এক্সপ্লোর

Viral Video: প্রধানমন্ত্রী সড়ক যোজনার অংশ, জার্মান প্রযুক্তিতে তৈরি, তার পরেও হাত ঠেকাতেই কার্পেটের মতো উঠে এল রাস্তা!

Maharashtra Road: হাত ঠেকাতেই গুটিয়ে আসা ওই রাস্তা মহারাষ্ট্রের বলে জানা গিয়েছে। জালনা জেলার অম্বাড় তালুকের স্থানীয় মানুষজন বিষয়টি আবিষ্কার করেছেন।

জালনা: খোলা মাঠ, সবুজ গাছগাছালি, তার মধ্য দিয়ে এগিয়ে গিয়েছে কালো পিচের রাস্তা। আপাতদৃষ্টিতে কোথাও কোনও ত্রুটি-বিচ্যুতি নেই। কিন্তু হাত রাস্তায় হাত দিতেই বোঝা গেল গন্ডগোল। যাত্রার মাঠে পেতে রাখা ত্রিপলের মতো, গুটিয়ে উঠে এল পিচের রাস্তা, যা দেখে চক্ষু চড়কগাছ হল স্থানীয়দের (Maharashtra Road)। নেট দুনিয়াতেও সাড়া ফেলেছে ওই ভিডিও (Viral Video)।

হাত ঠেকাতেই গুটিয়ে আসা ওই রাস্তা মহারাষ্ট্রের বলে জানা গিয়েছে। জালনা জেলার অম্বাড় তালুকের স্থানীয় মানুষজন বিষয়টি আবিষ্কার করেছেন। ঘটনাস্থল থেকে  ৩৮ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সর্বত্র, যদিও এর সত্যতা যাচাই করে দেখেনি এবিপি আনন্দ। তাতে রাস্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে শোনা গিয়েছে এক ব্যক্তিকে। মাত্র কিছু দিন আগে তৈরি হওয়া রাস্তার এমন হাল দেখে ক্ষুব্ধ সকলেই।

প্রমাণস্বরূপ পিচের রাস্তার ধার ঘেঁষে হাত ছোঁয়ান তিনি। তাতেই ভারী কার্পেট বা মাঠে পেতে রাখা ত্রিপুলের মতো উঠে আসে গোটা রাস্তা। কোনও যন্ত্রপাতি বা সরঞ্জাম নয়, খালি হাতে ধরতেই উঠে আসতে দেখা গিয়েছে ঘনকালো পিচের রাস্তাকে।

আরও পড়ুন: NCERT: বাদ গেল গণতন্ত্র, পর্যায় সারণী, পরিবেশ, দশম শ্রেণির বইয়ে ফের ব্যাপক কাটছাঁট

সোশ্য়াল মিডিয়ায় ভিডিও-টি সামনে আসতেই সাড়া পড়ে গিয়েছে। স্থানীয় মানুষজনও রাস্তার গুণমান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের দাবি স্থানীয় কনট্র্যাক্টর, রাণা ঠাকুর দিয়ে রাস্তাটি তৈরি করা হয়েছে। কিন্তু অত্যন্ত নিম্নমানের কাজ করেছেন তিনি, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’ প্রকল্পের আওতায় ওই রাস্তাটি তৈরি হয়। রাস্তা তৈরিতে জার্মান প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে বলে গোড়া থেকে দাবি করছিলেন কনট্র্যাক্টর। কিন্তু তা যে ফাঁকা আওয়াজ ছাড়া কিছু নয়, তা  হাড়ে হাড়ে টের পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। মহারাষ্ট্র সরকারকেই সরাসরি এর জন্য দায়ী করেছেন সকলে।

কেন্দ্রীয় সরকারের মেক ইন ইন্ডিয়া ওয়েবসাইটের দাবি অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়র্ক রয়েছে এই ভারতেই, সবমিলিয়ে ৬৩.৩২ লক্ষ কিলোমিটার। কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রক বিভিন্ন সংস্থার মাধ্যমে সড়ক নির্মাণের কাজ চালায়। নুড়ি-কাঁকরের মিশ্রণ, বালি এবং সংকোচন ঘটানো মাটিই মূলত সড়ক নির্মাণে ব্যবহৃত হয়। তবে বিগত কয়েক বছর ধরে মাটির পরিবর্তে কংক্রিট ব্যবহার করতে শুরু করেছেন ইঞ্জিনিয়াররা, যাতে রাস্তা আরও বেশিদিন টেকে। কিন্তু তার পরেও দেশের বিভিন্ন প্রান্তেই রাস্তাঘাটের অবস্থা বেহাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget