এক্সপ্লোর

ভারতীয় কৃষির ইতিহাসে ‘সন্ধিক্ষণের মুহূর্ত’, রাজ্যসভায় পাশ কৃষিবিলের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর

বিলগুলি শুধু বিরোধী শিবিরই নয়, দেশের, বিশেষত, উত্তর ভারতের কৃষকদের একাংশের তোপের মুখে পড়েছে।

নয়াদিল্লি: সংসদে যে কৃষিবিল নিয়ে রবিবার উত্তপ্ত আবহাওয়া তৈরি হল রাজ্যসভায়, তাকে ভারতীয় কৃষির ইতিহাসে এক ‘সন্ধিক্ষণের মুহূর্ত’ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যসভায় আজ যে প্রতিবাদ, শোরগোল, হাঙ্গামার মধ্যে তিনটি বড় সংস্কারের লক্ষ্যে আনা কৃষিবিলের দুটি ধ্বনিভোটে পাশ হয়েছে, তা এক কথায় নজিরবিহীন। বিল দুটির রাজ্যসভার সিলমোহর পাওয়ার প্রয়োজনীয় এমপি সংখ্যা হাতে না থাকায় তাকে আড়াল করতে যাবতীয় নিয়মকানুন ভাঙা হয়েছে বলে অভিযোগ করেন বিরোধীরা। এদিন বিলদুটিকে কেন্দ্র করে সভায় স্লোগান, বিক্ষোভ, বিলের নথিপত্র ছিঁড়ে টুকরো টুকরো করা, স্পিকারের মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা-কিছুই বাদ যায়নি। বিলগুলি শুধু বিরোধী শিবিরই নয়, দেশের, বিশেষত, উত্তর ভারতের কৃষকদের একাংশের তোপের মুখে পড়েছে। বিলের ফলে সরাসরি কৃষকরা বড় ক্রেতাদের কাছে তাদের কৃষিপণ্য আরও সহজে বেচতে পারবেন বলে সরকার দাবি করলেও কৃষকদের আশঙ্কা, তাদের আয় মার খাবে। ফসলের বিনিময়ে যে আয়ের গ্যারান্টি রয়েছে, তা চলে যাবে, বড় বড় কর্পোরেশনের সুবিধা হবে। কিন্তু প্রধানমন্ত্রী ট্যুইটে লিখেছেন, সংসদে গুরুত্বপূর্ণ বিলগুলি অনুমোদন পাওয়ায় আমাদের কঠোর পরিশ্রমী কৃষকদের অভিনন্দন। কৃষিক্ষেত্রের আমূল রূপান্তর ও কোটি কোটি কৃষকের ক্ষমতায়ন সুনিশ্চিত করবে বিলগুলি। বিরোধীরা বিলগুলিকে ‘কৃষক-বিরোধী’ তকমা দিলেও কেন্দ্রের দাবি, এতে কৃষি চাঙ্গা হবে, লাভবান হবেন চাষিরা। ন্যূনতম সহায়ক মূল্য়ের (এমএসপি) চলতি সিস্টেম বাতিল হবে না বলে আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারি ফসল সংগ্রহ অব্যাহত থাকবে। আমরা আমাদের কৃষকদের স্বার্থরক্ষায় আছি। ওদের সমর্থন করতে, ওদের আগামী প্রজন্মের জীবনযাত্রা উন্নত করতে যা যা সম্ভব, সব করব। নতুন অর্ডিন্যান্স কৃষকদের হাতের সামনে ভবিষ্যতের প্রযুক্তি এনে দেবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, আমাদের কৃষিক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির খুব দরকার যা পরিশ্রমী কৃষকদের সহায়ক হবে। বিলগুলি পাশ হওয়ায় আমাদের চাষিরা ভবিষ্যতের প্রযুক্তি সহজে পাবেন যা উত্পাদন বাড়াবে, আরও ভাল ফল দেবে। এই পদক্ষেপ স্বাগত। দশকের পর দশক ভারতীয় কৃষকরা নানা বাধা, প্রতিকূলতা, মিডলম্যানদের চোখরাঙানি সয়েছেন। এধরনের প্রতিকূলতা থেকে কৃষকদের মুক্ত করবে সংসদে পাশ হওয়া বিলগুলি। কৃষকদের আয় দ্বিগুণ করার প্রয়াস জোরদার করবে, তাদের আরও সমৃদ্ধি সুনিশ্চিত করবে এই বিলগুলি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
ধর্ষণের মামলায় জামিনে মুক্ত ! ফিরেই 'ফের নিগ্রহ' কিশোরীকে, আইন হাতে তুলে নিল মানুষ...অভিযুক্তকে...
ধর্ষণের মামলায় জামিনে মুক্ত ! ফিরেই 'ফের নিগ্রহ' কিশোরীকে, আইন হাতে তুলে নিল মানুষ...অভিযুক্তকে...

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget