এক্সপ্লোর

তিন দিন ধরে জলে ভাসছে বেহালা, চরম দুর্ভোগে তিতিবিরক্ত স্থানীয়রা

তিন দিন ধরে জলে ভাসছে বেহালা, চরম দুর্ভোগে তিতিবিরক্ত স্থানীয়রা

বেহালা: তিন দিন ধরে জলমগ্ন বেহালার শকুন্তলা পার্ক-সহ আশপাশের এলাকা। জল পেরিয়েই চলছে যাতায়াত। আর এতেই একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি! মাঝে বুধ, বৃহস্পতি, শুক্র, তিন দিন কেটে গেলেও এখনও জলমগ্ন বেহালার একাংশ। এক কথায় বলতে গেলে, বর্ষার শুরুতেই বেহাল বেহালা।

এই পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়ে তিতিবিরক্ত স্থানীয় বাসিন্দারা। ৩দিন পরেও জল, যত ভিতরে যাওয়া যাবে ততই জল, পানীয় জল ও বিদ্যুতের সমস্যা মেটেনি এখনও।

কখনও একটানা, কখনও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে কলকাতা-সহ রাজ্যে। তার জেরে অল্পবিস্তর জল জমছে শহরের কয়েক জায়গায়। তবে সবচেয়ে খারাপ অবস্থা বেহালার ১২৮ নম্বর ওয়ার্ডে। অধিকাংশ বাড়ির একতলায় জল ঢুকেছে। জল থইথই দোকানগুলিতেও। সব মিলিয়ে এই জলযন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে, এখন সেদিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা।

শুধু বেহালাই নয়, টানা বৃষ্টিতে এমনই বিক্ষিপ্ত ছবি রাজ্যজুড়ে। শহর থেকে শহরতলি একাধিক জায়গা এখনও জলমগ্ন। হাওড়ার অবস্থাটাও একই। পাশাপাশি টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড। বাসিন্দাদের অভিযোগ, বিজেপির সমর্থক হওয়ায় তাঁদের এলাকায় নিকাশী ব্যবস্থা বেহাল। রাজনীতির অভিযোগ মানতে নারাজ শাসক শিবির। 

জলের তলায় পুরুলিয়ায় জলমগ্ন বিঘার পর বিঘা চাষ জমি। সবজি চাষের পাশাপাশি ধান ও ভুট্টা চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা। দেখা দিচ্ছে ফাঙ্গাস ঘটিত রোগ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলার কৃষি দফতরের।

তবে আবহাওয়া দফতর জানাচ্ছেন উত্তরপ্রদেশ ও বিহারের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত। জোড়া প্রভাবে রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। শনিবার কলকাতায় সকাল থেকেই বৃষ্টি অব্যাহত। কলকাতায় দু’-এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টি।

অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। নিম্নচাপের প্রভাবে বিহার ও ঝাড়খন্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বাড়তে পারে একাধিক জলাধার ও নদীর জলস্তর। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সেরা শিরোনাম

Water Crisis in Maharashtra: জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান
জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget