এক্সপ্লোর

NCERT: বাদ গেল গণতন্ত্র, পর্যায় সারণী, পরিবেশ, দশম শ্রেণির বইয়ে ফের ব্যাপক কাটছাঁট

Text Books:এর আগে, চলতি বছরের শুরুতে দশম শ্রেণির বিজ্ঞান বই থেকে বিবর্তন তত্ত্বের অধ্যায় বাদ দেয় NCERT.

নয়াদিল্লি: ফের বিতর্কের কেন্দ্রে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT). দশম শ্রেণির পাঠ্যবইয়ে আরও কাটছাঁট করল তারা। পাঠ্যবই থেকে বাদ গেল পর্যায় সারণী, গণতন্ত্র, শক্তির উৎসের মতো বিষয় (Textbooks)। অর্থাৎ সরকার প্রদত্ত পাঠ্যবইয়ে এই বিষয়গুলি আর থাকবে না। পড়ুয়াদের ভার লাঘব করতেই ওই সংক্রান্ত অধ্যায়গুলি বাদ দেওয়া হয়েছে বলে যুক্তি দিয়েছে NCERT.

এর আগে, চলতি বছরের শুরুতে দশম শ্রেণির বিজ্ঞান বই থেকে বিবর্তন তত্ত্বের অধ্যায় বাদ দেয় NCERT. সেই নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাদের। এ বার দশম শ্রেণির নয়া যে পাঠ্যবই প্রকাশ করেছে তারা, তাতে আরও ব্যাপক কাটছাঁট করা হয়েছে। দশম শ্রেণির বিজ্ঞানের বই থেকে বাদ গিয়েছে পরিবেশের ধারণক্ষমতা, প্রাকৃতিক সম্পদ এবং শক্তির উৎসের অধ্যায় (Textbook Rationalisation)। 

গণতন্ত্রের উপর যে গোটা অধ্যায় ছিল, সেটিও বাদ দেওয়া হয়েছে দশম শ্রেণির পাঠ্যবই থেকে।গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কী কী বাধা আসতে পারে, রাজনৈতিক দলগুলির ভূূমিকার মতো বিষয়ও তার অন্তর্ভুক্ত ছিল। ভারতের ইতিহাসের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত, আন্দোলনের অধ্যায়ও বাদ দেওয়া  হয়েছে।

আরও পড়ুন: Rahul Gandhi: 'হ্যালো. মি মোদি', ফোনের সামনে কেন মোদি-নাম নিলেন রাহুল?

NCERT-র দাবি, নোভেল করোনাভাইরাসের জেরে উদ্ভুত অতিমারি পরিস্থিতিতে পড়ুয়াদে ভার লাঘব করাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। উপরিউক্ত অধ্যায়গুলি বাদ দেওয়া নিয়ে তাদের বক্তব্য, 'কিছু অধ্যায় অত্যন্ত কঠিন, একটির ঘাড়ে একটি চাপানো, বর্তমান সময়ের সঙ্গে তুলনা করলে অপ্রাসঙ্গিকও'। 

বেছে বেছে ওই অধ্যায়গুলি বাদ দিলেও, NCERT-র দাবি, দশম শ্রেণির পাঠ্যবই থেকে যদিও বা বাদ দেওয়া হয়েছে, পড়ুয়ারা চাইলে একাদশ-দ্বাদশ শ্রেণিতে ওই বিষয়গুলি পড়তে পারবেন। সেক্ষেত্রে ওই বিষয়গুলিকে বেছে নিতে হবে তাঁদের। কিন্তু তাদের এই যুক্তি নিয়েও প্রশ্ন উঠছে। শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞদের দাবি, ভারতীয় শিক্ষাব্যবস্থায় দশম শ্রেণি পর্যন্তই বিজ্ঞান বাধ্যতামূলক থাকে। তার পর কলেজে যাওয়ার আগে, উচ্চমাধ্যমিক স্তর রসায়ন নিলে তবেই পর্যায় সারণী পরার সুযোগ পবেন তাঁরা। সে ক্ষেত্রে অনেক দেরি হয়ে যাবে বলে মত তাঁদের।

এর আগে, দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের পাঠ্য়বই থেকে বিবর্তনের তত্ত্ব বাদ দেওয়া নিয়েও তীব্র সমালোচনার মুখে পড়ে NCERT. ১৮০০-র বেশি বিজ্ঞানী, শিক্ষাবিদ সেই নিয়ে খোলা চিঠি প্রকাশ করেছিলেন। শিক্ষায় রাজনৈতিকরণ ঘটছে বলে অভিযোগ করেন তাঁরা। হোয়াটসঅ্যাপের ইতিহাসকে পাঠ্যবইয়ে চালান করে দেওয়া হচ্ছে বলে দাবি করেন। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Cyclone Alert: রাজ্যে কি প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় 'মুরাসু' ? আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা
রাজ্যে কি প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় 'মুরাসু' ? আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা
News Live: জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
Viral News: চাউমিনে কেন ঝাল ? মশলাদার খাবার পেয়ে ফাস্ট ফুডের দোকানের ৩ কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর
চাউমিনে কেন ঝাল ? মশলাদার খাবার পেয়ে ফাস্ট ফুডের দোকানের ৩ কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর
Metbah Lyngdoh: মেঘালয়েও দল ভাঙানোর রাজনীতি! ‘কিংমেকার’ UDP-র অস্তিত্ব এখন সঙ্কটে, দলে দলে বিজেপি-তে বিধায়করা
মেঘালয়েও দল ভাঙানোর রাজনীতি! ‘কিংমেকার’ UDP-র অস্তিত্ব এখন সঙ্কটে, দলে দলে বিজেপি-তে বিধায়করা

ভিডিও

INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:
Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর মধুছন্দা, এবার লালবাজারের স্ক্যানারে ইন্দ্রনীল সেনের স্ত্রী
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে মতুয়া গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রী, মতুয়াদের উদ্দেশে কী বার্তা?
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে গিয়ে ঠাকুরবাড়ির পুজো যোগদান, আরতি করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget