এক্সপ্লোর

PM Narendra Modi Cartoon: ট্রাম্পের সামনে মোদির হাত-পায়ে শিকল! প্রধানমন্ত্রীর কার্টুন ছাপায় বিতর্ক, পত্রিকার উপর খাঁড়া?

Vikatan Magazine: ১৩ ফেব্রুয়ারি একটি কার্টুন ছাপে Vikatan পত্রিকা.

চেন্নাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্টুন ছাপা হয়েছিল। আর তার পরই সংবাদমাধ্যমের ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ। তামিলনাড়ুর সাপ্তাহিক পত্রিকা Vikatan-এর ওয়েবসাইট আর খোলা যাচ্ছে না। বিজেপি-র তরফে অভিযোগ জানানোর পরই ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। মোদি সরকারের বিরুদ্ধে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্বের অভিযোগ তুলছেন বিরোধীরা। (PM Narendra Modi Cartoon)

আমেরিকা থেকে যেভাবে হাতে হাতকড়া, পায়ে বেড়ি পরিয়ে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে, তার নিন্দা করার পরিবর্তে আমেরিকা সফরে গিয়ে মোদি যেভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন, সেই নিয়ে ১৩ ফেব্রুয়ারি একটি কার্টুন ছাপে Vikatan পত্রিকা. ট্রাম্পের সামনে শিকলে হাত-পা বাঁধা অবস্থায় মোদি বসে রয়েছেন, এমন ভাবে ছাপা হয়েছিল ব্যঙ্গচিত্রটি। (Vikatan Magazine)

সোশ্যাল মিডিয়ায় কার্টুনটি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। এর পর তামিলনাড়ু বিজেপি-র তরফে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়। রাজ্য বিজেপি-র সভাপতি কে আন্নামালাই জানান, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারপার্সনের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন তাঁরা। পাশাপাশি, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী এল মুরুগানের সঙ্গেও দেখা করে Vikatan পত্রিকার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। পত্রিকাটি DMK-র মুখপাত্র, তারা প্রধানমন্ত্রীকে অপমান করেছে বলে দাবি করে তামিলনাড়ু বিজেপি। 

এর পর থেকেই Vikatan পত্রিকার ওয়েবসাইটটি খোলা যাচ্ছে না বলে একাধিক জায়গা থেকে অভিযোগ সামনে এসেছে। পত্রিকার তরফে বিবৃতি দিয়ে বলা হয়, কী কারণে ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হল, নির্দিষ্ট কারণ জানার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘এক শতকেরও বেশি সময় ধরে মত প্রকাশের স্বাধীনতার নীতি মেনে কাজ করে চসেছি আমরা। আমরা বরাবর বাক স্বাধীনতার পক্ষে ছিলাম এবং আগামী দিনেও থাকব’।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা DMK নেতা এমকে স্ট্যালিন। তিনি লেখেন, 'Vitakan-এর ওয়েবসাইটটি অচল করে দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। ১০০ বছর ধরে সাংবাদিকতা করছে ওরা। মত প্রকাশের জন্য সংবাদমাধ্যমকে ব্লক করে দেওয়া গণতন্ত্রের জন্য শুভ নয়। বিজেপি-র ফ্যাসিবাসী আচরণের পরিচয় এটা। অবিলম্বে ওয়েবসাইটটি চালু করতে অনুরোধ জানাচ্ছি'।

DMK নেত্রী কানিমোঝির বক্তব্য, 'সংবাদমাধ্যমের মুখ বন্ধ করা, গণতন্ত্রের টুঁটি চেপে ধরা এক জিনিস। শতবর্ষের Vikatan-এর ওয়েবসাইট বন্ধ করে দেওয়া মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। অবিলম্বে ওয়েবসাইটটি পুনরায় চালু করার ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় সরকারকে। আসুন, একজোট হয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য সরব হই'। তবে কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

 

সেরা শিরোনাম

Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget