এক্সপ্লোর

WB Election 2021: 'পরের বারের নৌকাবিহারে আপনাকে আমি অবশ্যই ডাকব', তথাগত রায়কে খোঁচা মদন মিত্রর

মদন মিত্রর সংযোজন, 'হ্যাঁ, আমি প্লে-বয়, তবে রাজনীতির। শুধু প্লে-বয়ই নয়, ফ্ল্যামবয়েন্ট প্লে-বয় অফ পলিটিক্স।'

কলকাতা : 'আমি আপনাকে কথা দিচ্ছি, পরের বারের নৌকাবিহারে আমি আপনাকে ডাকব। অবশ্যই ডাকব। সত্যি বিজেপির অন্যায়, একে নির্বাচনে প্রার্থী দেননি, বিভ্রান্ত করেছেন। উনি কতটা কষ্ট পেয়েছেন, অন্তত নৌকাবিহারে যদি গিয়ে থাকতেন।' ঠিক এই ভাষাতেই তথাগত রায়কে খোঁচা দিলেন মদন মিত্র।

মঙ্গলবার সকালেই সদ্য বিধানসভা ভোটে পরাজিত বিজেপির কিছু তারকা প্রার্থীকে কটাক্ষ করেছিলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল। তথাগত রায় পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তীর বিরুদ্ধে কার্যত নজিরবিহীন ভাবে বলেছেন, এই মহিলারা রাজনৈতিকভাবে এমনই বুদ্ধিহীন যে তাঁরা তৃণমূলের নেতা মদন মিত্রের সঙ্গে স্টিমারে চেপে প্রমোদ ভ্রমণে গেছিলেন নির্বাচনের মাত্র একমাস আগে। এমনকী তাঁর সঙ্গে সেলফিও তুলেছেন। এঁরা প্রত্যেকেই হেরে ভূত হয়েছেন। 'নটি বিনোদিনী' বলেও কটাক্ষ করেছেন। 

যে বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মদন মিত্র জোড়েন, 'বাংলার মেয়েদের আপনি নটি, নর্ত্যকী বলে দিলেন, ওনার মাথায় রাখা উচিত ছিল বাংলার মাটিতে দাঁড়িয়ে এসব কথা বলা ঠিক নয়।' এদিকে, তথাগত রায়ের 'প্লে-বয়' কটাক্ষ নিয়ে মদন মিত্রর সংযোজন, 'হ্যাঁ, আমি প্লে-বয়, তবে রাজনীতির। শুধু প্লে-বয়ই নয়, ফ্ল্যামবয়েন্ট প্লে-বয় অফ পলিটিক্স।'

এবারের বিধানসভা ভোটের আগে তৃণমূল এবং বিজেপি দুই দলে তারকাদের যোগদানের একেবারে হিড়িক পড়ে গেছিল। তৃণমূলে যোগ দেন রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, মানালি দে, সায়নী ঘোষ, কৌশানী মুখোপাধ্যায় এবং নীল-তৃণার মতো ছোট ও বড় পর্দার চেনা মুখেরা। অন্যদিকে গেরুয়া পতাকা হাতে তুলে নেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, পার্নো মিত্র ও মিঠুন চক্রবর্তীরা। 

বিধানসভা ভোটের ঠিক মুখে, রাজনীততে পা রাখা এই তারকাদের অনেককেই ভোটের ময়দানে নামিয়েছিল গেরুয়া শিবির। বিজেপির তারকা প্রার্থীদের স্ট্রাইক রেট অনেকটাই দুর্বল। যাঁদের দিকে বিশেষ নজর ছিল, সেই  শ্রাবন্তী, পায়েল, তনুশ্রী, পার্নো কেউই জিততে পারেননি। হেরেছেন পাপিয়া অধিকারীও। ব্যতিক্রম, একমাত্র অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। দিলীপ ঘোষের এলাকা খড়গপুর সদরে জিতেছেন অভিনেতা। 

 

সেরা শিরোনাম

Jadavpur University: শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর

ভিডিও

Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget