এক্সপ্লোর

করোনার টিকা নিতে পারেন গর্ভবতীরাও, বিবৃতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

গতকাল একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, গর্ভবতী মহিলাদের জন্য করোনা টিকা অত্যন্ত প্রয়োজনীয় এবং তাঁদের এই টিকা অবশ্যই দেওয়া উচিত।

নয়াদিল্লি: গর্ভবতী মহিলারা করোনার টিকা নিতে পারেন এবং অবশ্যই তাঁদের টিকা নেওয়া উচিৎ বলেই জানাল কেন্দ্রীয় সরকার। এই মন্তব্যতে সায় দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)ও। গতকাল একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, গর্ভবতী মহিলাদের জন্য করোনা টিকা অত্যন্ত প্রয়োজনীয় এবং তাঁদের এই টিকা অবশ্যই দেওয়া উচিত।

গতমাসে জানানো হয়েছিল শিশুদের মায়েরা ভ্যাকসিন নিতে পারবেন। তবে সেই তালিকায় ছিলেন না গর্ভবতী মহিলারা। তখন জানানো হয়েছিল গর্ভবতী মহিলারা টিকা নিতে পারবেন না। তবে নিজেদের মন্তব্য খারিজ করে কেন্দ্রীয় সরকার ফের জানিয়েছে, 'এর আগে হওয়া ট্রায়ালে গর্ভবতী মহিলাদের অন্তর্ভুক্ত করা হয়নি। সেই ডেটা না থাকার কারণেই পূর্ববর্তী ওই নির্দেশিকা দেওয়া হয়েছিল।'

শুক্রবার দিল্লিতে করোনা টিকা নিয়ে বিশেষ সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেখানে আইসিএমআর-এর অধিকর্তা  বলরাম ভার্গব উপস্থিত ছিলেন। এদিন তিনি বলেন, 'গর্ভবতী মহিলাদের করোনা টিকা দেওয়ায় কোনও বিধি-নিষেধ নেই। বরং দ্রুত তাঁদেরও ভ্যাকসিনেশন সম্পূর্ণ করা দরকার। এ নিয়ে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক নির্দেশিকা।'

মে মাসে NTAGI-এর আলোচনার অন্যতম ইস্য়ু ছিল গর্ভবতী মহিলাদের টিকাকরণ। সেখানে বলা হয়েছিল, বর্তমানে মহামারি পরিস্থিতি বিবেচনা করে যা দেখা যাচ্ছে, তাতে গর্ভবতী মহিলাদের কোনওভাবেই টিকাকরণ কর্মসূচি থেকে বাদ দেওয়া উচিৎ নয়। কারণ এক্ষেত্রে তাঁরা সর্বাধিক ঝুঁকিতে রয়েছেন।

পাশাপাশি ভ্যাকসিন নিয়ে বন্ধ্যাত্বের শিকার হওয়ার ভুয়ো দাবিও খণ্ডন করা হয়েছে। কোভিডের টিকা নিলে বন্ধ্যাত্বের আশঙ্কার যে দাবি করা হয়েছে, তা একেবারেই ভুয়ো ও ভিত্তিহীন। ভ্যাকসিন নিয়ে ভ্রান্ত ধারণা দূর করতে গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। 

এ দিন উদাহরণ টেনে ন্যাশনাল টেকনিক্যাল গ্রুপ অন ইমিউনিজেশন ইন ইন্ডিয়া (এনটিএজিআই)-র চেয়ারম্যান এনকে অরোরা বলেন, 'ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে যখন পোলিও টিকাকরণ শুরু হয়েছিল তখনও এই ধরণের ভুয়ো তথ্য রটিয়ে দেওয়া হয়েছিল। শিশুদের পোলিও টিকা দিলে ভবিষ্যতে তাদের মধ্যে বন্ধ্যাত্ব চলে আসতে পারে, এমন গুজব রটিয়ে দিয়েছিল ভ্যাকসিন বিরোধী লবি। বিস্তর বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার পরই মানবদেহে প্রয়োগের ভ্যাকসিন তৈরি করা হয়। কোভিড ভ্যাকসিন নিয়ে কোনও রকমের পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। তাই গুজব, ভুয়ো-ভিত্তিহীন দাবিতে কান দিয়ে করোনার বিরুদ্ধে লড়াইকে কঠিন করে তুলবেন না।'

তবে উল্লেখ্য়, গর্ভবতী মহিলাদের করোনা টিকা দেওয়ার অনুমতি দিলেও শিশুদের টিকাকারণ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'সবকিছুর একটা সীমা আছে,' DJ মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট
'সবকিছুর একটা সীমা আছে,' DJ মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট
US-Iran War: ‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন
‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন
ABP Ananda Top 10, 11 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 11 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget