এক্সপ্লোর

Uttarkashi Cloudburst : রাক্ষুসে বান গিলে খেয়েছে গোটা গ্রাম, ধ্বংসের গ্রাসে বহু, বন্ধ হল কুুলু-মানালির রাস্তা, কেদারযাত্রা

এখনও পর্যন্ত খাতায় কলমে মৃতের সংখ্যা ৪। নিখোঁজ শতাধিক। প্রকৃতির তাণ্ডবের কাছে ফের ক্ষুদ্র-তুচ্ছ হয়ে গিয়েছে মানুষের শক্তি। 

মেঘ ভাঙা বৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছে বসতি। খেলনা-বাড়ির মতো ধসে পড়েছে একের পর এক বহুতল থেকে ছোট বাড়ি। যাত্রী সহ গাড়ি ভাসে গিয়েছে জলে। আগ্রাসী ওই জলের তোড়ে কত  মানুষ যে কোথায় ছিটকে গিয়েছেন, তার হিসেব নেই। মৃত্যুর সংখ্যা গোনা সবে শুরু । তাই হয়ত এখনও পর্যন্ত খাতায় কলমে মৃতের সংখ্যা ৪। নিখোঁজ শতাধিক। প্রকৃতির তাণ্ডবের কাছে ফের ক্ষুদ্র-তুচ্ছ হয়ে গিয়েছে মানুষের শক্তি। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় সাড়ে বারো হাজার ফুট ওপর থেকে প্রায় ৪৫ কিমি বেগে উত্তরাখণ্ডের এই গ্রামের ওপর নেমে আসে হড়পা বান।  বিশাল বিশাল পাথরের আঘাত আর জল-কাদা- স্রোতে ২৫-থেকে ৩০ সেকেন্ডের মধ্যেই প্রায় মৃত্যুপুরী হয়ে ওঠে উত্তরকাশীর ধরালী গ্রাম।

মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয় যা ঘটার তো ঘটেই গিয়েছে, এখন যেন ধ্বংসস্তূপ ওই গ্রাম। প্রবল বৃষ্টিপাত চলছে  উত্তরাখণ্ডের উত্তরকাশীতে। হড়পা বানে ধরালী গ্রামে মৃত্যু হয়েছে ৪ জনের। নিখোঁজ বহু। জলের তোড়ে ভেঙে, ধুয়ে-মুছে গেছে ৪০ থেকে ৫০টা বাড়ি। ধরালী বাজারের একটা বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।  ধরালীর কাছে ভাটওয়াড়িতে প্রায় দেড়শো মিটার রাস্তা নিশ্চিহ্ন হয়ে গেছে। রাস্তা মেরামতে ব্যস্ত ITBP. গোটা ক্ষীরগঙ্গা গ্রামটাই হড়পা বানে ভেসে গেছে।

 ধ্বংসস্তূপ থেকে মানুষজনকে উদ্ধারের চেষ্টা চলছে। NDRF, SDRF-এর সঙ্গে উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনী। মেঘ ভাঙা বৃষ্টিতে উত্তরকাশীর সুখি টপ ও হর্ষিলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৯ জন নিখোঁজ। ২ সেনা-সহ ১৩০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ভারতীয় বায়ুসেনার MI-17 হেলিকপ্টার। 

উত্তরাখণ্ডে তীব্র বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাত থেকে বেশ কয়েকটি জেলায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। রুদ্রপ্রয়াগে, রাতভর অবিরাম বৃষ্টিপাতের ফলে অলকানন্দা নদী বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। পরিস্থিতি সংকটজনক হয়ে ওঠার সঙ্গে সঙ্গে  সাময়িকভাবে কেদারনাথ যাত্রা স্থগিত করা হয়েছে । মান্ডি ও কুলুর মধ্যবর্তী অংশে ভারী বৃষ্টিপাত এবং একাধিক ভূমিধসের ফলে বন্ধ চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক। আরও পূর্বে, বাগেশ্বরে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে, গোমতী এবং সরযূ নদীই উভয়ই উত্তাল। ক্রমবর্ধমান বন্যার উদ্বেগের মধ্যে কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। কোটদ্বার এবং আশেপাশের পাহাড়ি এলাকায়, মধ্যরাত থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে ভূমিধস এবং আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। জেলা প্রশাসনগুলিকে  সতর্ক করা হয়েছে।   প্রস্তুত রয়েছে দুর্যোগ মোকাবিলা দলগুলি । 

 

 

সেরা শিরোনাম

CJP Protest : 'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget