এক্সপ্লোর

US-Iran War: অস্ত্রভাণ্ডারে টান পড়ার আশঙ্কা পেন্টাগনের, ইরান নিয়ে যদিও আশাবাদী ট্রাম্প

US Arms Stock: ২৮ ফেব্রুয়ারি ইরানে একযোগে হামলা চালায় আমেরিকা এবং ইজ়রায়েল।

নয়াদিল্লি: ইরানকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার হুঙ্কার দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেদের ‘অফুরন্ত’ অস্ত্রভাণ্ডারের কথা তুলে ধরেছেন তিনি। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হলে অস্ত্রশস্ত্রে টান পড়তে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে আমেরিকায়। শুক্রবার হোয়াইট হাউসে অস্ত্র উৎপাদনকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে অস্ত্র উৎবাদন বাড়ানো নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। (US Arms Stock)

২৮ ফেব্রুয়ারি ইরানে একযোগে হামলা চালায় আমেরিকা এবং ইজ়রায়েল। সেই আবহে পেন্টাগনের একটি রিপোর্ট প্রকাশিত হয় আমেরিকার সংবাদমাধ্যমে, যাতে দাবি করা হয়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ১০ দিনের বেশি চললে, কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের সংখ্যা তলানিতে গিয়ে ঠেকতে পারে। (US-Iran War)

ইরানের সঙ্গে পরমাণু চুক্তির আলোচনা ভেস্তে যাওয়ার পর গত শুক্রবার সংবাদমাধ্য়মের মুখোমুখি হন ট্রাম্প। জানান, পরমাণু চুক্তি নিয়ে যেভাবে আলোচনা চলছে, তা একেবারেই পছন্দ মনঃপুত হচ্ছে না তাঁর। এর ঘণ্টা তিনেক পরই ইরানের বিরুগ্ধে সামরিক অভিযানের নির্দেশ দেন তিনি, যাতে আয়াতোল্লা আলি খামেনেই-সহ ইরানের শীর্ষ আধিকারিকদের মৃত্যু হয়। 

খামেনেইয়ের মৃত্যুতে পাল্টা হামলা চালাতে শুরু করে ইরান। বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, উরাকের মতো উপসাগরীয় দেশগুলিতে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে পর পর ক্ষেপণাস্ত্র, ড্রোন ছোড়ে তারা। সেই আবহে তেহরানে হামলা অব্যাহত রাখে আমেরিকা এবং ইজ়রায়েলও। ট্রাম্প জানিয়ে দেন, যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে।

কিন্তু জানা যাচ্ছে, পেন্টাগনের আধিকারিকরা ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্পের কাছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে মজুত অস্ত্রভাণ্ডার যথেষ্ট নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। এক শীর্ষস্থানীয় আধিকারিককে উদ্ধৃত করে CNN জানিয়েছে, কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের ভাঁড়ারে ইতিমধ্যেই টান ধরতে শুরু হয়েছে। সেই তালিকায় রয়েছে Tomahawk, SM-3 ইন্টারসেপ্টর। ইউক্রেনকে জোগান দিতে গিয়ে Patriot ক্ষেপণাস্ত্রেও ঘাটতি দেখা দিয়েছে। 

আমেরিকার দাবি, ইরানে কমপক্ষে ২০০০ হামলা চালানো হয়েছে। তাদের জাহাজ, ডুবোজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে সাগরে। মুহুর্মুহু হামলার মুখে পড়ে ইরানের প্রতিরক্ষার ভিত নড়বড়ে হয়ে গিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন উৎপাদন কেন্দ্রগুলিকেও গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে তারা। তবে উপসাগরীয় দেশগুলিতে ইরান যেভাবে আমেরিকার ঘাঁটি, দূতাবাস, কনস্যুলেটে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে, তাতে দেশের অন্দরেও ট্রাম্প সরকারকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Student Protest: দিল্লির আঁচ বিহারে! ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করতে চলল গুলি, লাঠিচার্জ করল পুলিশ!
দিল্লির আঁচ বিহারে! ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করতে চলল গুলি, লাঠিচার্জ করল পুলিশ!
Congress in NEET Protest: রাহুল গান্ধীদের আটকাতে ব্যারিকেড, ছাত্র-যুবদের সঙ্গে এবার রাস্তায় থাকার অঙ্গীকার বিরোধী সাংসদদেরও
রাহুল গান্ধীদের আটকাতে ব্যারিকেড, ছাত্র-যুবদের সঙ্গে এবার রাস্তায় থাকার অঙ্গীকার বিরোধী সাংসদদেরও
CJP Delhi Protest: 'ককরোচ'-দের বিক্ষোভের সময় হিংসায় সক্রিয়দের পাসপোর্ট বাতিল হতে পারে, বলছে দিল্লি পুলিশ সূত্র
'ককরোচ'-দের বিক্ষোভের সময় হিংসায় সক্রিয়দের পাসপোর্ট বাতিল হতে পারে, বলছে দিল্লি পুলিশ সূত্র
News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি

ভিডিও

Kolkata News: কলকাতার ১, ২ ও ১০ নম্বর বরো অফিসে পুলিশি অভিযান, কেন?
Suvendu Adhikari: গোবিন্দপুরে স্বজনহারাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari:
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget