এক্সপ্লোর

চিন, ব্রিটেন, আমেরিকা, রাশিয়ায় শুরু হয়েছে টিকাকরণ, ভারতে কবে? মোদিকে রাহুল

বুধবার তিনি ট্যুইট করেন , “বিশ্বের ২৩ লক্ষ মানুষ করোনা টিকা নিয়েছেন। চিন, ব্রিটেন, আমেরিকা, রাশিয়ায় শুরু হয়েছে টিকাকরণ। ভারতের নম্বর কবে আসবে?”

নয়াদিল্লি: ভারতে কবে আসবে করোনা ভ্যাকসিন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন কংগ্রেস নেতা রাহুল গাঁধীর। বিশ্বের একাধিক দেশ ইতিমধ্যে টীকাকরণ শুরু করে দিয়েছে। টিকা নিয়েছেন ২৩ লক্ষ মানুষ। অথচ ভারতে এখনও শুরু হয়নি টিকাকরণ। তা নিয়ে এবার মোদিকে তোপ দাগলেন কংগ্রেস নেতা।

বুধবার তিনি ট্যুইট করেন , “বিশ্বের ২৩ লক্ষ মানুষ করোনা টিকা নিয়েছেন। চিন, ব্রিটেন, আমেরিকা, রাশিয়ায় শুরু হয়েছে টিকাকরণ। ভারতের নম্বর কবে আসবে?” একাধিক টিকার ট্রায়াল রান শুরু হলেও, এখনও টিকাকরণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ভারত সরকার। সূত্রের খবর আগামী সপ্তাহে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকাকে অনুমোদন দেওয়া হতে পারে। একইসঙ্গে আপৎকালীন ব্যবহারের জন্য ভারত বায়োটেক এবং ফাইজারকে অনুমোদন দেওয়া হতে পারে। তবে সুরক্ষিত প্রমাণ হলেও তবেই টীকাকরণ শুরু হবে ভারতে। জানিয়েছে কেন্দ্র।

কেন্দ্র জানিয়েছে, ভ্যাকসিন সংরক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র। প্রাথমিক পর্যায়ে কোনও কেন্দ্র থেকে ১০০ জনকে টিকা দেওয়া হবে। টিকাকরণ শুরু হলে অগ্রাধিকার দেওয়া হবে করোনা যোদ্ধাদের। অন্যদিকে ইতিমধ্যে টিকাকরণের জন্য ফাইজারকে অনুমোদন দেওয়া হয়েছে আমেরিকায়। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রেসিডেন্ট জো বাইডেন সহ স্বাস্থ্য সচিব অ্যালেক্স আজার টীকা নিয়েছেন। টিকাকরণ শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে ব্রিটেনে  ১ লক্ষ ৩০ হাজার জনকে  ফাইজার টিকা দেওয়া হয়েছে।

আর এরই মধ্যে ভাইরাসের নতুন স্ট্রেনের হদিশ পাওয়া গিয়েছে ব্রিটেনে,যার সংক্রমণ ক্ষমতা ৭০ শতাংশ বেশি। প্রধানমন্ত্রী বরিস জনসন লন্ডন এবং দক্ষিণ ইংল্যান্ডে লকডাউন ঘোষণা করেছেন। পাশাপাশি চিনের নাগরিকদের সিনোফার্ম করোনা ভ্যাকসিন দেওয়া শুরু করেছে প্রশাসন। স্পুটনিক-ভি টীকা দেওয়া শুরু হয়েছে রাশিয়ায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Jharkhand News : 'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে তোলপাড়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; হুলস্থূল রাঁচিতে
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget