার পর, উত্তরাখণ্ডের সুড়ঙ্গ থেকে প্রথমে বেরিয়ে আসেন দুই জন শ্রমিক (Uttarakhand Tunnel Rescue)। তার পর বাকিদের বের করে আনা হয় একে একে। ধ্বংসস্তূপ টপকে শ্রমিকদের কাছে পৌঁছতে তিন মিটার বাকি ছিল যখন, সেই সময়ই সুড়ঙ্গের মধ্যে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্স, স্ট্রেচার এবং অক্সিজেন সিলিন্ডার এক এক করে প্রবেশ করে। শ্রমিকদের দেখতে পৌঁছয় চিকিৎসকদের একটি দলও। আগে থেকেই গ্রিন করিডর করে রাখা হয়েছিল। শ্রমিকদের সুড়ঙ্গ থেকে বের করে, সেই পথ ধরেই হাসপাতালের উদ্দেশে রওনা দেবে অ্যাম্বুল্যান্স। (Uttarakhand Tunnel Collapse)

গত ১২ নভেম্বর ভোররাতে নির্মাণকার্য চলাকালীন উত্তরকাশীর ওই সিল্কয়ারা সুড়ঙ্গটি ভেঙে পড়ে। সেই থেকে ভিতরে আটকে ছিলেন ৪১ জন শ্রমিক। বিদেশ থেকে আনা ড্রিল মেশিন, উদ্ধারকারী দল এনে শুরু হয় উদ্ধারকার্য। পাহাড়ের উপর থেকে গর্ত খুঁড়েও পৌঁছনোর চেষ্টা হয় শ্রমিকদের কাছে। শেষ মেশ সাফল্য এল 'ব়্যাট-হোল মাইনিং' বিশেষজ্ঞদের হাত ধরে। ধ্বংস্তূপ খুঁড়ে, উদ্ধারকার্যের ১৭তম দিনে শ্রমিকদের বের করে আনার কাজে সাফল্য এল।

'ব়্যাট-হোল মাইনিং' পদ্ধতি উদ্ধারকার্য চালানোর বিশেষ একটি পদ্ধতি। এর মাধ্যমে গন্তব্যে পৌঁছতে একেবারে সঙ্কীর্ণ গর্ত খোঁড়া হয়।  সাধারণত কয়লা খনিতে এই পদ্ধতিতে খননকার্য চলে। সরু গর্ত খুঁড়ে তার মধ্যে প্রবেশ করে, দড়িতে বেঁধে কয়লা উপরে পাঠাতে থাকেন শ্রমিকরা। উত্তরাখণ্ডে শ্রমিকদের উদ্ধার করতেও ওই পদ্ধতিই অবলম্বন করা হয়।

আরও পড়ুন: Uttarkashi Tunnel Collapse: 'শ্রমিকদের দ্রুতই উদ্ধার করা যাবে..', উত্তরকাশীর সুড়ঙ্গে আশার আলো

কয়লা খনিতে এই 'ব়্যাট-হোল মাইনিং' পদ্ধতিতে কয়লা উত্তোলন করা নিয়ে ঢের বিতর্ক রয়েছে। কিন্তু উত্তরকাশীর সুড়ঙ্গে, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকা শ্রমিকদের উদ্ধার করতে, এছাড়া উপায় ছিল না। সরু গর্ত খুঁড়ে শ্রমিকদের কাছে পৌঁছন উদ্ধারকারীরা। এই কাজের জন্য ২৪ জন অভিজ্ঞ 'ব়্যাট-হোল মাইনিং' বিশেষজ্ঞকে আনা হয়।

এর আগে, দফায় দফায় দেশীয় এবং বিদেশ থেকে আনা ড্রিল মেশিন দিয়ে উদ্ধারকার্য চালানোর চেষ্টা হয়। কিন্তু প্রতিবারই বাধাপ্রাপ্ত হয় উদ্ধারকার্য। বার বার যান্ত্রিক গোলযোগ দেখা যায়। কখনও ধাতব কাঠামোয় লেগে মাটির মধ্যে গেঁথে যায় ড্রিল মেশিনের ব্লেড। তাতেই শেষ পর্যন্ত হাত দিয়ে উদ্ধারকার্য চালানোর পরিকল্পনা গৃহীত হয়। সেই মতো সোমবার থেকে 'ব়্যাট-হোল মাইনিং' পদ্ধতিতে মাটি খোঁড়ার কাজ শুরু হয়। তাতেই সাফল্য মিলল শেষ পর্যন্ত।

সেরা শিরোনাম

Maharashtra News: ভয়ঙ্কর ঘটনা, ডেটে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধাক্কা মেরে খাদে ফেললেন যুবক, তারপর পুলিশকে বললেন...
ভয়ঙ্কর ঘটনা, ডেটে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধাক্কা মেরে খাদে ফেললেন যুবক, তারপর পুলিশকে বললেন...
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget