এক্সপ্লোর

Viral News: গাছের নিচে ঘুমাচ্ছিলেন যুবক, পুরকর্মীর ভুলে 'জ্যান্ত' অবস্থায় কবরে চাপা! মর্মান্তিক মৃত্যু

Viral Incident: পিটিআই সূত্রে জানা গেছে, পুলিশ জানিয়েছে, সুনীল কুমার প্রজাপতি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন।

উত্তরপ্রদেশ: ঘুমের জেরে যে এমন মর্মান্তিক মৃত্যু হবে তা কল্পনাও করতে পারেননি। নিশ্চিন্তের ঘুম থেকে চিরঘুমের দেশে চলে গেলেন মুহূর্তের ভুলে। গাছের তলায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলেন ৪৫ বছরের এক যুবক। হঠাৎ তাঁর উপরেই হুড়মুড়িয়ে পড়ল আর্বজনার স্তূপ। সেই কাদা-আবর্জনায় চাপা পড়ে, দমবন্ধ হয়ে মৃত্যু হল যুবকের। 

শনিবার পুলিশ জানিয়েছে, বরেলির বড়দারি এলাকায় একটি কবরস্থানের কাছে একটি গাছের নীচে ঘুমাচ্ছিলেন এক সবজি বিক্রেতা। তার উপর কাদার স্তূপ ফেলে দেওয়ার পরে তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে এক পুরকর্মীর ভুলেই। 

পিটিআই সূত্রে জানা গেছে, পুলিশ জানিয়েছে, সুনীল কুমার প্রজাপতি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। বাড়ির অদূরে একটি গাছের তলায় সেদিন ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ এক পুরকর্মী ট্রাক ভর্তি পাঁক-কাদা সুনীলের উপর ফেলে দিয়ে চলে যান। সেই আর্বজনার তলায় দীর্ঘদিন চাপা পড়ে প্রাণ হারান সুনীল। 

পুলিশ জানিয়েছে, শান্তিপুরের বাসিন্দা সুনীল কুমার প্রজাপতি (৪৫), যিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে তার বাড়ির কাছে একটি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক সেই সময় নইমের নেতৃত্বে পৌর কর্মীদের একটি দল কাদা ভর্তি একটি ট্র্যাক্টর-ট্রলি তার উপর ঢেলে দেয়।

কিছুক্ষণ পরেই পরিবারের সদস্যরা সুনীলের খোঁজ শুরু করেন। ওই গাড়ির কাছে পৌঁছে ছেলে দেখেন, আর্বজনার মধ্যে দিয়ে বেরিয়ে রয়েছে সুনীলের পা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রজাপতিকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পৌর কমিশনার সঞ্জীব কুমার মৌর্য বলেছেন, বিষয়টি তদন্তের নির্দেশ জারি করা হয়েছে।                                                  

এই ঘটনার পর ওই পুরকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। গাছের নীচে জলজ্যান্ত মানুষকে না দেখেই আর্বজনার স্তূপ ফেলার অভিযোগ জানিয়েছেন ওই পুরকর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।                                             

সেরা শিরোনাম

US News : হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget