এক্সপ্লোর

Uttarakhand Tunnel Rescue Operations: পাহাড়ে দাগ কাটতে ব্যর্থ যন্ত্র, সুড়ঙ্গ উদ্ধারকার্য চালাতে ভরসা হাতই, বড়দিনের আগে শেষ হবে তো?

Uttarakhand Tunnel Collapse: রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যৌথ সহযোগিতায় উদ্ধারকার্য চলছে ভেঙে পড়া সুড়ঙ্গে।

দেহরাদূণ: যান্ত্রিক গোলযোগে  দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে অপেক্ষা। উত্তরাখণ্ডের সুড়ঙ্গে ১৫ দিন ধরে আটকে ৪১ জন শ্রমিক। কবে সূর্যের আলো দেখতে পাবেন তাঁরা, বলা যাচ্ছে না নির্দিষ্ট। যান্ত্রিক গোলযোগে বার বার যেভাবে ব্যাহত হচ্ছে উদ্ধারকার্য, তাতে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছতে পৌঁছতে বড়দিনের উৎসব চলে আসতে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। (Uttarakhand Tunnel Rescue Operations)

রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যৌথ সহযোগিতায় উদ্ধারকার্য চলছে ভেঙে পড়া সুড়ঙ্গে। উদ্ধারকার্য চালাতে বহুমুখী পরিকল্পনাও করা হয়। কিন্তু তার সবক’টিই ব্যর্থ হয়েছে। উন্নত ড্রিল মেশিন চালিয়ে ধ্বংসস্তূপ সরাতে গেলে, কংক্রিটের কাঠামোয় লেগে ভেঙে গিয়েছে সেটিও। এমন পরিস্থিতিতে উদ্ধারকার্য দীর্ঘতর হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। (Uttarakhand Tunnel Collapse)

এ নিয়ে কোনও রাখঢাক করেননি বিদেশ থেকে উত্তরকাশী এসে পৌঁছনো, সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ড্রিলিং আপাতত বন্ধ। মেশিনও তীব্রতা সহ্য করতে পারছে না। বেশ কিছু ভাবনা রয়েছে আমাদের মাথায়। সকলকে অক্ষত এবং নিরাপদে বের করে আনাই আমাদের লক্ষ্য। পাহাড় কাটতে পারছে না ড্রিল মেশিন। বড়দিনের মধ্যে সকলকে উদ্ধার করে আনতে বিকল্প উপায় খোঁজা হচ্ছে।”

আরও পড়ুন: Cochin University Stampede: কেরলের বিশ্ববিদ্যালয়ে কনসার্ট চলাকালীন হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে ৪ ছাত্রের মৃত্যু; জখম অনেকে

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি যদিও আশা জিইয়ে রেখেছেন। শনিবার সাংবাদিক বৈঠক করে জানান, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সবদিক খতিয়ে দেখছে। যত দ্রুত সম্ভব, শ্রমিকদের বের করে আনাই লক্ষ্য। যন্ত্রের সাহায্যে আপাতত তাই কোদাল-শাবল এবং উদ্ধারকারীদের শারীরিক শক্তির উপরই ভরসা করা হচ্ছে। রবিবার থেকে কোদাল চালিয়ে উদ্ধারকার্য শুরু হয়েছে। কিন্তু তাতে আরও বেশি দিন সময় লাগতে পারে।

কারণ কংক্রিটের সংস্পর্শে এসে যে ড্রিল মেশিনটি বিকল হয়ে গিয়েছে, তার ব্লেড এবং কিছু অংশ গেঁথে রয়েছে ধ্বংসস্তূপের মধ্যে। গোড়ায় সেগুলিকে বের করে আনতে হবে। আমেরিকা থেকে আনা ওই ড্রিল মেশিনটি শুক্রবার রাতে বিকল হয়ে যায়। পাওয়ার টুল দিয়ে ১০-১৫ মিটার পর্যন্ত ধ্বংসস্তূপ আপাতত সরানোর পরিকল্পনা রয়েছে। তার পর ধাপে ধাপে এগনো হবে আটকে পড়া শ্রমিকদের কাছে। তাতে বেশ কিছু দিন নয়, কয়েক সপ্তাহ লাগতে পারে বেল অনুমান করা হচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget