এক্সপ্লোর

জ্য়োতিরাদিত্য বিজেপিতে, এবার আমরা একই টিমে, তোমার সাহস, চরিত্রের তারিফ করছি, প্রশংসা বসুন্ধরার, 'মহারাজ' স্বাগত, বললেন শিবরাজ

বসুন্ধরা আজ ট্যুইট করেন, আজ রাজমাতা বেঁচে থাকলে তুমি যে দেশকে সবার আগে রাখলে, এটা দেখে খুব উচ্ছ্বসিত হতেন।

নয়াদিল্লি: পরিবার একটাই। মধ্যপ্রদেশের নামী রাজ পরিবার। তবে অভিজাত সিন্ধিয়া পরিবারে একই ছাদের নীচে ভিন্ন রাজনীতির সহাবস্থান। সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তাঁর প্রয়াত পিতা মাধব রাও সিন্ধিয়া রাজনৈতিক কেরিয়ারে হাত-কে বেছে নিলেও তাঁর ঠাকুমা প্রয়াত রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়া চলে আসেন পদ্ম শিবিরে। দুই পিসি বসুন্ধরা, যশোধরাও বিজেপি শিবিরেই। বসুন্ধরা মুখ্যমন্ত্রী হয়েছিলেন রাজস্থানের। গতকাল যশোধরা জ্যোতিরাদিত্যের বিজেপিতে প্রবেশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটা ওর ঘর ওয়াপসি। আর বসুন্ধরা আজ ট্যুইট করেন, আজ রাজমাতা বেঁচে থাকলে তুমি যে দেশকে সবার আগে রাখলে, এটা দেখে খুব উচ্ছ্বসিত হতেন। তাঁকে বিজেপিতে স্বাগত জানিয়ে বসুন্ধরা আরও লেখেন, তোমার সাহস, চরিত্রের তারিফ করছি। একই টিমে আমরা, এটা দারুণ। ঘটনাচক্রে রাজমাতা সাহেব নামে বেশি পরিচিত বিজয়রাজে ১৯৫৭ সালে কংগ্রেসের টিকিটেই জীবনের প্রথম নির্বাচনে জেতেন গুনা থেকে। পরবর্তীকালে তিনি জনসঙ্ঘ, স্বতন্ত্র পার্টি ও বিজেপির প্রার্থী হিসাবে জয়ী হন। তিনি বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যও। যশোধরা রাজে এবার ‘দারুণ পিসি-ভাইপো জোট’ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন। শিবপুরীর বিজেপি বিধায়ক তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রীকে উদ্ধৃত করে এএনআই বলেছে, আজ দারুণ আনন্দের দিন। শিবরাজ সিংহ চৌহানের নেতৃত্বে সরকার তৈরি হবে। ওনার নেতৃত্বে কাজ করেছি আমি, জানি কী দারুণ দারুণ প্রকল্প ছিল মানুষের জন্য, যা এখন নেই। শিবরাজও বিজেপিতে জ্যোতিরাদিত্যকে স্বাগত জানিয়ে বলেন, মহারাজের কংগ্রেসে থেকে হতাশ হওয়ার সঙ্গত কারণ আছে। এটা বিজেপি, ব্য়ক্তিগত ভাবে আমার কাছে খুশির দিন। আজ আমার রাজমাতা সিন্ধিয়ার কথা মনে পড়ছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপি পরিবারের সদস্য় হয়েছেন। গোটা পরিবারটাই এখন বিজেপির সঙ্গে। ওদের রাজনীতির মাধ্যমে জনসেবার একটা ঐতিহ্য আছে। এদিকে জ্যোতিরাদিত্য বিজেপিতে যোগ দেওয়ার কিছুক্ষণ বাদেই তাঁকে বনবাসী কল্যাণ আশ্রমের হর্ষ চৌহানের সঙ্গে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় প্রার্থী করা হবে বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Shahjahan: জেলবন্দি শেখ শাহজাহান, শাগরেদদের অস্ত্রভাণ্ডারের পর্দাফাঁস, গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ, তাহলে কি নেটওয়ার্কের নিয়ন্ত্রণ এখনও জেলে থাকা শেখ শাহজাহানের হাতেই ?
জেলবন্দি শেখ শাহজাহান, শাগরেদদের অস্ত্রভাণ্ডারের পর্দাফাঁস, গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ, তাহলে কি নেটওয়ার্কের নিয়ন্ত্রণ এখনও জেলে থাকা শেখ শাহজাহানের হাতেই ?
West Bengal News Live Updates: NIA-র হাতে গ্রেফতার সওকত মোল্লা, তাঁর ছেলে ইমরান মোল্লার কাছেও পৌঁছল নোটিস
NIA-র হাতে গ্রেফতার সওকত মোল্লা, তাঁর ছেলে ইমরান মোল্লার কাছেও পৌঁছল নোটিস
Odisha News: ৬ হাজার মাস-মাইনে থেকে ২ কোটির সম্পত্তি ! সরকারি ইঞ্জিনিয়ারের হিসেব বহির্ভূত বিপুল সম্পত্তির হদিশ
Odisha News: ৬ হাজার মাস-মাইনে থেকে ২ কোটির সম্পত্তি ! সরকারি ইঞ্জিনিয়ারের হিসেব বহির্ভূত বিপুল সম্পত্তির হদিশ
West Bengal News Live: দক্ষিণেশ্বরে মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ডিম, কামারহাটিতে গাড়ি ঘিরে বিক্ষোভ
দক্ষিণেশ্বরে মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ডিম, কামারহাটিতে গাড়ি ঘিরে বিক্ষোভ

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget