এক্সপ্লোর

WB Election 2021 করোনায় মৃত্যু মুরারইয়ের বিদায়ী তৃণমূল বিধায়ক আব্দুর রহমানের

সামসরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক, জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর পর এবার মুরারইয়ের বিদায়ী বিধায়ক আব্দুর রহমান, করোনার বলি আরও এক জনপ্রতিনিধি।

কলকাতা : আরও এক জনপ্রতিনিধির প্রাণ কাড়ল করোনা। রাজ্যে পঞ্চম দফার ভোটের দিন মৃত্যু হল মুরারইয়ের বিদায়ী তৃণমূল বিধায়ক আব্দুর রহমানের। গত মার্চ মাসের শুরুতে মারণ ভাইরাসের কবলে পড়েছিলেন তিনি। যার পর থেকে ভর্তি ছিলেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। শনিবার যাবতীয় লড়াই শেষ হয়ে গেল তাঁর। আব্দুর রহমান করোনা আক্রান্ত হওয়ার পরই মুরারইয়ে প্রার্থী বদল করেছিল রাজ্যের শাসকদল।

গোটা ভারতের সঙ্গে কার্যত তাল মিলিয়ে পশ্চিমবঙ্গেও ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে করোনা সংক্রমণ। যার কবল থেকে রেহাই পাচ্ছেন না জনপ্রতিনিধিরাও। গত কয়েকদিনে মারণ ভাইরাসের দাপটে মৃত্যুর কোলেও ঢলে পড়েছিলেন সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক এবং জঙ্গিপুরের সংযুক্ত মোর্চা সমর্থিত আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। এর আগে ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ, এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস ও ইন্দাসের তৃণমূল বিধায়ক গুরুপদ মেটে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।

বিধানসভা নির্বাচনপর্বে করোনায় আক্রান্ত হয়েছেন আরও বেশ কিছু প্রার্থী। গোয়ালপোখরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি আপাতত করোনা পজিটিভ হয়ে রয়েছেন হোম আইসোলেশনে রয়েছেন। করোনায় আক্রান্ত হয়েছেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদারও। স্বস্তির খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনিও হোম আইসোলেশনে রয়েছেন।

দেশজুড়ে ভয়ঙ্করভাবে করোনার সংক্রমণ বাড়লেও রাজনৈতিক দলগুলির সমাবেশে কোভিড বিধি মানা হচ্ছে না। ফলে, করোনা পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠতে পারে বলে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। যদিও এরপরও সমাবেশে লাগাম টানা সম্ভব কি না তা নিয়ে উঠছে প্রশ্ন। 

শনিবার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে রাজ্যের করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৭১৩ জন। মৃত্যু হয় ৩৪ জনের। একধাক্কায় ৪ হাজার ২৫৩ জন বেড়ে এই মুহূর্তে রাজ্যের অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা পৌঁছে গিয়েছে ৪৫ হাজার ৩০০ জনে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget