এক্সপ্লোর

ফ্রান্স বনাম তুরস্ক: ভারত পূর্ণ সমর্থন জানাল ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে

এ সপ্তাহে সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ড হচ্ছে #স্ট্যান্ডউইথফ্রান্স। কয়েকটি ফরাসি সংবাদমাধ্যমের দাবি, ভারতেই এই হ্য়াশট্যাগ শুরু হয়েছে।

নয়াদিল্লি: ফ্রান্সে মহম্মদের কার্টুন দেখানো ও মুসলিম জঙ্গির হাতে এক শিক্ষকের মাথা কাটা ঘিরে উত্তপ্ত গোটা বিশ্ব। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মুসলিম মৌলবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ডাক দিয়েছেন। এর প্রতিবাদে ম্য়াক্রোঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোগান। ভারত জানিয়ে দিয়েছে, এই বিতর্কে বিনা প্রশ্নে ফ্রান্সের পাশে রয়েছে তারা। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, যেভাবে ন্যূনতম আন্তর্জাতিক রীতিনীতি না মেনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ব্যক্তিগত আক্রমণ করা হল, আমরা তার তীব্র নিন্দা করছি। যে ভয়াবহভাবে এক ফরাসি শিক্ষকের মাথা কেটে নেওয়া হয়েছে সেই জঘন্যতম জঙ্গি হামলায় স্তম্ভিত গোটা বিশ্ব। মৃত শিক্ষকের পরিবার ও ফ্রান্সের মানুষের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে পড়াতে গিয়ে স্যামুয়েল প্যাটি নামে ৪৭ বছর বয়স্ক ওই স্কুল শিক্ষক ক্লাসে ইসলাম ধর্মগুরু মহম্মদের একটি কার্টুন দেখান। এতে ১৮ বছরের এক চেচেন তরুণ রাস্তার ওপর তাঁর মাথা ধড় থেকে আলাদা করে ফেলে। ভারতে কর্মরত ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লেনাইন এ জন্য দিল্লিকে ধন্যবাদ জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও ফ্রান্স সব সময় পরস্পরের পাশে রয়েছে। এ সপ্তাহে সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ড হচ্ছে #স্ট্যান্ডউইথফ্রান্স। কয়েকটি ফরাসি সংবাদমাধ্যমের দাবি, ভারতেই এই হ্য়াশট্যাগ শুরু হয়েছে। গত কয়েক বছরে ফ্রান্স-ভারত নৈকট্য আগের থেকে অনেক বেড়েছে। তাৎপর্যপূর্ণভাবে এ সপ্তাহের শেষে প্যারিস যাবেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ভারতের মত নেদারল্যান্ডসও এসে দাঁড়িয়েছে ফ্রান্সের পাশে। প্রধানমন্ত্রী মার্ক রুটে টুইট করে বলেছেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে প্রেসিডেন্ট এর্দোগান যে ভাষায় আক্রমণ করেছেন তা মানা যায় না। নেদারল্যান্ডস সম্পূর্ণভাবে ফ্রান্সের পাশে আছে, ইউরোপীয় ইউনিয়নের মূল্যবোধকে সমর্থন করি আমরা। মত প্রকাশের স্বাধীনতার পক্ষে, গোঁড়ামি ও কট্টরপন্থার বিরুদ্ধে। একইভাবে কানাডার বিদেশমন্ত্রীও টুইট করে বলেছেন, আমরা ফরাসি বন্ধুদের পাশে আছি। ফ্রান্স সম্পর্কে তুরস্কের মন্তব্য কোনওমতেই গ্রহণযোগ্য নয়। মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান দিতেই হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget