এক্সপ্লোর

Vistara Flight Bomb Threat: ফের এল হুমকি, ভিস্তারার লন্ডনগামী বিমানে বোমাতঙ্ক, মুখ ঘুরিয়ে নামতে হল ফ্র্যাঙ্কফুর্টে

Hoax Bomb Threats: শনিবার সাতসকালে এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।

নয়াদিল্লি: বিমানে ফের বোমাতঙ্ক। গন্তব্যে পৌঁছনোর আগে মুখ ঘুরল বিমানের। দিল্লি থেকে লন্ডনগামী বিমানের জরুরি অবতরণ ঘটল ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরে। ভিস্তারা সংস্থার বিমানকে মুখ ঘুরিয়ে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে নামানো হয়। বিমানে নাকা-তল্লাশি চলছ এই মুহূর্তে। নিরাপত্তা সংস্থার তরফে ছাড়পত্র পেলে আবারও নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে রওনা দেবে বিমানটি। (Vistara Flight Bomb Threat)

শনিবার সাতসকালে এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। ভিস্তারা বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন, নিরাপদে ফ্র্যাঙ্কফুর্টে অবতরণ করেছে বিমানটি। বাধ্যতামূলক ভাবে সেখানে নাকা-তল্লাশি চলছে। বিবৃতিতে বলা হয়, 'ভিস্তারার UK17 বিমানটি দিল্লি থেকে লন্ডন যাচ্ছিল। সেই সময় সোশ্যাল মিডিয়া থেকে হুমকি আসে। প্রোটোকল মেনে তাই সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়। মুখ ঘুরিয়ে ফ্র্যাঙ্কফুর্টে নামার সিদ্ধান্ত নেন পাইলটরা'। (Hoax Bomb Threats)

শুক্রবার Akasa Air-এর একটি বিমানেও বোমাতঙ্ক দেখা দেয়। QP 1366 বিমানটির বেঙ্গালুরু থেকে মুম্বই আসার কথা ছিল। উড়ানের ঠিক আগে বিমানে বোমা থাকতে পারে বলে উদ্বেগ দেখা দেয়। এর পর এক এক করে যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। নিয়মমাফিক নাকাতল্লাশি চলে বিমানটিতে। দুবাই থেকে জয়পুর আসার পথে এয়ার ইন্ডিয়ার বিমান ঘিরেও একই পরিস্থিতি দেখা দেয়। ১৮৯ যাত্রী বিমানে ছিলেন। সেই সময় ইমেল মারফত হুমকি আসে। 

গত কয়েক দিনে ভারতীয় বিমান সংস্থাগুলির দ্বারা পরিচালিত প্রায় ৪০ বিমান ঘিরে বোমাতঙ্ক দেখা দেয়, যা পরবর্তীতে ধাপ্পা বলে প্রমাণিত হয়। এর মধ্যে গত এক সপ্তাহের মধ্যেই প্রায় ১৬টি বিমানে বোমা রয়েছে বলে খবর আসে, যা পরে ভুয়ো প্রমাণিত হয়। এ নিয়ে নড়েচড়ে বসেছে দেশের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এ নিয়ে একাধিক পদক্ষেপ করার কথা ভাবা হচ্ছে। এই ধরনের ঘটনায় যে বা যাঁদের নাম উঠে আসবে, তাঁরা কখনও বিমানে উঠতে না পারেন যাতে, তেমন বিধিনিষেধ চালুর ভাবনাও চলছে। কড়া পদক্ষেপও করা হতে পারে।

এ নিয়ে তদন্তে নেমে এখনও পর্যন্ত যে তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা, সেই অনুযায়ী, সোশ্য়াল মিডিয়ায় বোমা, রক্তপাত, বিস্ফোরক, মৃত্যুর মতো থ্রেড বানিয়ে আতঙ্ক তৈরির সংযোগ মিলেছে। ১৭ বছর বয়সি ছত্তীসগঢ়ের এক কিশোরের নামও উঠে আসে। মুম্বই পুলিশ তাকে আটকও করে। এর পাশাপাশি, যে সমস্ত কম্পিউটারের আইপি অ্যাড্রেস হাতে আসে, তার মধ্যে লন্ডন থেকেও হুমকি আসে বলে জানা গিয়েছে। এ নিয়ে ভিপিএন পরিষেবা প্রদানকারী সংস্থা এবং সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সঙ্গে যোগাযোগ রাখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget